ভারতীয় ফুটবলের উন্নতিতে সুব্রত ভট্টাচার্য, সুনীল ছেত্রীর মত মানসিকতা চাই
বেশ কয়েক বছর কেটে গেছে তখন এই প্রতিবেদক বয়সে অনেক ছোট৷ উত্তর ২৪ পরগণার শ্যামনগর সবুজ সংঘের মাঠে একটি ফাইনাল ম্যাচ হচ্ছে৷ শুনেছিলাম মাঠে সুব্রত ভট্টাচার্য আসছেন৷ তখন মোহনবাগানের স্তম্ভ সুব্রত ভট্টাচার্য৷ যেহেতু শ্যামনগরের ওই মাঠে খেলেই সুব্রত বড় হয়েছেন, ফুটবলার হয়েছেন তাই ওই মাঠে তিনি মাঝে মাঝেই যেতেন খেলতেনও অনামী ফুটবলারদের সঙ্গে৷ সেই ফাইনাল ম্যাচে সুব্রতকে খেলতে দেখেছি ফরোয়ার্ড পজিশনে৷ হেডে একটি ফাইনাল পাস বাড়ালেন সতীর্থকে৷ তা থেকে গোল হ’ল৷ হাফ টাইমে বিপক্ষ খেলোয়াড়দের, জুনিয়রদের বার বার বললেন---পারবি তোরা পারবি৷ সেই সময়কার কোচ মুরারী সুরকে খেলা শেষে বলতে শুণেছি---এ অঞ্চলের ছোটরা ভাল ফুটবল
সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জয় করেছেন বাঙালী মেয়ে স্বপ্ণা বর্মন৷ সারা দেশ স্বপ্ণার এই সাফল্যে গর্বিত৷ স্বপ্ণার সোণা জেতার পরে জানা যায় তাঁদের নিম্নবিত্ত পরিবার৷ তবু খেলার টানে আর প্রবল ইচ্ছাশক্তি ও প্রতিভার জোরে স্বপ্ণা অসাধ্য সাধন করতে পেরেছে৷ আরও জানা গেছে যে এই সোণা জয়ী স্বপ্ণার খেলার মাঠে প্র্যাকটিস করার ভালো জুতোও নেই৷ এদিকে তাঁর দু’টি পায়েই ছয়টি করে