Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

পুঁজিবাদের অমানবিক শোষণ ও দলতান্ত্রিক শাসকের হাত থেকে মুক্তির পথ তরুণ সমাজকে খুঁজে নিতেই হবে

প্রভাত খাঁ

মনে পড়ে বহু বছরের আগের এক রাজনৈতিক দাবী এই ভারত যুক্তরাষ্ট্রে৷ যেটা ছিল ‘দলহীন গণতন্ত্র’ দেশে প্রতিষ্ঠিত হোক্‌৷ কারণ সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে দলতন্ত্রীদের সরকার সেগুলি নাকি মোটেই দেশের সামগ্রিক কল্যাণকে স্বীকার না করে সেই ইন্দিরাগান্ধী জরুরী অবস্থা গায়ের জোরে ঘোষণা করে শুধুমাত্র দল ও সম্প্রদায়ের স্বার্থের কথাভাবে৷ মনে পড়ে শুধু দলীয় স্বার্থেই সারা দেশকে কারাগারে পরিণত করেন প্রায় ২৩ মাস ধরে! সাধারণ নির্বাচনে হেরে গিয়ে তিনি জরুরী অবস্থা তুলে নেন, কিন্তু যারা ক্ষমতায় এলো তারাও নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ নিয়ে লড়াই করে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায়৷ ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে আসে৷ তাই শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনে জনগণের ভাগ্য পরিবর্তন হয় না৷

কারণটি কী? না, দলতন্ত্রের কুৎসীত দলবাজি যেটি মুষ্টিমেয় ধনীরা ও উচ্চমধ্যবিত্তরাই আর্থিক ও সামাজিক দিক থেকে উপকৃত হচ্ছেন আর কোটি কোটি নিম্নমধ্যবিত্তরা শেষ হয়ে যাচ্ছে চরম দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকার সমস্যায় আর নানা ধরণের করের বোঝায়! টাকার মান নেমে আসছে দ্রুত নিচের দিকে৷ কিন্তু কে কার কথা শোণে! যাদের হাতে শাসন তাঁরা ছল বল কৌশলে সেই গদী সামলাতে প্রয়োজনে দেশকে শ্মশানেও পরিণত করে দিতে পিছপা নয়? তার উপর সেই সংসদীয় গণতন্ত্র! যেখানে দলের জোর আর টাকার জোর! চরম দুর্নীতিতে, বেকারত্ব নিরাপত্তাহীনতায় আর চারিত্রিক অধঃপতনে সেই মহান ভারতবর্ষ আজ বিশ্বে পরিহাসের পাত্র! জীবনযাত্রার মান তলানীতে গিয়ে পৌঁচেছে! কিন্তু সরকারী প্রতিশ্রুতির কোন খামতি নেই? সেই নির্বাচন প্রাককালে! নির্বাচন শেষ! আর সব ঠাণ্ডা৷ সেই নির্মম শোষণের শাসনই আরো মারাত্মক হচ্ছে! 

তাই গণতন্ত্রের নামে যে শাসন চলছে এটাকে গণতান্ত্রিক সরকার তারাই বলে চলেছে? যারা দলবাজিতে মত্ত! জনগণ তাদের কাছে কেউ নয়! তারা সব ব্যাপারে অস্বীকৃত! মুষ্টিমেয় ধনীরাই ভাগ্যবিধাতা৷ তাই নৈতিকতাকে মান্যতা না দিলে আর সংবিধানকে সম্মান না দিলে এই দেশ বাঁচবে না আর৷ লোকসংখ্যা বহুল দেশটা ধীরে ধীরে শ্মাশানেই পরিণত হতে বেশী দেরী নেই! তাই এই দেশের শাসকদের দয়া করে একটু মানবতাবাদী ও সৎনীতিবাদী ও প্রকৃত আন্তরিকতার সঙ্গে সার্বিক কল্যাণের ভিত্তিতে সেবা দিতেই হবে৷ তাই নৈতিক দৃঢ়তা আর সংযম, আবশ্যিক শাসকদের! 

আজ দেশে যে সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতিগ্রস্ত শাসক প্রশাসন এর মূলে আছে পুঁজিবাদ নিয়ন্ত্রিত কেন্দ্রিত অর্থনীতি ও শোষন৷ কিন্তু স্বাধীনতার ৭৮ বছর পরেও জনগণ সেই তিমিরেই পড়ে আছে, সামান্যতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা অধিকাংশ নাগরিকের নেই৷ এই সুযোগ নিয়েই গণতন্ত্রের খুঁড়োর কলে জনগণকে ছুটিয়ে নির্মমভাবে শোষণ চালিয়ে যাচ্ছে ধূর্ত শোষক শ্রেণী অসৎ দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের ঘাড়ে বন্ধক রেখে৷ এই পরিস্থিতি থেকে ত্রাণের একমাত্র পথ জনগণকে সচেতন হতে হবে ও প্রকৃত মানব কল্যাণের পথ খুঁজে নিতে হবে৷ যেটা দলতান্ত্রিক শাসক ও পুঁজিপতি শোষক কেউ চাইবে না, তবু এটাই পথ এ পথেই চলতে হবে৷

 

 

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

অষ্টকমল
ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

মশাহীন দেশের তকমা ধরে রাখতে পারল না আইসল্যান্ড
বিকশিত বাঙলার মিথ্যা প্রতিশ্রুতি নয় মানবতার আর্থিক মুক্তি চাই
স্থানীয় জনসাধারণের সার্বিক কর্মসংস্থান
নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি

প্রবন্ধ শিরোনাম

পুঁজিবাদের অমানবিক শোষণ ও দলতান্ত্রিক শাসকের হাত থেকে মুক্তির পথ তরুণ সমাজকে খুঁজে নিতেই হবে
দলতন্ত্র দেশকে ধবংসের কিনারে নিয়ে এসেছে
তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব

পুরানো মাসিক খবর

  • March 2021 (139)
  • February 2021 (117)
  • January 2021 (207)
  • December 2020 (82)
  • November 2020 (149)
Pagination
  • Previous page ‹‹
  • Page 4
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved