Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নেতাজী মৃত্যু বিতর্ক--- কংগ্রেস বিজেপি একমঞ্চে

নিজস্ব সংবাদদাতা
Tue, 07-09-2021

সুভাষচন্দ্রের ভূত কিছুতেই ছাড়ছে না কংগ্রেস আর এস এসের ঘাড় থেকে৷ ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি হয়ে সুভাষচন্দ্র ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি দেশীয় পুঁজিপতিদের বিরুদ্ধেও আন্দোলনের কথা বলেছিলেন৷ তিনি এও বলেছিলেন  দেশীয় পুঁজিপতিদের মদতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য শক্তি অর্জন করছে৷’’ এরপর সুভাষ বিরোধীতায় কংগ্রেস কম্যুনিষ্ট, আর এস.এসকে একমঞ্চে দেখা গেছে৷ তারপরের ইতিহাস সুভাষচন্দ্রের দ্বিতীয় কংগ্রেস  সভাপতি নির্বাচিত হয়েও দেশীয় পুঁজিপতিদের চৌকিদার হিন্দ লবির চক্রান্তে সুভাষচন্দ্র কংগ্রেসে সভাপতির পদত্যাগ,দেশত্যাগ, আজাদহিন্দ  ফৌজ গঠন,ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা---সে ইতিহাসকে লুপ্ত করার চেষ্টায় ব্যস্ত কংগ্রেস কম্যুনিষ্ট আর এস এস সবাই৷

নেতাজীর জনপ্রিয়তায় আতঙ্কিত তথাকথিত দেশনেতারা স্বাধীনতার  পরবর্তী সময়ে প্রকৃত ইতিহাসকে দেশবাসীর সামনে প্রকাশ করেননি৷ স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস প্রকাশ হলে অনেক তথাকথিত মহান দেশনেতার মুখোশ খসে পড়বে৷ আর সুভাষচন্দ্রের আত্মপ্রকাশ হলে প্রকৃত ইতিহাসও সামনে এসে পড়বে৷ তাই স্বাধীনতার পর থেকেই সুভাষচন্দ্রকে মৃত প্রমাণ করতে সদা সচেষ্ট রাম বাম ডান সবাই৷   ১৯৪৫ সালের ১৮ই আগষ্ট তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় সুভাষ চন্দ্রের মৃত্যু হয়েছিল বলে রটনা হয়৷ এই নিয়ে দেশ বিদেশে অনেক তদন্ত হলেও প্রকৃত সত্য আজও জানা যায়নি৷ তবে সুভাষচন্দ্রের ভূত দেশীয় নেতাদের ঘাড় থেকে আজও নাবেনি৷ সুভাষচন্দ্রের বয়স এখন ১২৪ বছর৷ তাই তাঁর স্ব-শরীরে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে৷  কিন্তু দেশনেতাদের ভয় তবু যায় না৷ যেকোনভাবে সুভাষচন্দ্রকে মৃত  প্রমান করলেই যে বাঁচে দেশীয় পুঁজিপতিদের চৌকিদাররা৷

১৮ই আগষ্ট নেতাজীর মৃত্যু দিবসে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (!) রমেশ পোখরিয়ালা, যদিও এইদিনে নেতাজীর  মৃত্যু হয়েছে এমন কোন প্রমাণ ভারত সরকারের কাছে নেই৷ বিজেপির পর কংগ্রেসও একই ধরণের টুইট করে৷ তৃণমূল কংগ্রেস অবশ্য এর বিরোধিতা করে৷ তৃণমূল নেতা কুনাল ঘোষ প্রতিবাদ জানিয়ে বলেন--- ১৮ই আগষ্ট নেতাজীর মৃত্যু প্রমাণিত নয়৷ কংগ্রেস বিজেপি কেউই নেতাজীর শেষ দিনগুলির প্রকৃত সত্য জানার চেষ্টা করেন নি৷

আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সংঘটন সচিব জয়ন্ত দাশ বলেন--- নেতাজীর সম্পর্কে প্রকৃত সত্যপ্রকাশ করার হিম্মত কংগ্রেস বিজেপি কারোর নেই৷ সে ইতিহাস প্রকাশিত হলে অনেক মহাত্মা, অনেক লৌহ মানবের মুখোশ খুলে যাবে৷ তথা কথিত দেশ প্রেমিকদের চেহারা বেরিয়ে পড়বে তাই বর্তমান প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও নেতাজী সম্পর্কে গোপন ফাইল প্রকাশ করেন নি৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved