Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নব্যমানবতাবাদ তত্ত্বের ওপর আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা
Thu, 23-04-2026

গত ৮ই এপ্রিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ও আনন্দমার্গ প্রচারক সংঘের বিদ্ব্যৎ সমাজ শাখা রেণেসাঁ ইয়ূনিবার্সালের উদ্যোগে পরমশ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারের নব্যমানবতাবাদ তত্ত্বের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সভায় সম্মানীয় অতিথি ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক সমীর কুমার শীল, বিশেষ অতিথি ছিলেন রেনেসাঁ ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত, সভায় স্বাগত ভাষণ দেন আলোচনা সভার সংঘটক ডঃ সিন্ধু পড়িয়াল৷ আচার্য দিব্যচেতনানন্দ অবধূত ক্রম বিবর্তনের ধারণা ও নব্যমানবতাবাদের ওপর বক্তব্য রাখেন৷ সম্মানীয় অতিথি সমীর কুমার শীলের আলোচনার বিষয় ছিল শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ভাবনায় বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও দর্শনের সমন্বয় সাধনে সভ্যতার বিকাশ৷ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক মোহন দেববর্র্ম আলোচনা করেন সমসাময়িক বিশ্বে শ্রীপ্রভাতরঞ্জন সরকারের নব্যমানবতাবাদ তত্ত্বের প্রাসঙ্গিকতা৷

দ্বিতীয় অধ্যায়ে আচার্য দিব্যচেতনানন্দ আলোচনা করেন ক্রমবিবর্তনের তিনটি স্তরে ভৌতিক স্তরে সংঘর্ষ ও বিকাশ মানসিক স্তরের সংঘর্ষ ও বিকাশ আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ ও বৃহতের প্রতি আকর্ষণ৷ ডঃ সিন্ধু পড়িয়াল ডারউইনের জীবন সম্পর্কে দৃষ্টিকোণ, পারস্পরিক নির্ভরশীলতা ও শ্রীপ্রভাতরঞ্জন সরকারের নব্যমানবতাবাদ৷ এছাড়াও সমসাময়িকতত্ত্ব ও শ্রীপ্রভাতরঞ্জন সরকারের দর্শন ও রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ ও পরিবেশ বিষয়ে বক্তব্য রাখেন মিঃ শ্যামসুন্দর সরকার, হিমাদ্রী সিংহ প্রমুখ৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved