Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মানব সমাজের একতা ও অস্তিত্ব রক্ষা করতে প্রাউট ছাড়া অন্য কোন পথ নেই---প্রভাত খাঁ

নিজস্ব সংবাদদাতা
Tue, 01-02-2022

গত ৭ই আগষ্ট শ্রীরামপুর ঃ- ‘‘একতাবদ্ধ মানবগোষ্ঠী সভ্যতাকে গড়ে তোলে, সম্মিলিত বাঁচবার প্রয়াসই তাকে বাঁচিয়ে রাখে৷’’ প্রাউট প্রবক্তার এই কথাগুলি তুলে ধরে প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ বলেন---আজ মানুষের সমাজ ও সভ্যতা চরম সঙ্কটে পড়েছে৷ জাতপাত ও সম্প্রদায়গত ভেদ-বিদ্বেষ, দলীয় সংঘর্ষ,চরম অর্থনৈতিক বৈষম্য এই সঙ্কটের কারণ৷

শ্রী খাঁ বলেন জড় বিজ্ঞানের সৌজন্যে সমাজজীবনে দ্রুত পরিবর্তন ঘটছে৷ এই পরিবর্তন প্রকৃতি ও পরিবেশের মধ্যেও প্রভাব ফেলছে৷ ফলে জলবায়ু ঋতু-বৈচিত্রের মধ্যেও পরিবর্তন ঘটছে৷ কিন্তু বর্তমান সমাজ ও রাষ্ট্রের নিয়ামকরা তথা শাসক ও শোষকশ্রেণী এ বিষয়ে কোন ভাবনা চিন্তা করছেন না৷ তাদের লক্ষ্য ক্ষমতা কুক্ষিগত করে রাখা ও মুনাফা লোটা৷ এই পরিস্থিতিতে সমাজ ও সভ্যতার  ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারের দিকে এগিয়ে চলেছে৷ এই পরিস্থিতিতে বর্তমানে প্রচলিত কোন অর্থনৈতিক রাজনৈতিক তত্ত্ব ও কোন বিশেষ ধর্মীয় মতবাদের পক্ষে মানব সমাজের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়৷

শ্রী খাঁর মতে আজ প্রয়োজন আধ্যাত্মিক নীতিবাদে প্রতিষ্ঠিত দৃড়চেতা একদল মানুষের যাঁরা এক বিশেষ আদর্শ নিয়ে সবাইকার সুখ-দুঃখের  সমভাগী হয়ে একসাথে চলার ব্রত নিয়ে এগিয়ে চলবে৷ শ্রী খাঁ দৃঢ়তার সঙ্গে বলেন মানুষের  সামনে সেই একমাত্র আদর্শ আনন্দমার্গ দর্শন ও তার প্রাউট  তথা প্রগতিশীল উপযোগ তত্ত্ব৷ মানুষের জীবনের পরমলক্ষ্য কোন পার্থিব বস্তু হতে পারে না৷ কারণ পার্থিব জগতে যা আজ আছে তা কাল থাকবে না৷ কারণ এই জগত সতত পরিবর্তনশীল৷ মানুষের জীবনের পরমলক্ষ্য হওয়া উচিত সেই পারমার্থিক সত্তা যা দেশাতীত, কালাতীত ও পাত্রাতীত৷  আবার সেই পারমার্থিক পথে চলতে গিয়ে এই জগতকে  মিথ্যা বলে উড়িয়ে দেয়া চলবে না৷ সেই পারমার্থিক পথে চলতে হলে সমাজ থেকে সবার আগে অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক ভেদ-বিদ্বেষ উঁচু-নীচু মনোভাব দূর করতে হবে৷ এসব করতে হবে সকলের সম্মিলিত প্রয়াসে৷ এ বিষয়ে সুনির্দিষ্ট পথ নির্দেশনা আছে একমাত্র আনন্দমার্গ দর্শনে ও প্রাউটতত্ত্বে৷ যার মূল কথা বৈষয়িক সামঞ্জস্য রক্ষা করে পারমার্থিক পথে এগিয়ে চলা৷ তাই মানুষের সমাজ, সভ্যতা ও অস্তিত্ব রক্ষা করতে আনন্দমার্গ দর্শন ও প্রাউট ছাড়া অন্য কোন পথ নেই৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved