Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

গ

শ্রী প্রভাতরঞ্জন সরকার

গণ : ‘গণ’ ধাতুর অর্থ হ’ল ‘গোণা’ to count)৷ ‘গণ’+ ‘অচ প্রত্যয় করে ‘গণ’ শব্দ আসছে৷ ভাবারূঢ়ার্থে ‘গণ’ হচ্ছে বহুবচনের রূপ৷ শব্দের শেষে ‘গণ’ সংযুক্ত থাকলে শব্দটি বহুবচন হয়ে যায়৷ কিন্তু তা গণ্য হয় একবচন রূপে ও রূপও থাকে একবচনের৷ যেমন ‘নর’ শব্দের বহুবচন হচ্ছে ‘নরাঃ’, মানে মানুষেরা৷

তার বদলে যদি ৰলি বা লিখি ‘নরগণঃ’, এর অর্থও হৰে মানুষেরা৷ তবে শব্দটি একচন ও তার শব্দরূপ ও ক্রিয়ারূপ একচনের মত হবে৷ ‘নরাঃ গচ্ছন্তি’ কিন্তু ‘নরগণঃ গচ্ছতি’৷ এই ব্যবস্থা ৰহুবচনকারী ‘বৃন্দ’, ‘সমূহ’, ‘সকল’, ‘পুঞ্জ’ প্রভৃতি শব্দগুলি সম্বন্ধেও সমভাবে প্রযোজ্য৷ যোগারূঢ়ার্থে ‘গণ’ হচ্ছে ‘শিবভক্ত৷ যেহেতু কৈলাস পর্বতকে শিবনিবাস বলে ধরা হয়ে এসেছে সেহেতু কৈলাস পর্বতের অপর একটি নাম ‘গণগিরি’৷ শিবের স্ত্রোত্রেও ৰলা হয়েছে

‘‘প্রভুমীশমনীশমশেষ্৷

গুণহীনমহেশগণাভ৷’’

গণ+ অনট করে গণন......গণনা৷ গণ+ ণক= গণক৷ ভাবারূঢ়ার্থে ‘গণক’ মানে ‘যে গোণে’ যোগরূঢ়ার্থে ‘জ্যোতিষী’৷ যদিও জন্মকালের রাশিলগ্ণের অবস্থিতি অনুযায়ী ব্যষ্টি ও রাষ্ট্রের ভাগ্য গণনা করাই প্রাচীনকালের প্রথা কিন্তু পরবর্তীকালে করকোষ্ঠী বাpalmistry (এই বিদ্যাটি ভারতের পুরাতন বিদ্যা নয়৷ শাকদ্বীপী ব্রাহ্মণেরা বিদেশ থেকে এটি ভারতে এনেছিলেন৷ সমুদ্রের ওপার থেকে এদেশে এসেছিল, তাই এর সাম সামুদ্রিক বিদ্যা) শাস্ত্রের উদ্ভাবন ও প্রচলন হয়৷ নাম অনুযায়ী ও ব্যষ্টির সংস্কার সম্পর্কিত সংখ্যা অনুযায়ীও আরও পরবর্তীকালে ভাগ্য গণনার কাজ চলতে থাকে৷ স্ফটিক দর্শনcrystal-gazing, নখ দর্শনnail-gazing প্রভৃতি বিদ্যাগুলির প্রচলন হয়েছিল আজ থেকে প্রায় ৩০০০ বছর আগে৷ গণনা বিদ্যায় বা গণকের আওতার মধ্যে এরা সবাই আসে৷ ৰলা ৰাহুল্য মাত্র, জ্যোতিষের এই বিভিন্ন ধারার গণনা নিরঙ্কুশ বা ত্রুটিমুক্ত নয়৷ অবশ্য কেউ কেউ ৰলতে পারেন যে যে-সকল তথ্যের ভিত্তিতে গণনা করা হয়ে থাকে সেই তথ্যে যদি ভুল থাকে বা গণনার অঙ্কে যদি ভুল থেকে যায় তাহলে ফলেতে তো ভুল থাকবেই৷ তাই এইজন্যে জ্যোতিষ শাস্ত্রের নিন্দা করা বৃথা৷ তাদের বক্তব্য একেবারে ফ্যালনা নয়৷ তবে কোন মানুষেরই জ্যোতিষের মুখাপেক্ষী হয়ে ৰসে থাকা উচিত নয়৷ পুরুষকারের সাহায্যেই মানুষকে এগিয়ে যেতে হৰে ও এটাই ৰলিষ্ঠ পদক্ষেপ৷

‘দৈবং নিহত্য কুরু পৌরুষমাত্মশক্ত্যা৷’

কোথাও জ্যোতিষীর গণনা যদি নিষ্ঠার সঙ্গেও করা হয়ে থাকে তাহলেও তা যে সবাইকার ক্ষেত্রে সমভাবে ফলে যাৰে এমন কথা হলফ করে বলা যায় না৷       (শ্রীপ্রভাতরঞ্জন সরকারের লঘুনিরক্ত থেকে সংগৃহীত)

 

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

সংশ্লেষণের মহত্ত্ব
‘কৃষ্ণ’ নামের একাধিক ব্যাখ্যা
মনকে ভারমুক্ত রাখ
অষ্টকমল
ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পূর্বার্দ্র তত্ত্ব
যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে স্থানীয় ভাষার ব্যবহার বাঞ্ছনীয়
মানব প্রগতি
সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
আরও

সম্পাদকীয়

ধর্মের নামে বজ্জাতি
বিদ্বেষ বিষে জর্জরিত বিজেপি
বাঙালী আর একটা অগ্ণি স্ফুলিঙ্গের অপেক্ষায়
প্রতিকুলতাকে প্রতিহত করে এগিয়ে চলার দুর্জয় ইচ্ছাশক্তি বাঙালীর আছে
মশাহীন দেশের তকমা ধরে রাখতে পারল না আইসল্যান্ড

প্রবন্ধ শিরোনাম

আঞ্চলিক শ্রীবৃদ্ধির পথ ধরে বিশ্বৈকতাবাদের প্রতিষ্ঠা
ভয়ঙ্কর সাম্প্রদায়িক খেলা বন্ধ হোক
হিংস্র দুঃসময়ের সম্মুখীন বাঙালী
1 বাউল মহারাজ আবুল সরকারের ওপর অত্যাচারের প্রতিবাদ
গোরাচাঁদ ও একতারা
ভারত যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার রক্ষা ও সংবিধানকে বাঁচিয়ে রাখার প্রধান দায়বদ্ধতা হলো যৌথভাবে কেন্দ্র ও রাষ্ট্রের নির্বাচন কমিশনেরই আর স্বৈরাচারিতাকেও নিয়ন্ত্রণ করা!
হিংস্র দুঃসময় বাঙালীর দুয়ারে
আর্থিক বিকাশ শেষ কথা নয়

পুরানো মাসিক খবর

  • September 2021 (189)
  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved