Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উৎসব সায়েন্স সিটিতে আনন্দমার্গের অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা
Sun, 17-12-2017

কলকাতা ঃ গত ২৭ শে অক্টোবর, শুক্রবার, কলকাতার  সায়েন্সসিটি  অডিটোরিয়ামে অনুষ্ঠিত আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ রেঁণেশা আর্টিষ্টস্ এ্যান্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের (রাওয়া)-র উদ্যোগে মানব সমাজে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  সুমহান অবদানের  ওপর  বক্তব্য রাখতে গিয়ে  ত্রিপুরার সেন্ট্রাল ইয়ূনিবাসিটির  দর্শন বিভাগের  প্রধান ডঃ আদিত্য মহান্তী বলেন, বর্তমান  মানব সমাজ দিশাহীনভাবে  ছুটে চলেছে৷ মানুষ তার জীবনের লক্ষ্য ও কর্ত্তব্য সম্পর্কে সচেতন  নয়৷  তাই জীবনের  তথা সমাজের  সর্বক্ষেত্রে চরম বিশৃঙ্খলা, অন্ধবিশ্বাস,  কুসংস্কার, দুর্নীতি ও শোষণ বিরাজ করছে৷  মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী তাই তাঁর আনন্দমার্গ তথা নব্যমানবতাবাদ  দর্শনের  মাধ্যমে মানুষের  সামনে সুস্পষ্টভাবে  তুলে ধরেছেন, জীবনের পরমলক্ষ্য ব্রহ্ম৷  সেই ব্রহ্মকে জীবনের লক্ষ্য করে চলতে হবে৷ মানুষের  জীবনের  পূর্ণতা অর্জন  করতে হবে৷ তিনি তাঁর নব্যমানবতাবাদ তত্ত্বে বলেছেন সমস্ত মানুষ, পশুপক্ষী তরুলতা সবাইকে ভালবাসতে  হবে৷  তিনি মানুষের আদর্শ সম্পর্কে বলেছেন --- আত্মমোক্ষ ও জগতের  সেবাই  প্রতিটি  মানুষের  জীবনের আদর্শ৷  মানুষ যদি তার জীবনের  পরম লক্ষ্যকে সম্মুখে রেখে এগিয়ে চলে তাহলেই সমাজের সমস্ত সমস্যারই সমাধান সম্ভব৷ ডঃ মহান্তী বলেন,  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী মানুষের জীবন তথা মানবসমাজের  সর্র্বত্মক বিকাশের জন্যে এক সর্বানুসূতে দর্শন দিয়েছেন, যাতে রয়েছে সমাজের সর্বপ্রকার সমস্যার  সমাধানের  সুস্পষ্ট পথ নির্দেশনা৷

অনুষ্ঠানের সভাপতি আচার্য সর্বাত্মানন্দ অবধূত বলেন, মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচিত ৫০১৮ টি প্রভাত সঙ্গীতের মাধ্যমে তিনি তাঁর সুমহান আদর্শকেই প্রকৃতপক্ষে সঙ্গীতের ভাষায় ব্যক্ত করেছেন৷

সায়েন্স সিটি হলে এদিন যেমন মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর আদর্শের ওপর মনোজ্ঞ আলোচনা হয়, তেমনি তাঁর রচিত ও সুরারোপিত প্রভাব সঙ্গীত পরিবেশন  ও প্রভাত সঙ্গীত  অবলম্বনে বিভিন্ন শিল্পী নৃত্য পরিবেশন করে’ হল ভর্তি দর্শকদের মুগ্ধ করে দেন৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন তানিয়া দাম, সৌরভ দাস, দীপান্বিতা দেবনাথ,অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, ধ্রুবজ্যোতি সিন্হা, অসিতিমা দেবনাথ, অরুনিমা দে,  আচার্য নিত্যসত্যানন্দ অবধূত প্রমুখ শিল্পীবৃন্দ৷

অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত  অবলম্বনে নৃত্য পরিবেশন করেন  শান্তিনিকেতনের ‘সবুজকলি নৃত্যগোষ্ঠী’ ও শ্রীমতী অর্পিতা  ভেঙ্কটেশের নেতৃত্বে মালাশ্রী ড্যান্স এ্যাকাডেমী’  (কলকাতা) গোষ্ঠীর শিল্পীরা ৷ অনুষ্ঠান সঞ্চলনা করেন ঋষি মুখোপাধ্যায়৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
আরও

সম্পাদকীয়

অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র
দিব্য অনুভূতি
আমার বাঙলা
গল্প হলেও সত্যি 
সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ

পুরানো মাসিক খবর

  • February 2026 (85)
  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved