Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অবহেলা, অপুষ্টি ও চিকিৎসার অভাবে আবার মৃত্যু বাঙালী বধের কষাইখানা ডিটেনশন ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা
Fri, 01-11-2019

দুলাল পালের পর ফালু দাস৷ ডিটেনশন ক্যাম্পে একের পর এক বাঙালীর মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আমরা বাঙালী সংঘটনের অসম রাজ্য কমিটির সচিব শ্রী সাধন পুরকায়স্থ৷ তিনি বলেন ভারতীয় বাঙালীদের বাঙলাদেশী সাজিয়ে একের পর এক হত্যা করা হচ্ছে, তাতে ডিটেনশন ক্যাম্পগুলো বাঙালী হত্যার কষাইখানায় পরিণত হয়েছে৷ গোটা অসমটাকেই বধ্যভূমিতে পরিণত করেছে অসম সরকার৷

গত ২৪শে অক্টোবর সকালে গুয়াহাটী মেডিকেল কলেজে মারা যান গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে বন্দী ফালু দাস৷ ফালু দাসের বাড়ী নলবাড়ী জেলার চাতামারি গ্রামে৷ তিনি ভারতীয় নাগরিক৷ তাঁর সমস্ত নথিপত্র তাঁর কাছে ছিল, তাঁর ভোটার কার্ডও ছিল৷ তবু তাঁকে ২০১৭ সালের জুলাই মাসে বাড়ী থেকে বাঙলাদেশী বলে তুলে নিয়ে যায় অসম পুলিশ৷ তাঁকে রাখা হয় গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে৷ সেখানেই অনাহারে, অপুষ্টিতে ফালু দাস অসুস্থ হয়ে পড়েন৷ কোন উন্নত চিকিৎসার ব্যবস্থাই করা হয়নি৷ শেষ মুহূর্ত্তে তাঁকে গোয়ালপাড়া হাসপাতাল হয়ে গুয়াহাটী মেডিকেল কলেজে ভর্তি করা হয়৷ সেখানেই মারা যান ফালু দাস৷

দুলাল পালের পরিবারের মত ফালু দাসের সন্তানরাও মৃতদেহ নিতে অস্বীকার করেন৷ ফালু দাসের এক সন্তানের কথায়---স্বয়ং ভগবানও ওপর থেকে এসে বললেও আমরা বাবার মৃতদেহ গ্রহণ করব না৷ সরকার যখন বাবাকে বাঙলাদেশী ঘোষণা করেছে তখন বাঙলাদেশের হাতেই মৃতদেহ তুলে দিক৷

আমরা বাঙালীর রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান অসম সরকার রাজ্যটাকে মানবতা হত্যার বধ্যভূমিতে পরিণত করেছে৷ ফালু দাস সরকারী অবহেলায় অপুষ্টি ও উন্নত চিকিৎসার অভাবেই মারা গেছেন৷ অসম সরকারের স্বৈরাচারী মানসিকতার জন্যেই ডিটেশন ক্যাম্পগুলি বাঙালী হত্যার কষাইখানায় পরিণত হয়েছে৷ সমগ্র বিশ্বের মানুষের কাছে শ্রী পুরকায়স্থের আবেদন এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে বিশ্বের মানুষ গর্জে উঠুন৷ ইতোমধ্যেই ক্যাম্পে ২৭ জনকে হত্যা করা হয়েছে৷ আরও হাজারের ওপর মানুষ মৃত্যুর প্রহর গুনছে৷ এই অবস্থায় অবিলম্বে বিদেশী সাজিয়ে বন্দী করে রাখা বাঙালীদের মুক্তি না দিলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে৷ যার পরিণতি সামাল দেবার ক্ষমতা অসম সরকারের থাকবে না৷ তিনি সমস্ত বাঙালী সমাজকে অসম সরকারের এই স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved