Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অসমে এন.আর.সি তালিকা থেকে আরও  লক্ষাধিক নাম বাদ

নিজস্ব সংবাদদাতা
Sun, 07-07-2019

অসমের নাগরিকপঞ্জীর নূতন তালিকা থেকে আবার লক্ষাধিক বাঙালীর নাম বাদ পড়ল৷ আগে ৪০ লক্ষ ৭হাজার  ৭০৭ জনের  নাম বাদ পড়ে গিয়েছিল৷ এবার তার সঙ্গে আরও ১ লক্ষ ২হাজার ৪৬২ জনের নাম বাদ পড়ল৷ অর্থাৎ মোট বাদ পড়ল ৪১,১০,১৬৯ জনের  নাম৷

বলা বাহুল্য, অসমের উগ্র অসমীয়াদের সন্তুষ্ট করতেই এইভাবে  অসমে  স্থায়ী বসবাসরত  লক্ষ লক্ষ মানুষকে  বিদেশী বলে চিহ্ণিত করা হচ্ছে৷

এই নাগরিকপঞ্জী থেকে বাংলাভাষী হিন্দু ও মুসলমান ছাড়াও কিছু কিছু অন্যান্য ভাষাভাষীও রয়েছে৷ যেমন বর্তমানে অসমের শোণিতপুরের বাসিন্দা  অমিলা শাহ (৪০)৷ তাঁর পিতা  কেশবপ্রসাদ  গুপ্ত আদতে বিহারের নালন্দার বাসিন্দা৷ ১৯৪৮ সালে তাঁর  বাবা চা-বাগানে চাকরি নিয়ে অসমের  প্রতাপগড়ে আসেন৷ মহিলার ভাই (এঁর নাম নাগরিকপঞ্জীতে আছে) ভোলা শাহ বলেন , তাঁর  দিদি অমিলা শাহের জন্ম ও বেড়ে ওঠা সবই অসমে৷

বাবা মারা যাওয়ার পর মাায়ের সঙ্গেই তিনি থাকতেন৷ উনি (মা)  তেজপুর  আদালতে  এসবের  বৈধ কাগজপত্র দাখিল করা সত্ত্বেও তাঁকে  বিদেশী বলে চিহ্ণিত  করা হয়েছে৷ তাঁর অভিযোগ ভারতীয়  হলে কি অসমের নাগরিক হতে পারবে না? এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী সর্র্বনন্দ সোনেওয়ালকে  চিঠি লিখবেন  ও তাঁর হস্তক্ষেপ প্রার্থনা করবেন৷  এইভাবে, দেশের  প্রাক্তন  সেনা অফিসার  ও কার্গিল যুদ্ধের  নায়ক মহম্মদ  সানাউল্লাহকে সম্প্রতি বিদেশী বলে পুলিশ  আটক করেছে৷ অবশ্য গত ৭ই জুন  গুয়াহাটি  আদালত তাঁকে  জামিনে মুক্তি  দিয়েছে৷

এক কথায়  অসমে  নাগরিকপঞ্জী তৈরী নিয়ে খামখেয়ালী চলছে ও তাদের খামখেয়ালীপনার  জন্য লক্ষ লক্ষ মানুষকে ডিটেনসন ক্যাম্পে (জেলে) চরমভাবে নির্যাতীত হতে হচ্ছে৷ নোতুন করে যাদের নাম খসড়া তালিকা  থেকে বাদ গেছে যদিও তাদের  ৫ই জুলাই থেকে পুনরাবেদনের  সুযোগ  দেওয়া হচ্ছে, তবে এতে কোন লাভ হবে না, কেবল হয়রানি  বাড়বেই বলেই ভুক্তভোগীদের  ধারণা৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • March 2018 (115)
  • February 2018 (120)
  • January 2018 (119)
  • December 2017 (257)
  • November 2017 (51)
Pagination
  • Previous page ‹‹
  • Page 11
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved