Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

SSAC ক্লাব-এর উদ্যোগে মগরার মিলচিতা গ্রামেবার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা

ক্রীড়াপ্রতিনিধি
Wed, 04-03-2026

ফেব্রুয়ারি ২০২৬, হুগলী জেলার মগরার নিকটস্থ মিলচিতা গ্রামে স্পিরিচুয়ালিস্ট স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই ক্রীড়া অনুষ্ঠানে প্রায় ২৫০ জন প্রতিযোগী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন৷

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সূচনা হয়৷ এরপর দ্বিতীয় পর্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ‘‘সবারে করি আহ্বান’’ প্রভাত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়৷ প্রভাত সঙ্গীতটি রেনেসাঁ আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন (রাওয়া)-এর পক্ষ থেকে পরিবেশন করেন মৌপ্রিয়া ঘোষ, রিয়া ওরাও, অন্বেষা মণ্ডল, মৌপিয়া পাএ ও সোনালী ওরাও, যা উপস্থিত সকলের মনে নতুন উদ্যম ও প্রেরণা জাগিয়ে তোলে৷

পরবর্তীতে ‘‘রক্তিম কিশলয়’’ প্রভাত সঙ্গীতের সঙ্গে আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত দাদার দ্বারা পতাকা উত্তোলন করা হয়৷ পতাকা উত্তোলনের পর আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়৷ ভি.এস.এস.-এর দশজন সদস্যসহ সকল অংশগ্রহণকারীর সুশৃঙ্খল মাঠ পরিক্রমা অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে৷

এরপর আচার্যা আনন্দ দ্যুতিমায়া অবধূতিকা শপথ বাক্য পাঠ করান এবং সকল প্রতিযোগী নিয়ম-শৃঙ্খলা মেনে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখার অঙ্গীকার করেন৷

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনামূলক উদ্যোক্তা ছিলেন শান্তনু বাগুই এবং তিনি সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মমতাজ আলি মহাশয়৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. অনুপ বিশ্বাস৷ প্রতিযোগিতা পরিচালনায় ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব পল্টন বাগুই, গৌরাঙ্গ ওঝা, দীপ ঘোষ প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ অবসরপ্রাপ্ত সেনা গৌতম মণ্ডল বিশেষভাবে সহযোগিতা করেন৷

বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে মেডেল প্রদান করে উৎসাহিত করা হয়৷ আনন্দ, শৃঙ্খলা ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় ও উপস্থিত সকলের মনে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved