Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে ২৪ হতে পারে

ক্রীড়াপ্রতিনিধি
Wed, 12-08-2026

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পরিকল্পনা এমনই৷ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সাফল্যে উৎসাহিত জয় শাহেরা, আরও বেশি দেশকে খেলার সুযোগ দিতে চান৷

২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে চান জয়রা৷ ২৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছেন তাঁরা৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই বলা হয়েছে৷ অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির অংশগ্রহণ আরও বাড়ানোর কথা ভাবা হয়েছে ক্রিকেটের প্রসারের লক্ষ্যে৷

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ধাপে ধাপে বাড়িয়ে ৩২ করা হবে৷ প্রতিযোগিতার মান বজায় রাখার জন্য দলের সংখ্যা একসঙ্গে বেশি বাড়াতে চাইছেন না তাঁরা৷ গত দু’টি বিশ্বকাপে খেলেছে ২০টি করে দেশ৷ ২০৩২ সালের বিশ্বকাপ হতে পারে ২৪টি দলকে নিয়ে৷ নেপাল, আয়ারল্যান্ড, আমেরিকার মতো অ্যাসোসিয়েট দেশগুলির পারফরম্যান্সে উৎসাহিত আইসিসি কর্তারা৷ তাই দলের সংখ্যা আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে৷

বিভিন্ন খেলার বিশ্বকাপগুলিতে অন্তত ২৪টি করে দেশ খেলে৷ ফিফাও ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়েছে৷ ক্রিকেট সেখানে অনেকটাই পিছিয়ে৷ আগামী দু’টি অলিম্পিক্সে হবে ক্রিকেট৷ এশিয়ান গেমসেও ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে৷ এই পরিস্থিতিতে নতুন নতুন দেশ ক্রিকেট নিয়ে আগ্রহ দেখাচ্ছে৷ আইসিসি কর্তারা মনে করছেন, বিশ্বকাপ খেলার যথেষ্ট সুযোগ না থাকলে এই আগ্রহ ধরে রাখা কঠিন৷ তবে ২০২৮ এবং ২০৩০ সালের বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা প্রায় নেই৷ আগামী দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০টি করে দল নিয়েই অনুষ্ঠিত হবে৷ উল্লেখ্য, ২০২২ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ১৬টি দেশকে নিয়ে৷

এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট পরিবর্তনের প্রস্তাব কিছু দিন আগেই গৃহীত হয়েছে আইসিসির বোর্ডের সভায়৷ এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে অ্যাসোসিয়েট সদস্য দেশগুলিকে উৎসাহিত করতে চান তাঁরা৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved