Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ষষ্ঠীর দিন তুষ্টি

প্রণবকান্তি দাশগুপ্ত

মূলত জামাইদের নিয়ে জামাইষষ্ঠী৷ ঐ দিন জামাইকে নেমন্তন্ন করে শ্বশুরবাড়ি আনা হয়৷ শ্বাশুড়ী জামাইকে বাঁটা দেন৷ জামাইরা এই দিন বিশেষভাবে আপ্যায়িত হন৷ জামাইষষ্ঠী একটি ব্রত৷ অন্যান্য ব্রতের মত এরও ‘কথা আছে৷ ব্রতের সমস্ত অনুষ্ঠান মেয়েরাই করে৷ পুরোহিতের কোন ভূমিকা নেই ! বটের ডাল মাটিতে পুঁতে ঘটসাজিয়ে ষষ্ঠী পুজো করা হয়৷ বরকে বাঁশের পাতা, আম কাঁঠাল ও নানাবিধ কল বাঁটায় সাজিয়ে খেতে দেওয়া হয়৷ পূর্ববঙ্গে ষষ্ঠীর দিন শুধু জামাইদের নয়, ছেলেমেয়েদেরও তালপাতার পাখা দিয়ে হাওয়া করা হয়৷ অঞ্চল বিশেষে বাঁটায় ছোট ছোট তালপাতার পাখা এবং তালপাতার কাটি দিয়ে তীর ধনুক বানিয়ে সাজিয়ে দেওয়া হয় ৷ কোন কোন জায়গায় জামাইষষ্ঠীতে দই নিলাম হয়৷ পরিবারের সবাই একে একে নিলামে দর তুলতে থাকে৷ জামাইকেও দর দিতে হয়৷ ডাক দিতে দিতে জামাই যদি নিলামে হেরে যায় তাহলে তাকে কাদা মাখিয়ে শালা শালীরা নানারকম রঙ্গ রসিকতা করে৷ আর সবচেয়ে বেশি দর দিয়ে দইয়ের নিলামে যদি জামাই ‘জিতে যায় তাহলে জামাইয়ের গায়ে দই মাখিয়ে আমোদ করা হয়৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved