Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সহায়  কমিশনের রিপোর্ট ঃ  গুমনামী বাবাই নেতাজী

পি.এন.এ.
Fri, 13-10-2017

ফৈজাবাদের  গুমনামী বাবা কি নেতাজী সুভাষচন্দ্র  বসু ?  এই প্রশ্ণের উত্তর খঁুজতে ২০১৬ সালের  জুন মাসের  উত্তর-প্রদেশের তৎকালীন সপা সরকারের পক্ষ থেকে এক তদন্ত কমিশন  বসানো  হয়েছিল৷ এই কমিশনের প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিষ্ণু সহায়৷ সম্প্রতি  এই  সহায় কমিশন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়কের  হাতে তাঁর রিপোর্ট তুলে  দিয়েছেন৷ ৩৪৭ পাতার ওই রিপোর্টে  বলা হয়েছে , এই তদন্ত   কমিশনে যাঁরা সাক্ষী দিতে এসেছিলেন, তাঁদের  অধিকাংশের মতেই গুমনামী বাবাই নেতাজী৷ তাইহকু বিমান দুর্ঘটনায় যে নেতাজীর মৃত্যু হয়নি, তা  স্পষ্ট ভাষায়  জানিয়ে দিয়েছে মুখার্জী কমিশন৷ তদন্ত করে মুখার্জী কমিশন জানতে পেরেছে, ওই সময় তাইহকুতে  কোনও বিমান দুর্ঘটনাই হয়নি৷ আর এটা ছিল শত্রুপক্ষকে বিভ্রান্ত  করার এক  পরিকল্পনা৷ অর্র্থৎ তথাকথিত তাইহকু বিমান দুর্ঘটনায় পরে নেতাজী জীবিত ছিলেন, কিন্তু তার পরে কী হয়েছিল তা স্পষ্ট করে বলতে  পারেনি মুখার্জী কমিশন৷

পরবর্তীকালে নেতাজী সাধুবেশে কখনও হিমালয় কখনও বা অন্য কোথাও আশ্রম গড়ে  বিভিন্ন স্থানে  অবস্থান করেছেন৷ সর্বশেষে উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামী বাবার  চেহারা, আচার-আচারণ বা এমন অনেক কিছু আছে যা দেখে বহু মানুষের  দৃঢ় বিশ্বাস ছিল  উনি নেতাজী৷  ১৯৮৫ সালে গুমনামী বাবার মৃত্যু হয়৷  শোণা যায় তাঁর গোপন ট্র্যাঙ্কে এমন কিছু ছবি ও টেলিগ্রাম ছিল তা দেখে তাঁকে নেতাজী বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল৷

গুমনামী বাবা সত্য সত্যই নেতাজী কি না--- তা তদন্ত করে দেখার জন্যে ২০১৬ সালে যে সহায় কমিশন তৈরী করা হয়েছিল, ওই কমিশন সমস্ত  সাক্ষী প্রমাণ পরীৰা করে গুমনামী বাবাকেই নেতাজী হওয়ার প্রবল সম্ভাবনার ওপর সিলমোহর দিয়েছে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • January 2019 (101)
  • December 2018 (128)
  • November 2018 (161)
  • October 2018 (135)
  • September 2018 (93)
Pagination
  • Previous page ‹‹
  • Page 9
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved