Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

চিনা তাইপেইকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়ে মহিলাদের কবাডি বিশ্বকাপ জিতল ভারত

ক্রীড়াপ্রতিনিধি
Mon, 16-02-2026

গত সোমবার আরও এক বার দেশকে বিশ্বকাপ দিলেন মহিলারা৷ এ বার কবাডি দল৷ সোমবার বাংলাদেশের ঢাকায় ফাইনালে চিনা তাইপেইকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ জিতল ভারত৷

গোটা প্রতিযোগিতাতেই শৃঙ্খলা, আগ্রাসন এবং ধৈর্যের ভারসাম্য দেখিয়েছে ভারত৷ ফাইনালে তারা নিখুঁত পারফরম্যান্স উপহার দিয়েছে৷ শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ ছিল ভারতের নিয়ন্ত্রণে৷ রক্ষণ শক্তিশালী রেখে চিনা তাইপেইয়ের বিরুদ্ধে নেমেছিল ভারত৷ প্রথমার্ধে অল্প ব্যবধানে এগিয়েছিল৷ দ্বিতীয়ার্ধে আগ্রাসী খেলতে শুরু করে তারা৷ চিনা তাইপেইকে ম্যাচে ফেরার কোনও জায়গাই দেয়নি৷

মহিলাদের কবাডিতে ভারতের দাপট আরও এক বার প্রতিষ্ঠিত হল৷ গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জিতেছিল তারা৷ প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠেছিল৷ শেষ চারে ইরানকে হারিয়ে ফাইনালে ওঠে৷ চিনা তাইপেইকেও হারিয়ে ট্রফি জিতেছে তারা৷ ২০১২-এ প্রথম বার মহিলাদের বিশ্বকাপ হয়েছিল৷ সে বারও জিতেছিল ভারত৷ ১৩ বছর পর এ বার মহিলাদের বিশ্বকাপ হয়েছে৷ বিজয়ী দলের নামও সেই ভারত৷

অধিনায়ক রিতু নেগি এবং সহ-অধিনায়ক পুষ্পা রানা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন৷ ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন তাঁরা৷ চম্পা ঠাকুর, ভাবনা ঠাকুর এবং সাক্ষী শর্মার পারফরম্যান্সও উল্লেখযোগ্য৷ রেডিং থেকে ডিফেন্ডিং, সব বিভাগেই দাপট দেখিয়েছে ভারত৷

ভারতের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘বিশ্বকাপ জিতে দেশকে গর্বিত করার জন্য মহিলা কবাডি দলকে অনেক অভিনন্দন৷ অসাধারণ জেদ, দক্ষতা এবং দায়বদ্ধতা দেখিয়েছে গোটা দল৷ ওদের এই জয় অসংখ্য তরুণীকে উৎসাহিত করবে কবাডি খেলতে আসার জন্য৷ বড় স্বপ্ণ দেখো৷’’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘‘মহিলাদের কবাডি দল ইতিহাস তৈরি করায় আমরা গর্বিত৷ তোমাদের জয় এটাই প্রমাণ করে যে খেলাধুলোয় ভারতের প্রতিভার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না৷ ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল৷’’

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved