গত ১২ই মার্চ হুগলী জেলার তারকেশ্বর আনন্দমার্গ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়৷ অপরাহ্ণ ৪ ঘটিকার নব্যমানবতাবাদ শিক্ষাব্যবস্থার প্রবর্তক মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মত্রাল্যদান করে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়৷ অনুষ্ঠানে সভাপতি ছিলেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ প্রধান অতিথি ছিলেন তারকেশ্বর মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডঃ শিবশঙ্কর পাল৷ বিশেষ অতিথি ছিলেন ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক গৌতম কুমার যশ৷ অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রা-ছাত্রবৃন্দ৷ এরপর সভাপতি ও অতিথিবৃন্দ আনন্দমার্গ শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন তাঁদের বক্তব্যে৷ আচার্য অভিব্রতানন্দ অবধূত বলেন শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা উচিত৷ তিনি বর্তমান সামাজিক পরিস্থিতিতে আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষার ব্যাপক প্রসার ও প্রয়োজনের ওপর গুরুত্ব দেন৷ অতিথি বৃন্দের বক্তব্যের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ স্কুলের ছাত্র-ছাত্রা সঙ্গীত,নৃত্য, আবৃত্তি ছড়ার মাধ্যমে তাঁদের নান্দনিক অভিপ্রকাশে উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও দর্শক মণ্ডলীকে এক মনোরম সন্ধ্যা উপহার দেন৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও ছাত্র-ছাত্রাবৃন্দ৷