সম্পাদকীয়

শ্রাবণী পূণির্র্মর ঐতিহাসিক গুরুত্ব

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

আগামী ২৬শে আগষ্ট শ্রাবণী পূর্ণিমা, যাকে রাখীপূর্ণিমাও বলা হয়--- এর এক বিশেষ মহত্ত্ব আছে৷ কথিত আছে, এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে মানব সভ্যতার আদিগুরু সদাশিব আজ থেকে  ৭ হাজার বৎসর পূর্বেপ্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন৷ তাছাড়া প্রাচীন কাল থেকে ভারতবর্ষে এদিনটি রাখী বন্ধন রূপেও পালিত হয়ে আসছে৷ এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখী পরিয়ে দেয়৷ ভাইয়েরাও বোনেদের সুরক্ষার দায়িত্ব উপলব্ধি করেন৷ সে কারণে এই উৎসব সারা ভারতে ‘রক্ষা-বন্ধন’ উৎসব হিসেবেও পরিচিত৷

কৃষি ও কর্ষকদের কয়েকটি মৌলিক সমস্যা প্রসঙ্গে

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

প্রাউট প্রবক্তা মহান্ দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর প্রাউটের কৃষিনীতিতে বর্ষার জলকে ধরে রেখে ও সারা বছর সেই জলে চাষ করার পরামর্শ দিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি জৈবসার ও জৈব কীটনাশক ব্যবহার করতেও বলেছেন৷ তিনি এই উদ্দেশ্যে বিজ্ঞানীদের গবেষণার জন্যে আহ্বান জানিয়েছেন৷

আনন্দের কথা, সম্প্রতি খবরে প্রকাশ, একটি বেসরকারী সংস্থা ‘সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি’ বিশেষ উদ্যোগী হয়ে ইদানিং বর্ষার জলকে ধরে রেখে সারা বছর ধরে চাষ করার ও জৈবসার আর জৈব কীটনাশক ব্যবহারের জন্যে কর্ষকদের (চাষীদের) প্রশিক্ষণ দিচ্ছেন৷

স্বাধীনতার ভাবনা

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

আগামী ১৫ই আগষ্ট আমরা ভারতবর্ষের ৭২-তম  স্বাধীনতা দিবস পালন করতে চলেছি৷ আজ আমাদের আত্মসমীক্ষা করতে হবে৷ আমরা কী এই স্বাধীনতা দিবসের মর্যাদা রাখতে পেরেছি? বা প্রকৃত অর্থে আমাদের দেশবাসী কতখানি স্বাধীনতা উপভোগ করতে পেরেছে৷

ন্যুনতম  চাহিদাপূরণের গ্যারান্টী চাই

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

সম্প্রতি পূর্ব-দিল্লির  মন্দাওয়ালিতে  একই পরিবারের ৩ জন শিশুর  অনাহার মৃত্যুর ঘটনার  খবর সংবাদপত্রে প্রকাশিত  হওয়ার পর  সারা দেশজুড়ে  তোলপাড়  শুরু হয়েছে৷ গত ২৪শে জুলাই দিল্লির  লালবাহাদুর  শাস্ত্রী হাসপাতালে  এই তিন শিশুকে  ভর্তি  করাতে গেলে  তাঁরা  শিশু তিনটিকে  মৃত বলে ঘোষণা করেন৷  চিকিৎসকগণ  পোষ্টমর্টেম করে বলেন,  অনাহারের কারণেই  এদের মৃত্যু হয়েছে৷ এদের পেটে  এক দানা খাদ্যও ছিলনা৷ জানা গেছে  ৯/১০দিন  যাবৎই  এরা অনাহারে  ছিল৷

অবিলম্বে জিটিএ চুক্তি বাতিল করতে হবে

অাচার্য সত্যশিবানন্দ অবধূত

সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের কারণে অতীতের সুবিশাল বাঙলা খণ্ড খণ্ড হওয়ার পর বর্তমানে এর যে সামান্য অংশটুকু বুকে ধরে আজকের এই পশ্চিমবঙ্গ পথ চলছে, এই পশ্চিমবঙ্গের বুকেও ছুরিকাঘাত করার অপপ্রচেষ্টা বিভিন্ন সময়ে আমরা প্রত্যক্ষ করছি৷ আজও তা চলছে৷ পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ দার্জিলিং৷ বাঙালী তথা নৃতাত্ত্বিক বিচারে বাঙালীদেরই কোচ গোষ্ঠীভুক্ত লেপচা ও ভুটিয়ারা এই দার্জিলিংয়ের আদি বাসিন্দা৷

কর্ষককুলের স্থায়ী কল্যাণ একমাত্র সমবায়ের  মাধ্যমেই সম্ভব

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

দেশের বেশিরভাগ অধিবাসীই গ্রামাঞ্চলের মানুষ৷  আর তারা  মূলতঃ কৃষির  সঙ্গে জড়িত৷ তার সঙ্গে  সঙ্গে  ওই কর্ষক পরিবারের অধিকাংশের  আবার  কৃষিতে কর্মসংস্থানের সুযোগ নেই৷ তারা  হয় আংশিক, নয়তো পূর্ণ বেকার৷

