খেলার খবর

দলগত সংহতিই সাফল্যের মূল মন্ত্র ঃ বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট দলের  বর্তমান পারফরম্যান্স এখন বিশ্বের যে দলের কাছে ঈর্শনীয়৷ ইংল্যাণ্ডে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ট্রফি জিতে ফেরাটা ভারতের সামনে এখন সময়ের অপেক্ষা৷ ব্যাটে-বলে বিরাট-রোহিত-উমেশ-অশ্বিনরা এখন অপ্রতিরোধ্য৷ এর মূল কারণ দলীয় সংহতি---বললেন দলনায়ক৷ বিরাট কোহলি৷ তাঁর কথায় শচীন-সৌরভরা যেখানে খেলাটাকে রেখে গেছেন সেই ধারা বজায় রাখতে আমাদের সবলেই মরিয়া৷ তরুণ খেলোয়াড়রা সবসময় নিজেদের পুরোটা দেবার জন্যে মুখিয়ে থাকে৷ তাই আমার একে অপরের পরিপূরক হিসেবে ব্যাট-বল আর ফিল্ডিংয়ে মনোযোগ করি---বললেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে৷ প্রবাদপ্রতিম ক্রিকেটার সুনীল গাভাসকার মনে করেন এখন ভারতীয় ক্রিকেট দল বেশ ব্যাল

চ্যাম্পিয়ন্স ট্রফি ঃ সেমিফাইনালে ইংল্যাণ্ড

দেশের মাটিতে একটা সুবিধা তো থাকেই৷ চেনা দর্শক, চেনা পরিবেশ৷ গত মঙ্গলবার কার্ডিফে প্রত্যাশামতই শেষ চারে ইংল্যাণ্ড পৌৃঁছে গেল৷ হারল নিউজিল্যাণ্ড ৮৭ রানে৷ প্রথমে ব্যাট করে ইংল্যাণ্ড ৩১০ রান করে ৪৯.৩ ওভারে৷ জো রুট করেন ৬৪ ও বেন  স্ট্রোকস্ করেন ৪৮ রান৷ তাঁরাই ইংল্যাণ্ডকে পৌঁছে দেন ৩০০ রানের গণ্ডিতে৷ জবাবে ৪৪.৩ ওভারে ২২৩ রানে থমকে যায় কিউয়িরা৷ কিউয়ি অধিনায়ক কেম উইলিয়ামসন  (৮৭) ও রস টেলর (৩৯) লড়লেও অন্য নিউজিল্যাণ্ডস্রা ব্যর্থ হন৷ ইংল্যাণ্ডের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ৪টি উইকেট দখল করেন৷ দু’টি করে উইকেট নেন জ্যাক বল ও আদিল রশিদ৷ পরপর পর দুটি ম্যাচ জিতে আয়োজক দেশ পৌঁছে গেল সেমিফাইনালে৷ শেষ ম্যাচে তাঁদে

ভারতের বিরুদ্ধে জিততে হলেও আক্রমণাত্মক ক্রিকেট চাই ঃ সাঙ্গাকারা

ঃ বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামছে শ্রীলঙ্কা ওভাল ক্রিকেট গ্রাউণ্ডে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার তরুণ ব্রিগেড জয় ছিনিয়ে আনতে পারেনি৷ এদিকে ভারত আবার পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে৷ এই অবস্থায় গোদের ওপর বিষফোঁড়া৷ অ্যাঞ্জেলো ম্যাথুজ পুরোপুরি ফিট নন৷ দুই ম্যাচ নির্বাসিত উপল তরঙ্গা৷ এই অবস্থায় নামছে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে৷ তাদের টিঁকে থাকার লড়াই আর ভারত জিতলেই সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে৷ সুতরাং রুদ্ধশ্বাস ম্যাচ হবে এই আশা রাখেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক৷ তাঁর মতে ভারত এখন শুধু ব্যাটিংয়ে শক্তিশালী নয়, বোলিঃয়েও ভারতের বৈচিত্র্য এসেছে৷ আগে স্পিন অ্যাটাক দ্বারা বিপক্ষকে চাপে ফেল

ভারতীয় দলের খেলা দেখে উচ্ছ্বসিত মহম্মদ আজহারউদ্দিন

ইংল্যাণ্ডে ভারত- পাকিস্তান ম্যাচ দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন৷ এক সাক্ষাৎকারে আজহার বললেন বিরাটরা যেভাবে পাকিস্তানকে দুরমুশ করল তা অভাবনীয়৷ ব্যাটে ও বলে সব প্ল্যাটফর্মেই ভারত দাপট দেখিয়েছে৷ আজহার বললেন, ভারতের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ভারত ট্রফি নিয়েই দেশে ফিরবে৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত শেষ চারে থাকবে

ইংল্যাণ্ডে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শেষ চারে দেখা অবাক হওয়ার মত ঘটনা হবে না---বলে মনে করেন অনেকেই। যেমন সাঙ্গাকারা, গাভাসকার, গ্লেন ম্যাকগ্রাথ কিংবদন্তী এই অসি পেসার মনে করেন ইংল্যাণ্ডের আবহাওয়ায় ভারতীয় পেসাররা ভাল বল করবে। ম্যাকগ্রা মনে করেন---পেস এ্যাটাকে ভারত এখন বেশ সাবলীল। ভারতের উমেশ যাদব, জসপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার ও মহম্মদ শামি---এই চারজনই ভাল বল করছেন। উইকেট তুলে নিচ্ছেন শক্তিশালী ব্যাটিং লাইন আপের। পাশাপাশি এই জোরে বোলাররাই অন্যান্য দল থেকে ভারতকে আলাদা করে দেবে।

