আচার্য গুরুদত্তানন্দ অবধূত
সাগর জল বুঝি হল’ উত্তাল
কেন সব এভবে হয় বেসামাল?
মানসিক স্তরে কেন আসে আঘাত
চারিধারে কেন এত হয় অশ্রুপাত?
জগত জুড়ে আজ চলে মহারণ
ধর্মপ্রাণ যায় যুঝে প্রতিক্ষণ৷
ক্ষণে ক্ষণে বদলে যত সব কিছু
উঠো....জাগো....কেন মাথ নীচু?
পাঞ্চজন্যে এল আহ্বান....
বাঁচাতে হবে সব জীবন মান৷
লড়তে হবে ভবে জান প্রাণ দিয়ে
জীবন সারথি যায় সে কয়ে৷
ঐক্যতানে আজ বিশাল করো মন
রাগাত্মিকা ভাবে হবে উত্তোরণ৷
- Log in to post comments