Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অসম ভবনে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
Wed, 03-11-2021

কলকাতা ঃ গত ২৩শে সেপ্ঢেম্বর,২১ অসমের দরং জেলার গরুখুটি অঞ্চলে দরং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৮০০ বাঙালী পরিবারকে উচ্ছেদ করার কর্মসূচী নেয়৷ উচ্ছেদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ কর্মসূচী গড়ে তোলে৷ সেই প্রতিরোধ ব্যর্থ করতে অসমের তালিবানি পুলিশ প্রশাসন নিরীহ কর্ষক বাঙালী ভাইদের ওপর গুলি চালায়৷ সেখানে একজন কর্ষক বাঙালী ভাই গুলিতে নিহত হয়৷ নিহত কর্ষক ভাইয়ের বুকের ওপরে এলোপাতারি লাঠি চালায় অসম পুলিশ৷ উল্লেখ্যযোগ্য বিষয় দরং জেলার জেলাশাসকের দপ্তরে সরকারী চিত্র গ্রাহক বিজয় শংকর বনিয়া পুলিশের সাথে হাত মিলিয়ে ওই মৃত ব্যক্তির বুকের ওপরে  লাথি মারতে থাকে৷ এই অমানবিক ঘটনা সমস্ত সামাজিক গণমাধ্যম ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের দ্বারা সমগ্র দেশবাসী সাক্ষী রইল৷ এই ঘটনার তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে ২৫শে সেপ্ঢেম্বর,২১ (শনিবার) বিকাল ৩টায় কলকাতার অসম ভবনের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়৷ উক্ত সভায় বক্তব্য রাখেন--- কেন্দ্রীয় কমিটির সাংঘটনিক সচিব শ্রী জয়ন্ত দাশ, ‘আমরা বাঙালী’র প্রাক্তন কেন্দ্রীয় সচিব শ্রী বকুলচন্দ্র রায়, বাঙালী ছাত্র-যুব সমাজের সচিব তপোমায় বিশ্বাস ও বাঙালী মহিলা সমাজের পক্ষে গোপা শীল মহাশয়া৷

‘আমরা বাঙালী’র পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রী বিশ্বশর্র্মর পদত্যাগ দাবী করে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়৷ ‘আমরা বাঙালী’র সংঘটনের কেন্দ্রীয় সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ, অসম ভবনের মুখ্য আধিকারিকের মারফৎ অসমের রাজ্য পালের নিকট দোষীদের শাস্তির দাবীতে এক স্মারকলিপি প্রদান করে৷

জলপাইগুড়িতে বিক্ষোভ ঃ গত ২৬শে সেপ্ঢেম্বর অসমে উচ্ছেদের নামে অসম পুলিশের অমানবিক আচরণের  প্রতিবাদে জলপাইগুড়ি শহরে কদমতলায় বিক্ষোভ সমাবেশ করেন ‘আমরা বাঙালী’ জলপাইগুড়ি জেলা কমিটি৷

অসমে দরং জেলায় সরকারী জমি থেকে উচ্ছেদের নামে পুলিশ যে অমানবিক আচরণ করে ও একজনকে পিটিয়ে খুন করে তার তীব্র প্রতিবাদ জানায় ‘আমরা বাঙালী’৷ তারা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুত্তলিকা দাহ করে৷ উক্ত সভায় বক্তব্য রাখেন খুশীরঞ্জন মণ্ডল, হরেন্দ্রনাথ রায়, রঞ্জন মণ্ডল, মহিম সরকার ও ত্যাজেন্দ্র মণ্ডল৷  

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • January 2019 (101)
  • December 2018 (128)
  • November 2018 (161)
  • October 2018 (135)
  • September 2018 (93)
Pagination
  • Previous page ‹‹
  • Page 9
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved