আচার্য তপেশ্বরানন্দজী পরলোকে
আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য তপেশ্বরানন্দ অবধূত গত ২রা ডিসেম্বর রাত্রিতে কলকাতার আনন্দমার্গ আশ্রমে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন৷
১৯৬৫ সালের মাঝামাঝি তিনি আনন্দমার্গের অবধূত দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন৷ এরপর তিনি মার্গের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন৷ দীর্ঘদিন তিনি কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিবও ছিলেন৷ পরে দক্ষিণ আমেরিকায় মার্গের প্রচারের দায়িত্বে ছিলেন৷ এখানেই তিনি অসুস্থ হন৷ অসুস্থ অবস্থাতেই তাঁকে কলকাতাতে আনা হয়৷ এখানে তিনি চিকিৎসাধীন ছিলেন৷