ভারতীয় ক্রিকেটের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে কোচ ক্যাপ্তেন বিবাদকে সামনে টেনে আনতে চান না গাভাসকার

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের মধ্যে বিবাদ নিয়ে মিডিয়াগুলো খুব মুখরোচক কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে। আসলে কিছু সংবাদপত্র এ ধরণের খবর করতেই বেশী আগ্রহী। ভারতীয় ক্রিকেট কেমন পারফরম্যান্স করছে, কোথায় আরও উন্নতি দরকার সেসব চুলচেরা বিশ্লেষণ না করে খেলোয়াড়দের সঙ্গে খেলার বাইরে কার কী সম্পর্ক---এসব প্রচার করতেই বেশী আগ্রহী---কথাগুলো বললেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। অনিল কুম্বলে ও বিরাটের মধ্যে প্রচার হওয়া ঝামেলা নিয়ে তিনি বলেছেন---আদৌ বিরাট কুম্বলের মধ্যে কোনও বিবাদ আছে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই। অধিনায়ক বা কোচ সকলেই দলের ভালর জন্যে পরিকল্পনা করেন, পরিকল্পনাকে বাস্তবায়িত করেন। তবে একটা

দীপ্তি শর্মা ১৮৮ নট আউট - ভারতীয় মহিলা ক্রিকেট দলের  ওপেনিং জুটির রেকর্ড

সেনউইস পার্কে চতুর্দেশীয় আন্তর্জাতিক টুর্ণামেণ্টে আয়ারল্যাণ্ডের বিরুদ্ধে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩৫৮ রান তোলে৷ এটাই দলগতভাবে ভারতের সর্বোচ্চ রান৷ এর আগে ২০০৪ সালে ওয়েষ্ট ইণ্ডিজের বিরুদ্ধে ২৯৮ রান করেছিল৷

মুম্বাইকে হারালেই ফাইনাল খেলবে কেকেআর

বুধবার রাতে দুরন্ত ফর্মে থাকা হায়দরাবাদ সানরাইজার্সের ব্যাটসম্যানদের কার্যত বশে রেখে এলিমিনেশনের প্রথম হার্ডল টপকাতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স৷ জয় সাই উইকেটে৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য নাইটদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান৷ তিন উইকেট খুইয়ে সেই রান তুলে নেন গৌতম গম্ভীররা৷ সাড়ে তিন ঘণ্টা বৃষ্টি দুই দলের ২০ ওভার করে ব্যাট করতে দেয়নি৷ টসে জিতে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর সানরাইজার্সকে ব্যাট করার আহ্বান করেন৷ সেরা ফর্মে থাকা ওয়ার্নার-ধাওয়ান জুটি উমেশ যাদব ও ট্রেণ্ট বোল্টের সামনে কোনও সুবিধা করতে পারেননি৷ কেকেআরের পরবর্তী বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন৷ নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৮

দশম আই পি এল ভুলে যেতে চান বিরাট কোহলি

যত তাড়াতাড়ি সম্ভব দশম আই পি এলের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি চান বিরাট কোহলি৷ আনক আশা জাগিয়ে শুরু করেও সময় যত গড়িয়েছে ততই পারফরমেন্সের গ্রাফ নীচের দিকে নেমেছে৷ কয়েকটা ম্যাচ ছাড়া দল মোটেই ভাল খেলতে পারেনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বললেন---আমাদের দলে বেশ কয়েকজন ভাল ক্রিকেটার রয়েছেন যাঁরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নামেন৷ গোটা দলকে উৎসাহ দেন৷ দিল্লী ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে আমাদের ছেলেরা৷ ওদেরকে আবার সুযোগ দিলে আগামী মরসুমে ভাল ফল করবেই৷ এবারে যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে৷ এটাই এই মরসুমের প্রাপ্য৷ আলাদা ভাবে কারো নাম করতে চাননি কোহলি৷ তবে হর্ষাল প্যাটেল ও আবেশ

এ এফ সি কাপে মোহনবাগান জিতল

 ১৭ই মে রবীন্দ্রসরোবরে বেঙ্গালুরুর বিরুদ্ধে সাদামাটা ফুটবল খেলে ৩-১ গোলে জয় পেল মোহনবাগান৷ এ এফ সি কাপের এই ম্যাচে দুই দলই দ্বিতীয় সারির দল নামিয়েছিল৷ দুই দলেরই লক্ষ্য এখন ফেডারেশন কাপ জেতা৷ আগামী ২১শে মে রবিবার ফেড কাপ ফাইনাল৷ তবে ঘরের মাঠে বেঙ্গালুরুকে পেয়ে মোহনবাগান কিছুটা মনোবল বাড়িয়ে নিল বলা যায়৷ এ এফ সি কাপে মোহনবাগান এখন পাঁচ ম্যাচে ছয় পয়েণ্ট সংগ্রহ করল৷