Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা
Wed, 12-08-2026

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দূরে সরে যাওয়ার পর এবার পাহাড় লাগোয়া উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে৷ আগামী ৪ আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে৷ তাই আবহাওয়া দপ্তর ‘কমলা’ সতর্কতা জারি করেছে৷ ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার জন্যও৷ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই৷ হালকা থেকে মাঝারি মাত্রায় বর্ষার স্বাভাবিক বৃষ্টি চলবে৷ ৪ আগস্ট পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে৷ দক্ষিণবঙ্গের এই তিন জেলায় বৃষ্টির বেশি ঘাটতি রয়েছে৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার কারণে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় বেশি বৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে৷ অতিগভীর নিম্নচাপটি এদিন ওড়িশা ও লাগোয়া ছত্তিশগড়ের উপর ছিল৷ নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হবে৷ এর প্রভাবে ওড়িশার সঙ্গে ছত্তিশগড়ে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে৷ নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এবং গুজরাতের কিছু এলাকায় বৃষ্টি বাড়বে৷ জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved