খেলার খবর

ঝুলন এখন পৃথিবীর সেরা উইকেট শিকারী

বাঙলার ঝুলন গোস্বামী মেয়েদের ওয়ান-ডে-র সর্বোচ্চ উইকেট শিকারী৷ দক্ষিণ আফ্রিকায় চতুর্দেশীয় ওয়ান ডে ক্রিকেট টুর্ণামেণ্টে ভারত গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে দেয়৷ দক্ষিণ আফ্রিকার ১১৯ রানের জবাবে ভারত তিন উইকেট খুইয়ে ১২১ রান করে৷ বঙ্গতনয়া ভারতীয় অধিনায়িকা ঝুলন গোস্বামী ২০ রানে ৩ উইকেট নেওয়ার পর তাঁর উইকেট শিকারের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৮১৷ অর্থাৎ বিশ্বের সেরা উইকেট শিকারীর দুর্লভ কৃতিত্ব অর্জন করলেন ঝুলন৷ নোতুন পৃথিবী

সন্ত্রাস ও খেলা একসঙ্গে নয়

সম্প্রতি কাশ্মীরের পুঞ্চ সেকটার পাক সেনা কর্ত্তৃক দুই ভারতীয় জওয়ানদের মুন্ডছেদের ঘটনার পরিপ্রেক্ষিতে দুদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷ তাই ভারত সরকার এশিয়ান চ্যাম্পিয়ান লিগে পাকিস্থানের খেলোয়াড়দের ভিসার অনুমোদন দেয় নি৷ ক্রীড়ামন্ত্রী স্পষ্ট জানিয়েছে সন্ত্রাসবাদ ও খেলাধূলা

সন্তোষ ট্রফিতে জয়ী বাঙলা দলের  প্রশিক্ষক ও ম্যানেজারকে সম্বর্ধনা

সেরাম থেলাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে ও সেরাম গ্রুপের সহযোগিতায় গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে কলকাতা প্রেস ক্লাবে এবারের সন্তোষ ট্রফি বিজয়ী বাঙলা দলের প্রশিক্ষক শ্রী মৃদুল বন্দ্যোপাধ্যায় ও ম্যানেজার লাল্টু দাসকে সম্বর্ধনা দেওয়া হয়৷ তাঁদের সম্বর্ধনা জানান সেরাম থেলাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য৷ এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জীব বাবু ঘোষণা করেন আগামী ৮ই মে বিশ্ব থেলাসেমিয়া দিবসে শ্যামবাজারের সংঘটন মঞ্চে সন্তোষ ট্রফি বিজয়ী বাঙলা দলের সমস্ত খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে এই হেলথ্ কার্ড তুলে দেওয়া হবে৷ সাংবাদিক সম্মেলনে রোটারি ক্লাব অফ

অষ্ট্রেলিয়াকে হারিয়ে ভারত টেষ্ট রাঙ্কিংয়ে বিশ্বসেরা

ক্রীড়া সংবাদদাতা ঃ ধরমশালা ষ্টেডিয়ামে ভারত অষ্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে তৃতীয় তথা শেষ টেষ্ট জিতে নিল৷ সাথে সাথে বিশ্ব ক্রিকেটে ভারত টেষ্ট র্যাঙ্কিংয়ে সেরার মুকুট নিজেদের দখলে রাখতে সমর্থ হল৷ এই টেষ্টে প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়া তিনশ রানের গণ্ডি পার করেছিল৷ কিন্তু ভারত অনায়াসে ওই রান অতিক্রম করে যায়৷ দ্বিতীয় ইনিংসে অষ্ট্রেলিয়া অশ্বিন-উমেশের দুরন্ত স্পিন আর পেসে দিশেহারা হয়ে পড়ে চতুর্থ ইনিংসে ভারতকে সহজ টার্গেট দিতে বাধ্য হয় অসিরা৷ মাত্র দুই উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে সিরিজ পকেটে পুরে নেয় ভারত৷

নারীদের কল্যাণে পিঙ্কথন দৌড়

ক্রীড়া সংবাদদাতা ঃ আগামী ২৬ মার্চ কলকাতায় পিঙ্কথন দৌড় অনুষ্ঠিত হবে৷ এই দৌড়ের মূল লক্ষ্যই হল নারীদের সুস্থ রাখা যাতে নারীরা তাদেরসুগঠিত স্বাস্থ্যের অধিকারী হয়ে সমাজের উন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে৷ এতে নারীরা নিজেরা যেমন বিকশিত হবেন তেমনি সমাজও বিকশিত হয়ে উঠবে৷ এই দৌড়ের প্রধান উদ্যোক্তা অভিনেতা মিলন্দ সুমান হোলির আগে তিনি কলকাতায় ঘুরে গেলেন ও পিঙ্কথন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে মহিলাদের উৎসাহিত করলেন৷ গুলাল দৌড় অনুষ্ঠানের মাধ্যমে গুলাল মানে গোলাপী এই গোলাপী রং মেয়েদের সৌন্দর্যের প্রতীক মোটকথা নারীদের শক্তি, সামর্থ্যকে বাড়ানোর লক্ষ্যে তিনি শুধুমাত্র মেয়েদের জন্যে নানান দৌড় প্রতিযোগি

