দরিদ্র-নারায়ণ সেবা
আনন্দনগর ঃ গত ২২শে জুলাই আনন্দনগরের অনন্যাগ্রামে ভলান্টীয়ার্স সোস্যাল সার্বিসের তরফ থেকে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য সংশুদ্ধানন্দ অবধূত৷ ১ হাজারের বেশি গ্রামবাসীকে এই ‘নারায়ণ সেবা’ অনুষ্ঠানে মধ্যাহ্ণভোজে আপ্যায়িত করা হয়৷
এছাড়া এই গ্রামে পানীয় জলের অভাব দূর করার জন্যে আচার্য প্রত্যগাত্মানন্দ অবধূতের উদ্যোগে একটি বড় ‘কুঁয়া’ তৈরী করে দেওয়া হয়৷ এর নাম রাখা হয় ‘আনন্দ কূপ’৷ এদিন আচার্য মোহনানন্দ অবধূত এই আনন্দকূপ উদ্বোধন করে সর্বসাধারণের জন্যে উৎসর্গ করেন৷
গত ১৫ই জুলাই আনন্দমার্গ সেবা দলের উদ্যোগে গোয়ালতোড়ে আনন্দমার্গ স্কুলে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়৷ দন্ত পরীক্ষা করে ডাঃ সায়নি মুখার্জী ও ডাঃ পমি শীল৷ শতাধিক ব্যক্তির দন্ত পরীক্ষা করা হয়৷ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মানুষের সামনে বক্তব্য রাখেন টিচার ইন চার্জ সনাতন মাহাতো , ডায়োসিস সচিব আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত ও ডাঃ সায়নি মুখার্জী ৷ প্রতি মাসে একদিন করে এই শিবির করার জন্যে স্থানীয় মানুষজন আবেদন ক