ভারতের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধনীর তোষণ আর গরিব শোষণেই সদাব্যস্ত!
আজ ভারতের চিন্তাশীল সকল নিরপেক্ষ নাগরিককে ভাবতে হচ্ছে দেশ কোন পথে এগুচ্ছে৷ দেশের ভবিষ্যৎ-ই বা কী? এদেশের স্বাধীনতা লাভের মধ্যেই ছিল বিরাট পরিহাস! বিদেশী শাসকদের শোষণের হাত থেকে দেশের স্বাধীনতা রক্ষায় যাঁরা আত্মত্যাগ করেন তাঁদের মধ্যে কেউই চিন্তা করেন নি যে লক্ষ লক্ষ নিরীহ নরনারী, শিশুর সাম্প্রদায়িক সংঘর্ষে অকাল মৃত্যুর বিনিময়ে জন্মভূমিকে বিভক্ত করে এক অশুভ রাজনৈতিক স্বাধীনতা দেশের জনগণ লাভ করবে!
আনন্দমার্গ সুকলে আনন্দমার্গের এক সেমিনারের আয়োজন করা হয়৷ এই সেমিনারে শ্রীশ্রীআন্দমূর্ত্তিজীর আধ্যাত্মিক দর্শন ও সমাজদর্শন---‘প্রাউট’-এর বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত ও আচার্য সর্বজয়ানন্দ অবধূত৷ এই সেমিনারে হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুমকা প্রভৃতি জেলা থেকে প্রায় দুই শতাধিক আনন্দমার্গী যোগদান করেছিলেন৷
গত ৮ই জুলাই নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিম (এ্যামার্ট)-এর পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এই রক্তদান শিবিরে ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ এই রক্তদান শিবিরটি পরিচালনা করেন আনন্দমার্গের উত্তর ২৪ পরগণা জেলার ভুক্তি কমিটি৷ ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাস এই শিবিরে নানাভাবে যাঁরা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান৷