Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

যোগী রাজ্যের জাল ওষুধের কারবারী কলকাতায় গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
Sat, 21-02-2026

নভেম্বর মাসে জাল ওষুধ খেয়ে চারটি রাজ্যের ২০ জনের মৃত্যু হয়েছিল৷ তদন্তে উঠে আসে জাল ওষুধের কারখানাটি যোগীরাজ্য উত্তরপ্রদেশে৷ গত ১৫ই নভেম্বর বারানসীর কোতোয়াল থানায় ওই জাল ওষুধের কারখানার দুই মালিকের নামে লিখিত অভিযোগ করা হয়৷ ঘটনার পর থেকেই ওই জাল ওষুধ কারখানার দুই মালিক প্রতীক মিশ্রা ও বিশাল কুমার সোনকার গা ঢাকা দেয়৷ টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশ জাল ওষুধের কারখানার মালিকদের অবস্থান খোঁজ করতে থাকে৷ কিন্তু দুই অপরাধী বারে বারে মোবাইল নম্বর পরিবর্তন করতে থাকে৷ কয়েকদিন আগে পুলিশ দুই অপরাধীর টাওয়ার লোকেশন করে খোঁজ করে তাদের অবস্থান জানতে পারে৷ দুই অপরাধী কলকাতায় এসে তিলজলায় তাদের এক বন্ধুর বাড়ীতে আশ্রয় নিয়েছে৷ গত ৭ই নভেম্বর রবিবার উত্তরপ্রদেশ পুলিশ কলকাতায় আসে৷ রাতে তিলজলা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে৷ ধৃতদের ট্রানজিট রিমাণ্ডে কলিকাতা থেকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved