কৌশিক খাটুয়া
বলতে পারো সূর্যিমামা
ভোরে কেন ওঠে,
কুঁড়ি কেন সকালবেলা
ফুল হয়ে ফোটে?
ঝর্ণা কেন নৃত্য করে
একই ছন্দ ধারায়,
নদী কেন কলতানে
সাগর মাঝে হারায়?
উর্মি কেন সাগর বুকে
নাচে উছল আনন্দে,
ভ্রমর অলি কেন জুটে
কুসুমের গন্ধে?
পেখম তুলে নাচলে ময়ূর
বৃষ্টি আসে ঝরে,
কোকিল জানায় উপস্থিতি
মিষ্টি কুহু সুরে৷
পাখিরা কেন এত স্বাধীন
যখন খুশি উড়ে,
দখিনা পবন শিস দিয়ে বহে
পরমপিতার বরে!
- Log in to post comments