দেশে দেশে আনন্দমার্গ

দরিদ্র-নারায়ণ সেবা

আনন্দনগর ঃ গত ২২শে জুলাই আনন্দনগরের অনন্যাগ্রামে ভলান্টীয়ার্স সোস্যাল সার্বিসের তরফ থেকে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন  করা হয়৷ এই অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য সংশুদ্ধানন্দ অবধূত৷ ১ হাজারের বেশি গ্রামবাসীকে এই ‘নারায়ণ সেবা’ অনুষ্ঠানে মধ্যাহ্ণভোজে আপ্যায়িত করা হয়৷

এছাড়া এই গ্রামে পানীয় জলের অভাব দূর করার জন্যে আচার্য প্রত্যগাত্মানন্দ অবধূতের উদ্যোগে একটি বড় ‘কুঁয়া’ তৈরী করে দেওয়া হয়৷ এর নাম রাখা হয় ‘আনন্দ কূপ’৷ এদিন আচার্য মোহনানন্দ অবধূত এই আনন্দকূপ উদ্বোধন করে সর্বসাধারণের জন্যে উৎসর্গ করেন৷

আচার্য কীর্ত্যেশানন্দজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

গত ২১শে জুলাই আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আনন্দনগর ভেটেরিনারী কলেজের প্রিন্সিপ্যাল আচার্য কীর্ত্যেশানন্দ অবধূত পরলোক গমন করেন৷ দীর্ঘকাল তিনি অসুস্থ ছিলেন৷ চেন্নাইয়ের এক নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল৷ সেখানেই গত ২১শে জুলাই তারিখে সকাল ১০টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

বাকুলদাগ্রামে আনন্দমার্গের তত্ত্বসভা

গত ২৯শে জুলাই পাঁশকুড়ার বাকুলদা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সমীর মাজীর বাড়িতে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনা অনুষ্ঠিত হয়৷ প্রভাত ও কীর্ত্তন পরিবেশন করেন আচার্য রাজেশ ব্রহ্মচারী৷ কীর্ত্তনশেষে আনন্দমার্গের দর্শন ও আদর্শের ওপর বক্তব্য রাখেন আচার্য রাজেশ ব্রহ্মচারী ও অনিল মণ্ডল৷ 

পাঁশকুড়ায় আনন্দমার্গের তত্ত্বসভা

গত ৩রা জুলাই পাঁশকুড়ার বিশিষ্টমার্গী শ্রী রতন গড়াঞয়ের নিজ বাসভবনে কীর্ত্তন ও মিলিত সাধনা অনুষ্ঠিত হয়৷ এরপর কীর্ত্তন ও নারীর মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখেন অবধূতিকা উৎপলা আচার্যা৷

মশাটে আনন্দমার্গের সেমিনার

গত ২৬,২৭,২৮ জুলাই  হুগলি জেলার  মশাটে আনন্দমার্গের  এক  সেমিনার অনুষ্ঠি ত হয়৷ এই সেমিনারে আনন্দমার্গের  আধ্যাত্মিক দর্শন, সাধনা ও প্রাউট তত্ত্বের  ওপর আলোচনা  করেন  আচার্য সুবিকাশানন্দ অবধূত৷

এই এলাকার  বহু আনন্দমার্গী ও ছাত্র-যুবা এই সেমিনারে  যোগ  দেন৷

বাগনান ব্লকে আনন্দমার্গের  সেমিনার

হাওড়া ঃ গত ২৯শে জুলাই  চালধাউরিয়া আনন্দমার্গ স্কুলে  আনন্দমার্গের  এক সেমিনার  অনুষ্ঠিত  হয়৷  এটি ছিল বাগনান ব্লকের  ব্লকস্তরীয় সেমিনার৷ বাগনান ব্লকের  বিভিন্ন পঞ্চায়েত  থেকে আনন্দমার্গীরা  এই সেমিনারে  যোগদান করেছিলেন৷ এই সেমিনারের আনন্দমার্গের  সর্বানুস্যুত  দর্শনের  ওপর বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণ স্বরূপানন্দ অবধূত৷ তিনি বলেন, আনন্দমার্গে সর্বানুস্যুত  দর্শনের আলোকে  সমাজের  সর্বপ্রকার সমস্যারই সুষ্ঠু সমাধান করা যায়৷ আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত ছাড়াও এই সেমিনারে  আনন্দমার্গের  ওপর আলোচনা  করেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা

