ভারত একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দেশ৷ যুক্তরাষ্ট্রের রাজ্যগুলিতে একটি সরকার চলে ও কেন্দ্রীয় সরকার সারা দেশের শাসক৷ উভয়ের সম্পর্ক সংবিধানে বাঁধা৷ বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সব সময় কেন্দ্র ও রাজ্যে একই দলের শাসন থাকে না, কিন্তু দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে মর্যাদা না দিয়ে যেন তেন প্রকারে সব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়তে চায়৷ বর্তমানে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন হবে৷ পশ্চিমবঙ্গও তার সঙ্গে যুক্ত৷ এই নির্বাচন সেটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়ই হবে৷ তাই তাদের শাসকদের দায়টা বেশী৷ ঠিক এই সময়ে ৪/৫ মাস বাকি আছে নির্বাচন এখন থেকেই হুঁঙ্কার ছাড়ছে মোদিজীর কেন্দ্র সরকার তথা যাতে এই রাজ্যগুলিতে সেই মোদিজীর ‘ডবল ইঞ্জিন সরকার’ বিরোধী শাসকগুলিকে উল্টে দিয়ে মোদিজীর হিন্দুত্ববাদী সরকার হয়৷ এই কারণে তিনিই বলছেন কেন্দ্রের হাতে টাকা নেই৷ কিন্তু বোটে জিততে একটি চাল চেলেছেন তা হলো ডি.এ কেন্দ্রীয় কর্মচারীদের বৃদ্ধি করে দিয়েছেন এবার তাই সেই ৮ম বেতন কমিশন ঘোষনা করেছেন! আগে দ্রব্যমূল্য বৃদ্ধিতে যে.ডি.এ দেওয়া হয় সারা দেশে রাজ্যগুলিতে সেই কংগ্রেস আমল রাজ্যের ডি.এ বৃদ্ধিও হয় এটা রাজ্যকেই বহন করতে হয় কিন্তু কেন্দ্র সরকার তার কিছুটা রাজ্যকে দিতেন৷ এটা বন্ধ মোদিজীর আমলে৷ তাই রাজ্যগুলির ৮ম বেতন কমিশনে বিশেষ করে বিরোধী রাজ্যগুলির পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ তাই বলতে বাধ্য হচ্ছি একটি অপ্রিয় সত্য কথা তা হলো দ্রব্য মূল্য বৃদ্ধি হয় কেন্দ্রেরই কারণে কারণ জিনিসের দাম বাড়লে ডি.এ বৃদ্ধি করেই দিতে হয়৷ কিন্তু ১৪৫ কোটি দেশ বাসী বাস করেন৷ যেখানে এতে তাঁদের কতটুকু সুবিধা হবে? তাঁরা আরো সমস্যা পড়বেন কি না? জিনিসের দাম আরো বাড়বে! তাই সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে নজর রেখে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা৷ কিন্তু এই দেশের সরকার সেই ধনীদেরই সরকার তাই ডি.এ দিয়ে বেতন স্কেল বাড়িয়ে মাত্র সেই কয়েক লক্ষ্য কর্মীদের তুষ্ট করা, কারণটা হলো যাতে তাঁরা বিজেপিকেই সমর্থন করেন! এটা খুব একটা ন্যায় সঙ্গত কাজ কি হচ্ছে? বোটে জিতে এটা করা উচিত ছিল কি ছিল না, বা বোটের পর করাটাই ন্যায়সঙ্গত হতো যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়৷ ঐ ১৪৫ কোটি মানুষরা তো ডি.এ পাবেন না তাঁদের দশাটা আর্থিক দিক থেকে তো কোন সুরাহা সরকার করে না৷ এ কেমন সরকার শুধু বোটে জেতার জন্যই -এই কৃত্রিম উদারতা! রাজ্যগুলিকে ডি.এ-এর জন্য কিছু সাহায্য করা উচিত৷ যেমন বেসরকারী ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁদের কথা এই ধান্দাবাজ কেন্দ্র সরকার মোটেই ভাবেন না৷ তাই সকল নাগরিকদের মতদান করতে হবে যাতে সারা দেশের মানুষ বাঁচতে পারেন৷
মনে রাখতে হবে দেশের বর্তমান সরকার উগ্র ধর্মীয় জাতীয়বাদকে আশ্রয় করে হিন্দুত্বের ভাবাবেগে ভেসে শুধু সরকার টিকিয়ে রাখতে চায়৷ সর্বশ্রেণীর মানুষের সার্বিক কল্যাণের কথা এই সরকার মোটেই ভাবে না৷ এই দলতান্ত্রিক সরকার ক্রমশঃ স্বৈরাচারী হয়ে উঠবে যদি জনগণ না সচেতন নয়৷ দেশের নাগরিকদের সিংহভাগকে বঞ্চিত করে শুধু সরকারী কর্মচারীদের ডি.এ বাড়িয়ে সন্তুষ্ট করে সরকারটিকে থাকতে চায়৷
- Log in to post comments