Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

পঞ্চ দধীচি স্মরণে

কৌশিক খাটুয়া

সেদিনও হয়েছিল সূর্যোদয়, 

নির্মেঘ বসন্তের গগন৷

ঈশান কোণে অপ্রত্যাশিত মেঘ

বুঝতে পারেনি আসন্ন মহারণ৷

 

পাঁচই মার্চ, মহাবেদনার স্মৃতি,

বিক্ষত করে নিবিড় ভ্রাতৃ-প্রীতি৷

ধর্মের তরে পঞ্চ দধীচি যারা

আজও অম্লান প্রাতঃস্মরনীয় তারা৷

 

দূরাচারীর অস্ত্র যখন

নিঠুর খেলায় মাতে, 

সাধুজনের পরিত্রাণে আসেন পরমপিতা সাথে৷

জড়বাদী মন মানেনা কখনো তাই পাপাচারে লিপ্ত, 

কোন বিরোধীতা শুনিতে নারাজ

শুনিলেই হয় ক্ষিপ্ত৷

 

নিজ সঙ্কল্প রূপায়ণে দধীচিরা আসে ভূবনে, 

হাসিমুখে তাঁদের মরণ বরণ

আপন কর্তব্য সাধনে৷

ক্ষমতাবৃত্তে দিশাহারা হয়ে দুঃশাসনের বংশ, 

অত্যাচারের অস্ত্র বানায় শিশুপাল আর কংস!

 

অহংবোধের উন্মাদনায় লঙ্ঘিত মহামানবের বাণী, 

ষড়যন্ত্রীর চক্র রচিছে 

নিভৃতে চক্রপাণি৷

 

আজ সেই কুখ্যাত দিন----

ব্যাথিত হদয়ে স্মরণ করি

কেমনে শুধিব ঋণ!

তাঁদের দেখানো পথ অনুসরণে 

সুদৃঢ় করি মন, 

মানবিক কাজ পূরণে 

করি সম্মান প্রদর্শন৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved