Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ইতিহাসের  পুনরাবৃত্তি  নয়, নব ইতিহাস  তৈরীর  চৌকাঠে  দাঁড়িয়ে বাঙালী

মনোজ দেব

৪৬-এর দাঙ্গা, আজও দগদগে  ঘা বাঙালীর বুকে৷ মাতৃভূমির  বুকচিরে স্বাধীনতা---তাতেও কি পেল বাঙালী? তবু ওপারের ২১শে ফেব্রুয়ারি, এপারের ১৯শে মে ইতিহাসে একটা নিদর্শন  তৈরী করেছে------ অন্ধ ধর্মীয় গোঁড়ামি অপেক্ষা  বাঙালীর  কাছে তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি অনেক বেশী মর্যাদার৷ সেই মর্যাদা রক্ষার জন্যে বাঙালী জীবন দিতে পারে৷ ওপার  তো উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে  লড়াই করে ৫০ লক্ষ জীবন দিয়ে স্বাধীন বাঙলাদেশ রাষ্ট্র তৈরী করেছে৷ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে৷ আজ যদি  হিন্দী-সাম্রাজ্যবাদ  ভারতের ১৩ কোটি বাঙালীকে মেরে কেটে, বিদেশী  বানিয়ে দলদাসে পরিণত করে শেষ করে দেয়, তবু বাংলা ভাষা  কৃষ্টি সংস্কৃতি বেঁচে থাকবে, তখন পুঁজিবাদী শোষক ও সাম্রাজ্যবাদী  শাসকের আতঙ্ক থাকবে৷ গান্ধী-নেহেরু নয়, স্বাধীনতা সংগ্রামে অনেক  বেশী অবদান বঙ্কিমচন্দ্র-শরৎচন্দ্রের আনন্দমঠ- পথের দাবির৷ তাই বাঙালী চেতনা আবার জেগে উঠবে৷ ভাষা কৃষ্টি সংস্কৃতির সঙ্গে বাঙালী তার অখণ্ড বাঙলার  সীমানাটাও (পূর্বে আরাকান থেকে পশ্চিমে পরেশনাথ পাহাড়, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর) বুঝে নেবে৷ বার বার ইতিহাসের পুনরাবৃত্তি হবে না৷ বর্গী আক্রমণের সময় কিছু বাঙালী বিশ্বাসঘাতকতা করেছিল৷ ওই বিশ্বাস ঘাতকদের  সাহায্যে কয়েক লক্ষ বাঙালীকে হত্যা করেছিল, অবাধে  লুটপাট করেছিল৷ অর্থনৈতিক স্বাধীনতার দাবী তোলায় সুভাষচন্দ্র ঘৃণ্য চক্রান্তের  শিকার হয়েছিল ওই সাম্রাজ্যবাদী দালালদের হাতে৷ সেদিনও তারা কিছু বিশ্বাসঘাতক  বাঙালীকে পাশে পেয়েছিল৷ ৪৬-এর  দাঙ্গা বাঙালীকে দিয়ে করিয়েছে এই দেশেরই  দুই নেতা  জিন্না ও গান্ধী৷ আজ আবার দাঙ্গার পটভূমি তৈরী হচ্ছে  উন্নত প্রযুক্তির সাহায্যে মিথ্যা প্রচারের মাধ্যমে৷ ডায়মণ্ডহারবার নিয়ে এক রকম মিথ্যা প্রচার করছে কিছু ফেসবুক দুষৃকতী৷ এখানেও দাদার ভূমিকায় সেই দস্যুরা৷ অবশ্যই সাথে বিশ্বাসঘাতকরা আছেই৷  তবে এবার অন্য ইতিহাস হবে৷ সব শুরুরই শেষ আছে, ১৭৪১ সালে বর্গী-বিশ্বাসঘাতকদের  অশুভ জোট  বাঙলা দখলের যে পথ তৈরী করেছিল, সেই পথেই সুভাষচন্দ্র বিতাড়িত হয়েছে, ৪৬ এর দাঙ্গা হয়েছে, দেশ ভাগ হয়েছে৷ তারপরেও তৈরী  হয়েছে অন্য ইতিহাস, ৫২,৬১-এর ইতিহাস৷ বিশ্বাসঘাতকদের বাহিরে আরও অনেক বাঙালী আছে৷ মৃত্যুর গর্জন যাদের কাছে সঙ্গীতের মত৷ আদর্শের  জন্যে বলিপ্রদত্ত বাঙলা মায়ের দামাল ছেলে তারা৷ ৫২,৬১ মিলিয়ে  মিশিয়ে নোতুন ইতিহাস তারা তৈরী করবেই৷ সেইদিন আর বেশী দূর নয়৷ বাঙালী অদৃষ্ট কর্তৃক  অপমানিত হয়ে মরবে না৷ মারের ওপর মাথা তুলে সে দাঁড়াবেই৷ আর সেই দিন মনে পড়বে....কোন কপটাচারী অহিংসার  পূজারীর জন্যে নয়, ব্রিটিশ ভারত ছেড়েছে নেতাজী সুভাষচন্দ্র ও বাঙলার দামাল ছেলেদের পাল্টা মারে৷ সুভাষচন্দ্রকে দেশ ছাড়তে বাধ্য করলেও  প্রাউট-প্রবক্তাকে বিষপ্রয়োগে  হত্যা করা যায়নি৷  সব চক্রান্ত ব্যর্থ করে তাঁর কাজ তিনি করে গেছেন৷ পথ তিনি  করে দিয়ে গেছেন৷ তাই এবার  অন্য ইতিহাস৷ শুধু বাঙলা নয়, ভারত নয়,  সর্ব গ্লানিমুক্ত কলুষ মুক্ত শোষণ মুক্ত নতুন বিশ্ব রচনার রণ দামামা বেজে  উঠবে বাঙলার  মাটি থেকে৷ বন্ধ হবে ধর্মের নামে বজ্জাতি, স্তব্ধ হবে ধর্মীয় মুখোষের  আড়ালে  থাকা অসুরের গর্জন, সংস্কৃতির অঙ্গণে বেলেল্লাপনা, রাজনীতির ঝান্ডা ধরে জনকল্যাণের  ভণ্ডামি, পুঁজিপতি অসুরের অবাধ শোষণ৷ সামনে গাঢ় অন্ধকার, মহাসংগ্রামের প্রস্তুতি, শেষ রাতের ইঙ্গিত৷  স্বর্ণোজ্জ্বল সুপ্রভাত  আর বেশী দূরে নয়৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • February 2026 (106)
  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved