আনন্দ নগরে সাংস্কৃতিক অনুষ্ঠান
গত ২০শে মার্চ আনন্দনগরে আনন্দমার্গ উচ্চবিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হল৷ সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দনগর নিজ পুরসভার চেয়ারম্যান আচার্য মুক্তানন্দ অবধূত, প্রধান অতিথির আসন অলংকৃত করেন আনন্দমার্গ কলেজের বাংলা বিভাগের প্রধান শ্রী তপন কুমার চট্টোপাধ্যায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের জেনারেল সেক্রেটারী আচার্য বীতমোহনানন্দ অবধূত৷
পুরস্কার বিতরণের পর ছাত্রদের আবৃত্তি, ব্যায়াম প্রদর্শনী ও অভিনীত নাটক দর্শকদের মুগ্দ করে৷
অবধূতিকা আনন্দবিভুকণা আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুন্ঠ সহযোগিতায় গত ২৬শে মার্চ সোমবার স্থানীয় সাংস্কৃতিক সংঘের ক্রীড়াঙ্গনে শিমুরালী আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ বক্তব্য রাখতে গিয়ে আচার্য রবীশানন্দ অবধূত বলেন আনন্দমার্গের শিক্ষাব্যবস্থায় নীতিশিক্ষাকে মূলতঃ প্রাধান