Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

এন আর সি---আতঙ্ক---আত্মহত্যা :  রাজ্যে এন আর সি-র বলি ৯

পি. এন এ
Sun, 13-10-2019

রাজ্যে এন আর সি-র বলি ৯৷ এন আর সি আতঙ্কে রাজ্যে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে৷ এখনও পর্যন্ত রাজ্যে এন আর সি আতঙ্কে মৃতের সংখ্যা ৯ বলে জানা গেছে৷ এন আর সি আতঙ্কে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক দলগুলির তরজা, দোষারোপ, পাল্টা দোষারোপ৷ মঙ্গলবার ২৪শে সেপ্ঢেম্বর উত্তরবঙ্গে তিন জনের আত্মহত্যার খবর এসেছে৷ প্রতিটি আত্মহত্যাই এন আর সি আতঙ্কে বলেই মনে করা হচ্ছে৷

ধূপগুড়ির গোবিন্দ পল্লীর বর্মন পাড়ায় থাকতেন বছর ছত্রিশের যুবক শ্যামল রায়৷ তিনি টোটো চালিয়ে সংসার প্রতিপালন করতেন৷ সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর তিনি ঘুরতে বের হন৷ কিন্তু আর ফিরে আসেননি৷ বাড়ির লোকজন তাঁকে খুঁজতে বেরিয়ে বাড়ীর পেছনে সীমানা নির্ধারক একটি পিলারে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে তিনি ভাড়া বাড়ীতে থাকতেন৷ তাঁর স্ত্রীর অভিযোগ --আমার স্বামী কিছুদিন ধরেই এন আর সি আতঙ্কে ভুগছিলেন৷ ভাড়া বাড়ীতে থাকায় আমাদের হাতে এন আর সি-র কোনও কাগজপত্র নেই৷ ভয়ে ভাবনায় তাঁর শরীর খারাপ হচ্ছিল৷ আইনী লড়াই করার মত আর্থিক অবস্থাও আমাদের নেই৷ এইসব নিয়ে দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে তিনি আত্মহত্যা করেছেন৷

এন আর সি আতঙ্কেই আত্মহত্যা করেন জলপাইগুড়ির বাহাদূর অঞ্চলের সাবির আলি ও কোচবিহারের ২৬ বছরের মহিলা আর্জিনা খাতুন৷  সাবির আলি নাগরিকপঞ্জীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন৷ আর্জিনা খাতুন আঁধার কার্ড ও ভোটার কার্ডের নামের অমিল থাকায় ঘরের ভেতরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷

লোকসভা ভোটের প্রচার থেকে শুরু করে দুদিন আগে পর্যন্ত রাজ্যের বিরোধী দলের প্রধান মুখ দিলীপ ঘোষ হুমকী দিচ্ছিলেন---বাঙলায় নাগরিকপঞ্জী লাগু হবেই৷ কেউ আটকাতে পারবে না৷ কিন্তু এন আর সি আতঙ্কে রাজ্যে কয়েকজনের মৃত্যুর পর ভোট আতঙ্ক গ্রাস করেছে দিলীপবাবুকে৷ তাই তিনি এখন সুর পাল্টেছেন৷ এদিন শিলিগুড়িতে সাংবাদিকদের সামনে তিনি বলেন---অসমে নাগরিকপঞ্জী হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে৷ বাঙলায় এমন কোনও নির্দেশ নেই৷ তাই বাঙলায় নাগরিকপঞ্জী চালু হবে না৷ মুখ্যমন্ত্রীই এন আর সি-র নামে রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে৷

২০২১-এর দিকে লক্ষ্য রেখে দিলীপবাবু সুর পাল্টেছেন বলে বিরোধীরা মন্তব্য করেন৷ কারণ দু’দিন আগেও তিনি হুমকী দিয়েছেন দু’কোটি লোককে ঘাড় ধাক্কা দিয়ে বাঙলাদেশ পাঠাবেন৷ এন আর সি হবেই---কেউ রুখতে পারবে না৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তাঁর সিদ্ধান্তে অবিচল আছেন৷ তিনি প্রথম থেকেই এন আর সি-র বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন৷ এদিনও তিনি জোর দিয়ে বলেছেন---এ রাজ্যে এন আর সি লাগু হবে না৷ এন আর সি নিয়ে অযথা আতঙ্কিত হবার কিছু নেই৷ তিনি বলেন---ভয় পাওয়ার কিছু নেই৷ নথি হারিয়ে গেলে থানায় এফ.আই.আর করুন৷ ১৯৭১ সাল নিয়ে সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থে গ্রামে-গঞ্জে আতঙ্ক ছড়াতেই এন আর সি-র নামে অপপ্রচার চলছে৷ ইতোমধ্যে এন আর সি আতঙ্কে রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে৷ অসমেও অনেকের মৃত্যু হয়েছে৷ বিজেপি রাজ্যে উত্তেজনা ছড়াতেই এসব করছে৷ এক শ্রেণীর মিডিয়া বিজেপিকে মদত দিচ্ছে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • August 2018 (120)
  • July 2018 (154)
  • June 2018 (112)
  • May 2018 (139)
  • April 2018 (161)
Pagination
  • Previous page ‹‹
  • Page 10
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved