হায় সভ্যতা !
এ কোন সভ্যতার বিকাশ------
চতুর্দিকে সর্বদাই মানবতার দেখি সর্বনাশ৷
নরপিশাচের ঘৃণ্য লালসার আস্ফালন
বিদ্যার অঙ্গনে চালায় চরম শিশু নির্র্যতন৷
প্রকাশ্য দিবালোকে অস্ত্রাঘাতে নরহত্যা
ক্যামেরার সামনে পেট্রোল সহযোগে জ্বলন্ত চিতা৷
বঙ্গের আফরাজুল জীবন্ত দগ্দ রাজস্থানে
হায় সভ্যতা ! এ কার পাপে, কোন বিধানে?
* * *
মনে পড়ে, ১৯৮২-র তিরিশে এপ্রিলের কথা৷
সুন্দরী তিলোত্তমা কল্লোলিনী কলকাতা---
বিজন সেতু, বন্ডেল গেটের আশে পাশে,
কেঁপেছিল মানুষ পশু-পক্ষী
অসহায়ের আর্তনাদে, ত্রাসে
- Read more about হায় সভ্যতা !
- Log in or register to post comments