এদিকে সরকারী পরিসংখ্যান  থেকেই  জানা যায়, প্রতিবছর গড়ে  ১২ হাজার  কৃষিজীবী আত্মহত্যা করে৷  দারিদ্র্য,  ঋণ করে ফসল ফলিয়ে  প্রাকৃতিক  দুর্র্যেগের  ফলে ফসল নষ্ট হওয়া বা ফসলের দাম না পাওয়া প্রভৃতি নানাবিধ  কারণে  হতাশার  কবলে পড়ে তারা  আত্মহত্যা করে৷ তার সঙ্গে  এখন চাষী নয়, কিন্তু  এককালে  কৃষির  সঙ্গে  যুক্ত  ছিল এমন পরিবারের মানুষও দারিদ্র্যে, অনাহারে  আত্মহত্যা করতে বাধ্য  হচ্ছে৷

কলেজে কলেজে তোলাবাজি প্রসঙ্গে

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

উচ্চমাধ্যমিকের পর কলকাতার বিভিন্ন কলেজে পড়তে গেলে নিয়ম অনুসারে মেধা অনুসারেই অনার্স-এ চান্স পাওয়ার কথা৷ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, ইয়ূনিয়ন নেতাদের মোটা অংকের টাকা দিয়েই অনার্স-এ ভর্তি হতে হচ্ছে৷ নিলাম ডাকার মত করে ছাত্র-নেতাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ‘ভূগোল ৬৫ হাজার চলছে, সাংবাদিকতা ৩৫ হাজার, ইংরেজী ৩৫ হাজার,...এমনিভাবে বিভিন্ন বিষয়ে অনার্স নেবার জন্যে দর ঘোষণা চলছে৷ সেই টাকা না দিলে মেধা তালিকায় নাম উঠলেও ওই ছাত্রকে ‘কাউন্সিলিংয়ের জন্যে নির্ধারিত রুমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ গেটে কড়া প্রহরা৷

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস

অাচার্য সত্যশিবানন্দ অবধূত

গত ২৬শে জুন আন্তর্জাতিক মাদক  বিরোধী দিবস পালিত হ’ল৷ মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা আনার লক্ষ্যে ১৯৮৭ সালের  ৭ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের পক্ষ থেকে  এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ঘোষণা  করা হয়৷

প্রকৃতপক্ষে মদ,গাঁজা, হেরোইন, তামাকজাতীয় দ্রব্য প্রভৃতি  নানান্  নেশার  দ্রব্য সমাজের চরম ক্ষতি সাধন  করছে৷ সমাজে  খুন খারাবি, নারী নির্যাতন, বলাৎকার  প্রভৃতি  প্রায় সমস্ত অপরাধ মূলক কার্যের সঙ্গে  নেশা-জাতীয় দ্রব্যের যোগাযোগ অত্যন্ত ঘনিষ্ঠ৷ আমরা শহরে-বাজারে  গা-গঞ্জে প্রায়ই দেখে  থাকি  মদ খেয়ে নেশায়  চুর হয়ে মানুষ  এই সমস্ত  অপরাধ  করে৷

আন্তর্জাতিক যোগ দিবস

অাচার্য সত্যশিবানন্দ অবধূত

রাষ্ট্রসংঘে ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এটা খুবই আনন্দের কথা৷ যোগ যে সারা পৃথিবী জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে, আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা তারই স্বীকৃতি৷ শরীরকে ও মনকে  বিভিন্ন রোগের হাত থেকে মুক্ত রাখতে তথা বিভিন্ন রোগ নিরাময়ে যোগের কার্যকারিতা আজ বিশ্বের লব্ধপ্রতিষ্ঠ চিকিৎসা–বিজ্ঞানীরাও উপলব্ধি করেছেন৷ মনকে শান্ত করতেও যোগ যে কার্যকরী তাও বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেছে৷ তার চেয়েও বড় কথা, যোগ অখণ্ড চৈতন্যের সঙ্গে মনকে সংযুক্ত করে দেয়৷

উচ্চশিক্ষাও সম্পূর্ণভাবে ফ্রি হোক

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

সম্প্রতি  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের  ফল প্রকাশিত হ’ল৷ এই  প্রসঙ্গে কয়েকটি  জিনিস বিশেষ  উল্লেখনীয়৷ প্রথম কথা,  এবার পরীক্ষার  ফলে দেখা গেছে  মেধা তালিকায় কলকাতাকে অনেক পিছে ফেলে এগিয়ে গেছে গ্রামবাংলা  তথা গ্রাম বাঙলার বিভিন্ন  শহরগুলো৷ মাধ্যমিকে  তো প্রথম  দশ শীর্ষস্থান  বিভিন্ন জেলার  ছেলেমেয়েরাই  পেয়েছে৷ কলকাতা বর্তমান সমাজের  তথাকথিত এলিট শ্রেণীর  বাসস্থান৷  টাকা পয়সা, বিভিন্ন সরকারী বেসরকারী পদ, নানান সুযোগ  সুবিধা, ছেলেমেয়েদের  পড়াশুণার  জন্যে খরচের বহর সবকিছুর দিক থেকে  কলকাতার সঙ্গে  অন্যান্য  জেলার মানুষদের  তুলনাই  হয় না৷  তবুও  জেলাগুলির জয়জয়কার ৷ এছাড়া পরীক্ষার  ফলাফলে আরও যে সব