Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মশাহীন দেশের তকমা ধরে রাখতে পারল না আইসল্যান্ড

পি.এন.এ.
Fri, 13-02-2026

 আইসল্যান্ডেও পাওয়া গেল মশার অস্তিত্ব৷ প্রথমবার দেশটিতে তিনটি মশা দেখা গিয়েছে৷ দু’টি স্ত্রী ও একটি পুরুষ৷ বিশ্বের হাতেগোনা যেকয়েকটি দেশে মশার উপদ্রব নেই তার মধ্যে অন্যতম আইসল্যান্ড৷ তালিকায় রয়েছে আন্টার্কটিকাও৷ বিশেষজ্ঞদের অনুমান, বিশ্ব উষ্ণায়নের জেরে দেশটি ধীরে ধীরে পতঙ্গদের বসবাসের অনুকূল হয়ে উঠছে৷ মশার সন্ধান সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে৷ সম্প্রতি কিডাফেল ও কিয়সে মশার হদিশ মিলেছিল৷ বিষয়টি নিশ্চত করেছেন ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউট অব আইসল্যান্ডের পতঙ্গবিদ ম্যাথিয়াস আলফ্রেডসন৷ তিনি বলেন, ‘কুলিসেটা অ্যানুলাটা প্রজাতির তিনটি মশার সন্ধান পাওয়া গিয়েছে৷ দু’টি স্ত্রী, একটি পুরুষ৷’ আইসল্যান্ডে একাধিক জলাজমি ও পুকুর রয়েছে৷ যা মশার প্রজননের জন্য ভালো৷ তাই সেখানে মশারা বসবাস করতেই পারে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ৷ তবে ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত কারণে এতদিন সেখানে কোনও মশা দেখা যায়নি৷ বিশেষজ্ঞদের আরেকটি অংশ দাবি করে, এই রুক্ষ পরিবেশের জন্য আইসল্যান্ডে মশা টিকতে পারবে না৷ তবে তাদের ভুল প্রমাণ করে দিল এই পতঙ্গটি৷ বিশ্ব উষ্ণায়নকেই মশার বংশবৃদ্ধির কারণ হিসেবে দেখছে বৈজ্ঞানিক মহল৷ সূত্রে জানা--- উত্তর গোলার্ধের অন্যান্য দেশের তুলনায় চারগুণ দ্রুত হারে গরম হচ্ছে আইসল্যান্ড৷ হিমবাহ ভেঙে যাচ্ছে৷ ম্যাকারেলের মাছও দেখা গিয়েছে সেদেশে৷ এই মাছগুলি সাধারণত উষ্ণ জলবায়ুর দেশেই পাওয়া যায়৷ এবার প্রবল ঠান্ডার দেশে মশার হদিশ মিলল৷ ম্যাথিয়াস জানান, এই মশা শীতে কাবু হয় না৷ শীতকালে বাড়ির বেসমেন্ট বা শস্যাগারে থেকে দিব্যি সময় কাটিয়ে দিতে পারে৷ বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মশার নতুন প্রজাতির খোঁজ মিলছে৷ চলতি বছরেই ব্রিটেনে ‘এডিস ইজিপ্ঢাই’ মশার ডিম মেলে৷ অন্যদিকে, কেন্টে এশিয়ান টাইগার মশা পাওয়া গিয়েছে৷

 

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

অষ্টকমল
ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

মানব প্রগতি
সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
আরও

সম্পাদকীয়

প্রতিকুলতাকে প্রতিহত করে এগিয়ে চলার দুর্জয় ইচ্ছাশক্তি বাঙালীর আছে
মশাহীন দেশের তকমা ধরে রাখতে পারল না আইসল্যান্ড
বিকশিত বাঙলার মিথ্যা প্রতিশ্রুতি নয় মানবতার আর্থিক মুক্তি চাই
স্থানীয় জনসাধারণের সার্বিক কর্মসংস্থান
নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই

প্রবন্ধ শিরোনাম

এবার মুখোশ খুলে বাঙালী বিদ্বেষের - স্বরূপ প্রকাশ করলো অসম সরকার
নিত্যদিনের সমস্যা, সমাধানও অসম্ভব নয়-- অথচ প্রশাসনের গা ছাড়া ভাব
আমার বাঙলা
সদ্‌গুরুং তং নমামি’
আজ বিশ্বে মানবতাকে রক্ষার জন্য প্রাউটিষ্টদের প্রয়োজন সব চেয়ে বেশী নিঃস্বার্থ জনসেবক হিসাবে মানুষের পাশে থেকে তাঁদের বাঁচাতে
গত১৫০ বছর থেকে বর্তমান বাঙলার ক্রমানুযায়ী সংক্ষিপ্ত ইতিহাস ও বর্তমান বাঙলা ও বাঙালীর কর্তব্য সম্বন্ধে পর্যালোচনা
বিপর্যস্ত সমাজ--- সামাজিক অর্থনৈতিক আন্দোলনই উত্তরণের পথ
পুঁজিবাদের অমানবিক শোষণ ও দলতান্ত্রিক শাসকের হাত থেকে মুক্তির পথ তরুণ সমাজকে খুঁজে নিতেই হবে

পুরানো মাসিক খবর

  • May 2017 (92)
  • April 2017 (93)
  • March 2017 (93)
Pagination
  • Previous page ‹‹
  • Page 13
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved