Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কলকাতায় কীর্ত্তন দিবস পালন

নিজস্ব সংবাদদাতা
Thu, 05-11-2020

গত ৮ই অক্টোবর কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে ‘কীর্ত্তন দিবস’ পালিত হয়৷ এখানে উল্লেখ, ১৯৭০ সালের ৮ই অক্টোবর, রাঁচির সন্নিকটে আমঝরিয়ায় মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী  বাবা নাম কেবলম্’ এই মহামন্ত্র প্রদান করেছিলেন৷

এই উপলক্ষ্যে এদিন এখানে ৩ঘন্টাব্যাপী বাবা নাম কেবলম্’ এই সিদ্ধ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও অখণ্ড কীর্ত্তন পরিচালনায় অংশগ্রহণ করেন আচার্য শুভধ্যানানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা অবধূতিকা আনন্দপুণ্যপ্রাণা আচার্যা প্রমুখ৷ নরেন্দ্রপুর আনন্দমার্গ শিশুসদনের শিশুরাও এই কীর্ত্তন পরিচালনায় ও কীর্ত্তনে অংশগ্রহণ করে৷  এরপর মিলিত সাধনান্তে বাবা নাম কেবলম্’ কীর্ত্তনের ইতিহাসের ওপর বক্তব্য রাখেন দিলীপ সরকার ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷

শ্রী দিলীপ সরকার বাবার গাড়ীর ড্রাইভার ছিলেন৷ সেই সূত্রে আমঝরিয়ায় বাবা যেদিন এই কীর্ত্তনমন্ত্র প্রদান করেছিলেন, সেদিন সেখানে উপস্থিত ছিলেন৷ তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলেন  ১৯৭০ সালের ৮ই অক্টোবর বাবা আমঝরিয়ায় ফরেষ্ট বাংলোতে গিয়েছিলেন৷ ভক্তপরিবৃত হয়ে বাবা বসেছিলেন৷ বাবা সামনে বসা ভক্ত আনন্দমার্গী ব্রহ্মদেবজীকে বললেন, মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা কর তো কিছু শুণতে পাচ্ছ কি না৷ ব্রহ্মদেবজী বললেন, একটা কীর্ত্তনের শব্দ শুণতে পাচ্ছি৷ বাবাঃ --- কী কীর্ত্তন? ব্রহ্মদেবজী খুব মনোযোগ দিয়ে শুনে বললেন,  বাবা নাম কেবলম্’, বলে অনেকে যেন মধুর সুরে কীর্ত্তন  করছে৷ ধীরে ধীরে এই কীর্ত্তনের শব্দ আরও স্পষ্ট হ’ল৷

উপস্থিত সবাই শুণতে পেল৷ বাবা বললেন--- মহাকাশ থেকে এই কীর্ত্তনধবনি আসছে৷ তখন সবাই মিলে মহানন্দে বাবা নাম কেবলম্’ কীর্ত্তণে মেতে উঠলেন৷

এ সময় একটা অদ্ভূদ্ অলৌকিক ঘটনা ঘটে গেল৷ গ্যারেজে বাবার গাড়ীটা রাখা ছিল, সেটাও নিজে নিজে গড়িয়ে  এল কীর্ত্তনের দিকে৷ এটা দেখে সবাই অবাক হয়ে গেল৷ বাবা বললেন, কীর্ত্তনের  মহাশক্তি জড়কেও  আকর্ষণ করছে৷

এরপর আচার্য সর্বেশ্বরানন্দজীর এই ঘটনার সঙ্গে আরও  কিছু যোগ করলেন৷ দাদা সর্বেশ্বরানন্দজীর বললেন, ওই ঘটনার  কয়েকদিন পরেই ছিল দীপাবলী৷ ওই দিন বাবা রাঁচী জাগৃতির  (আশ্রম) ছোট ঘরটিতে ভক্তদের সঙ্গে বসেছিলেন৷ বাবা বললেন, তোমরা যারা ধ্যান শিখেছ, তখন তারাই কেবল এখানে থাক৷ তারপর বাবা সবাইকে ধ্যান করতে বললেন ও চোখে খুলে রাখতে বললেন ৷ সবাই দেখল,  বাবার সমস্ত শরীর থেকে অপূর্ব জ্যোতি বেরুচ্ছে৷ তাকিয়ে থাকতেও  অসুবিধা হচ্ছে৷ বাবা এই অবস্থায় বললেন, এখন থেকে ‘আমি বাবা নাম কেবলম্’ এই অষ্টাক্ষরীয় মহামন্ত্রটিকে সিদ্ধমন্ত্র হিসেবে ঘোষনা করলুম৷ যারাই প্রাণভরে এই কীর্ত্তন করবে বা শুনবে,তাদের সবার আধ্যাত্মিক উন্নতি হবে ও এই কীর্ত্তন জীবনের সর্বভূমিতেই মানুষকে সাহায্য করবে ও মানুষের সর্ববিধ দুঃখক্লেশের অবসান ঘটাবে৷

অনুষ্ঠানে কীর্ত্তনের ইতিহাসের ওপর আচার্য তন্ময়ানন্দ অবধূতের তৈরী একটি ভিডিও ফিল্মও প্রদর্শিত হয়৷ এটি পরিবেশন করেন আচার্য তথাগতানন্দ অবধূত৷ সবশেষে সবাই মিলিতভাবে প্রসাদ গ্রহণ করেন৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • August 2018 (120)
  • July 2018 (154)
  • June 2018 (112)
  • May 2018 (139)
  • April 2018 (161)
Pagination
  • Previous page ‹‹
  • Page 10
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved