বাঙলার ইতিহাসে রাখী-বন্ধন উৎসবের বিশেষ তাৎপর্যবাঙলার ইতিহাসে রাখী-বন্ধন উৎসবের বিশেষ তাৎপর্য
ধর্মীয় উৎসব ছাড়াও বাঙলার ইতিহাসে ‘রাখী-বন্ধন’ উৎসব এক বিশেষ তাৎপর্য বহন করে৷ ব্রিটিশ আমলে ১৯০৫ সালে যখন বাঙ্লার গভর্ণর জেনার্যাল বাঙ্লাকে দুভাগে বিভক্ত করার কথা ঘোষণা করেছিলেন, তখন তার বিরুদ্ধে বাঙ্লায় বিদ্রোহ দেখা দিয়েছিল৷ সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালী ঐক্য প্রতিষ্ঠার জন্যে সংক্লল্প গ্রহণের মাধ্যমে হিসেবে রাখীবন্ধন উৎসবের সূচনা করেছিলেন৷ তখন হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই পরস্পর রাখী পরিয়ে বাঙালী ঐক্যের শপথ নিয়েছিলেন৷