যুব বিশ্বকাপের সহ সভাপতি বাবুল সুপ্রিয়

আগামী ৬ থেকে ২৮ অক্টোবর অনুধর্ব ১৭ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে৷ এই প্রথম অনুধর্ব ১৭ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে৷ গুরুত্বপূর্ণ এই ফুটবল প্রতিযোগিতাকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে প্রতিযোগিতা কমিটির সহ সভাপতি করা হয়েছে৷ আগামী এপ্রিল মাসে ফিফার একটি দল ভারতে আসছেন চূড়ান্ত পরিদর্শনের জন্যে৷

আগামী মরসুমে মর্গান কি ইষ্টবেঙ্গলের কোচ থাকছেন

কোচ ট্রেভর জেমস্ মর্গান আগামী মরসুমে ইষ্টবেঙ্গলের কোচ থাকবেন কি থাকবেন না তা নিয়ে বিস্তর চাপান-উতোর এখনই নানা মহলে চলছে৷ চলতি মরসুমের আই লীগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ বাকী থাকতেই এই ধরণের আলোচনায় দলের ক্ষতি৷ আসলে আই লীগের গত দু-একটি ম্যাচে লাল-হলুদ বিগ্রেড ভাল খেলতে পারেনি৷ কিন্তু মোহনবাগান, মহামেডানের মত একটা ম্যাচ হারলেই কোচের বদল নিয়ে কথা ওঠেনা ইষ্টবেঙ্গলে---তাই স্বাভাবিকভাবেই প্রশ্ণ আসছে এখনই মর্গানকে নিয়ে এই প্রশ্ণ কেন? ক্লাব সচিব বাবু ভট্টাচার্য খোলাখুলিভাবেই বললেন---দল যদি হারে বা ভাল খেলতে না পারে তাহলেই কি কোচের দোষ?

স্কুল ক্রিকেট হবে আই-পি এলের মত কবে

এপ্রিল থেকে শুরু হচ্ছে আই পি এলের ধাঁচে অনুধর্ব ১৬ ফিউচার স্কুল ক্রিকেট টি-২০ চ্যাম্পিয়নশিপ মোট আটটি দল এই টুর্ণামেণ্টে খেলবে অনুধর্ব ১৬ ক্রিকেটাররা ডব্লুডব্লুডব্লুএএসসিসি.কো.ইন--- এই ওয়েবসাইটে নিজেদের বায়োডাটা দিয়ে ট্রায়ালের জন্যে আবেদন করতে পারে৷ নির্বাচিত হলে এই টুর্ণামেণ্টে অংশগ্রহণের সুযোগ থাকছে৷ মোট ১২০ জন খেলোয়াড়কে বাছা হবে৷ দীপ দাশগুপ্ত, শুভময় দাস, আবদুল মুয়েমদের উদ্যোগে এই অভিনব টুর্ণামেণ্ট অনুষ্ঠিত হবে৷ বাঙলার প্রাক্তন ক্রিকেটাররা মেণ্টর হিসাবে দলের সঙ্গে থাকবেন৷ উল্লেখ্য উৎপল চট্টোপাধ্যায় হয়েছেন বীরভূমের মেণ্টর মেদিনীপুরের শিবশঙ্কর পাল, হাওড়ার মলয় বন্দ্যোপাধ্যায়, কলকাতার শরদিন্

আর্থিক দুরবস্থায় পদক বেচতে হল অ্যাথলিটকে

ক্রীড়া প্রতিনিধি , ৩ লক্ষ ৩৩ হাজার ৫০০ পাউণ্ডের বিনিময়ে ওলিম্পিকে পাওয়া দুটি সোনার পদক ও একটি রূপার পদক বেচতে বাধ্য হলেন সোভিয়েত রাশিয়ার প্রাক্তন জিমন্যাষ্ট ওলমা কোয়াবাট৷ উল্লেখ্য আমেরিকা ওলিম্পিকে তিনি ওই সোনা ও রৌপ্য পদক দুটি জিতেছিলেন৷ ভাগ্যের এমনই পরিহাস যে জীবনের অধ্যাবসায়ের সবচেয়ে বড় সম্পদ বেচতে হল৷