বিভিন্ন জেলা ও বর্হিভারতে আনন্দমার্গের অনুষ্ঠান

হুগলী জেলা

৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তন

নিজস্বসংবাদদাতা, আরামবাগ ঃ গত ১৮ই ফেব্রুয়ারী আরামবাগের রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  শ্রী বৃন্দাবন মন্ডলের  বাড়ীতে ৩ ঘন্টা ব্যাপী ‘বাবা নাম র্কেলম্’ অখন্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত  হয়৷ কীর্ত্তন শেষে সাধনা, গুরুপূজার  পর মানব ধর্ম ও কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন  আচার্য সুবিকাশানন্দ অবধূত ও ব্রহ্মচারিনী অনিন্দ্যা আচার্যা অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত নারায়ণ সেবায় দুই শতাধিক  ভক্তকে প্রসাদ দিয়ে আপ্যায়িত করা হয়৷

আনন্দনগর সংবাদ

 আনন্দনগর ঃ গত  ১৪ই আগষ্ট  গুড়িডিতে  আনন্দমার্গীরা জন্মাষ্টমী উৎসব পালন করেন৷  এই উপলক্ষ্যে কীর্ত্তনানুষ্ঠান হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দনগরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত কৃষ্ণের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন যখন অধর্মের বাড়াবাড়ি হয়, ন্যায় সত্য ও ধর্ম ধূলিলুন্ঠিত হয়, তখনই পরম পুরুষ অধর্মকে দমন করে’ ধর্মের প্রতিষ্ঠার জন্যে তারকব্রহ্মরূপে আবির্ভূত হন৷ ঠিক এমনি এক পরিস্থিতিতে সাড়ে তিনহাজার বৎসর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্র্ভব হয়েছিল৷  শ্রীকৃষ্ণের জীবনলীলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি৷ তাঁর বাল্যলীলা, তাকে বলতে পারি শ্রীকৃষ্ণের ব্রজলীলা৷ সে সময় তিনি মূলত ভক্তির মাহাত্ম্য সমাজের স

প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা

কোচবিহার     গত ১৪ই আগষ্ট ২০১৭ দার্শনিক ঋষি প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য অঙ্কন প্রতিযোগিতার প্রারম্ভিক পর্ব  সাড়ম্বরে অনুষ্ঠিত  হলো ঢাংঢিং গুড়ি ‘‘রেণেশাঁ মঞ্চে’’৷ সকাল ১০টা থেকে অনুষ্ঠিত  এই অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেন আচার্য্য নবোদ্ভাসানন্দ অবধূত৷ প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন মুখ্যবিচারক শ্রীমতি দেবান্বিতা দেবনাথ৷ বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী সজল রায়  পুন্ডিবাড়ী গ্রামপঞ্চায়েত প্রধান শ্রীমতী শেফালী রায়, অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্য্যা, ব্রহ্মচ

অসমের লামডিং হোজাই, আমবাগান ও হাফলং-এ প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

লামডিং থেকে আমাদের সংবাদাদাতা জাানাচ্ছেন, অসমের  লামডিং, হোজাই, আমবাগান, হাফলং প্রভৃতি স্থানে  রেণেঁসা আর্টিষ্টিস্ এ্যান্ড রাইটার্স এ্যসোসিয়েশন  (রাওয়া)-র স্থানীয় শাখার পক্ষ প্রভাত সঙ্গীতের প্রাথমিক  পর্র্যয়ের  প্রতিযোগিতার আয়োজন করা  হয়েছিল৷  এই প্রতিযোগিতার ব্যবস্থা করার ব্যাপারে মুখ্যভূমিকা নেন লামডিং ডায়োসিসের আনন্দমার্গের ডি.এস. আচার্য ব্রজনাথানন্দ অবধূত৷

লামডিং ঃ গত ৬ই আগষ্ট লামডিং-এর রেলওয়ে ইনষ্টিটিউট-এ-সকাল থেকেই প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয়৷ এখানে সঙ্গীতে ও নৃত্যে ৭৫ জন ও অঙ্কণে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন৷