অসমে বাঙালী বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন
গত ৩০শে জুলাই অসমে নাগরিকপঞ্জীর (এন.আর.সি) চূড়ান্ত খসড়া প্রকাশিত হল৷ তাতে দেখা যাচ্ছে প্রায় ৪০ লক্ষ বাঙালীর নাম বাদ পড়েছে৷ আবার আবেদন নিবেদনের জটিল প্রক্রিয়ায় সুযোগের কথা বলা হলেও তারপরেও যে লক্ষ লক্ষ বাঙালীর নাম বাদ পড়বে তাতে কারুর কোনো সন্দেহ নেই অর্থাৎ এককথায় তারা সরাসরি বিদেশী বলে চিহ্ণিত হবে৷ তাদের এদেশে থাকার কোন অধিকার নেই! বাঙলাদেশও তাদের নিতে অস্বীকার করেছে৷ অগত্যা ডিটেনশন ক্যাম্প নামক নরকের যন্ত্রণা তাদের ভোগ করতে হবে৷ অসমের জেলা-কারাগারগুলির এগুলি হলো বর্ধিত অংশ৷