Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দুর্নীতি-বৈষম্য-মন্দা দেশ চরম অর্থনৈতিক সঙ্কটে  প্রাউটের পথেই পরিত্রাণ

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল

দুর্নীতির জালে রাষ্ট্র জড়িত৷ অর্থনৈতিক মন্দা চরম আকার ধারণ করেছে৷ সরকার স্বীকার না করলেও রিজার্ভ ব্যাঙ্ক, নীতি আয়োগের আর্থিক সংস্থার শীর্ষকর্তারা আর গোপন করছে না৷ তাঁরা খোলাখুলিই স্বীকার করছেন অর্থনৈতিক অবস্থার বেসামাল দশা৷ স্তাকব অর্থনীতিবিদরা সরকারের কণ্ঠে কণ্ঠ মেলালেও বেহাল দশা বুঝে অনেকেই পদ ছেলে চলে যাচ্ছেন৷ শিল্প সংস্থাগুলির নাভিঃশ্বাস উঠেছে৷ কর্মী ছাঁটাইয়ের ফলে বহু পরিবারে অন্ধকার নেমে এসেছে৷

ভারতীয় অর্থনীতিতে এত বড় পতন স্বাধীনতার ৭২ বছরে আগে কখনও দেখা যায়নি৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং এই আর্থিক মন্দাকে বলেছেন---ম্যান মেড্ ব্লাণ্ডার্স৷ তিনি প্রধান দু’টি কারণও উল্লেখ করতে গিয়ে নোটবন্দী ও জিএসটি প্রসঙ্গ তুলেছেন৷ দুটোই যে সরকারের অপণিামদর্শিতার ফল তা এখন সরকার হাড়ে হাড়ে টের পাচ্ছে৷ একদিকে যখন অর্থনীতির এই দূরবস্থা, তখন আর্থিক দুর্নীতিও লাগামছাড়া৷ রিজার্ভ ব্যাঙ্কই স্বীকার করেছে ২০১৮-২০১৯ সালের আর্থিক দুর্নীতির পরিমাণ ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ যদিও দুর্নীতির সংখ্যা মাত্র ১৫ শতাংশ তবুও এর থেকেই অনুমান করা যায় দুর্নীতির জালে রাঘব বোয়ালরা জড়িত৷ সরকার চুনোপুটির পেছনে সিবিআই লাগালেও রাঘব বোয়ালরা ধরা-ছঁোয়ার বাইরে৷

অবস্থা সামল দিতে সরকার রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ৷ এই রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ার থেকে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা নিয়েছে৷ কিন্তু এতে কি আর্থিক মন্দা সামাল দেওয়া সম্ভব৷ সম্ভব যে নয়, সেটাও সরকার বুঝেছে৷ একদিকে নোট বাতিল, জি.এস.টি-র ধাক্কায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সঙ্কটে পড়েছে৷ সরকার এখন তার ঘোষিত নীতি থেকে সরেআসছে৷ জি.এস.টি. নীতির সংশোধন, শিল্প সংস্থাগুলি থেকে কর আদায়ের কঠোরতা শিথিল ও মামলা প্রত্যাহার করে অবস্থার সামাল দিতে চেষ্টা করছে৷ কিন্তু এভাবে অবস্থার সামাল দেওয়া সম্ভব নয়৷

দেশের বর্তমান এই দূরবস্থার কারণই কেন্দ্রীত অর্থনীতির কুফল৷ আবার সেই কেন্দ্রীত অর্থনীতিকেই চাঙ্গা করতে চাইছে সরকার৷ এ তো যে শস্যের মধ্যে ভুত ঢুকে বসে আছে, সেই সর্ষে দিয়েই ভুত তাড়াবার চেষ্টা৷ এভাবে সঙ্কট থেকে পরিত্রাণের রাস্তা খুঁজে পাওয়া যাবে না৷ বরং দেশ আরও অন্ধকারের দিকে এগিয়ে যাবে৷

দেশের বর্তমান সঙ্কট কাটাবার একমাত্র পথ প্রাউটের বিকেন্দ্রীত অর্থনীতির বাস্তবায়ন৷ যা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় কখনোই সম্ভব নয় বলে জানান প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত৷ পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় বর্তমান আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠা কিছুতেই সম্ভব নয়৷ কেউ যদি সেরকম প্রতিশ্রুতি দেয় তা নিছক ভাঁওতাবাজী ছাড়া কিছু নয়৷ তিনি আরও বলেন প্রাউটের বিকেন্দ্রিত অর্থব্যবস্থা বাস্তবায়ন করতে হলে অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে স্থানীয় মানুষকে যুক্ত করতে হবে৷ এতে গোটা দেশকে কতকগুলি অর্থনৈতিক অঞ্চলে পরিণত করে প্রতিটি অঞ্চলের সম্পদের নিয়ন্ত্রণ স্থানীয় মানুষের হাতে তুলে দিতে হবে৷ তবে এই কাজ বাস্তবে রূপ দিতে হলে চাই আদর্শ আচরণ সম্পন্ন নৈতিকতায় দৃঢ় কর্তব্যপরায়ণ একদল মানুষ চাই যাঁরা নিঃস্বার্থ সেবায় আত্মনিয়োগ করবে৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • August 2018 (120)
  • July 2018 (154)
  • June 2018 (112)
  • May 2018 (139)
  • April 2018 (161)
Pagination
  • Previous page ‹‹
  • Page 10
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved