Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আন্তর্জাতিক যোগ দিবসে যোগবিদ্যা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা
Sun, 07-07-2019

কলকাতা ঃ গত ২১শে জুন সকালবেলায় ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলকাতার প্রসিদ্ধ সত্যপ্রিয় রায় বি.এড কলেজের সভাগৃহে যোগবিদ্যা ও যোগ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ প্রবীণ আচার্য তাঁর বক্তব্যে বলেন, এই অমূল্য বিদ্যার আদিগুরু হলেন যোগেশ্বর শিব৷ প্রায় সাত হাজার বছর পূর্বে মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণের উদ্দেশ্যে শিব এই মহাবিদ্যার প্রবর্ত্তন করেন৷ তিনি তাঁর পুত্র ভৈরব, কন্যা ভৈরবী, ভরত, ধনন্তরী সহ তখনকার সাধারণ মানুষকে এই বিদ্যা শিক্ষা দিয়েছিলেন৷ শিবের এই যোগবিদ্যা অভ্যাস করে তাঁরা হলেন অসাধারণ, তাঁরা হলেন মহর্ষি৷ শিবের পর এই যোগবিদ্যা আরো ব্যাপকভাবে প্রচার করেন শ্রীকৃষ্ণ৷ তাঁর প্রদর্শিত যোগ সাধনা অভ্যাস করেই পাণ্ডবরা, তাঁদের সন্তানগণ ও আত্মীয়বর্গ বাহুবল ও ধর্মবলে বলীয়ান হয়েছিলেন৷ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ের পেছনে ছিল শ্রীকৃষ্ণের প্রদর্শিত যোগ সাধনা তথা ধর্ম সাধনা৷ শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন, ‘যতো ধর্মঃ ততো জয়ঃ’৷ শ্রীকৃষ্ণের পর আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে মহর্ষি পতঞ্জলি ‘যোগসূত্রম্’ রচনা করেন৷

বর্তমান কালে পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী এই যোগ বিদ্যাকে সর্বসাধারণের উপযোগী করে চারটি স্তরে বিভাজিত করেন---প্রারম্ভিক যোগ, সাধারণ যোগ, সহজ যোগ ও বিশেষ যোগ৷ যোগ দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, ‘সংযোগ যোগো ইত্যুক্ত জীবাত্মা-পরমাত্মনঃ’৷ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হ’ল যোগের দার্শনিক ব্যাখ্যা৷ এই যোগবিদ্যা আটটি অঙ্গের সমাহার---অষ্টাঙ্গিকযোগ৷ এগুলি হ’ল---যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি৷ শুধু আসন যোগের একটি অঙ্গ মাত্র৷ এই আট প্রকার যোগ সাধনা নিয়মিত অভ্যাস করে একজন সাধারণ মানুষ অসাধারণ স্তরে উন্নীত হতে পারে৷ এরপর আচার্য কাশীশ্বরানন্দ অবধূত কতগুলি সহজ ও বিশেষ উপকারী আসনের প্রশিক্ষণ দেন৷ বিশেষ করে মহিলাদের সার্বিক স্বার্থের কথা ভেবে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কৌশিকী নৃত্যের প্রবর্ত্তন করেন৷ আচার্যজী সেই কৌশিকী নৃত্যেরও প্রশিক্ষণ দেন৷ এই যোগ দিবসের অনুষ্ঠানে যাঁরা যাঁরা বিশেষ ভাবে ভূমিকা পালন করেন ও বক্তব্য রাখেন তাঁরা হলেন ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ডঃ বিশ্বজিৎ ভৌমিক, ডঃ সুজাতা দত্ত হাজারিকা, সত্যপ্রিয় শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ ডঃ সুবীর নাগ ও শিক্ষা বিভাগের অধ্যাপক ডঃ কৌশিক চ্যাটার্জী৷

এই অনুষ্ঠানে আনন্দমূর্ত্তিজীর ‘যোগ সাধনা’ ও ‘যোগ মনস্তত্ব’ গ্রন্থগুলি তাঁরা সংগ্রহ করেন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • January 2019 (101)
  • December 2018 (128)
  • November 2018 (161)
  • October 2018 (135)
  • September 2018 (93)
Pagination
  • Previous page ‹‹
  • Page 9
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved