Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

শান্তি সংগ্রামের ফলশ্রুতি

নিজস্ব সংবাদদাতা
Sun, 05-07-2020

৩রা জুলাই মানব সভ্যতার ইতিহাসে একটি কালো দিন৷ ১৯৭৫ সালের এই দিনে ভারত সরকার আনন্দমার্গ প্রচারক সংঘকে নিষিদ্ধ করেছিল৷ তার আগে ১৯৭১ সালের ২৯শে ডিসেম্বর কতকগুলি মিথ্যা মামলায় আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী প্রভাতরঞ্জন সরকারকে (আধ্যাত্মিক জগতে যিনি শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী নামে পরিচিত) গ্রেপ্তার করে সি.বি.আই৷ সি.বি.আই বুঝেছিল তাঁর  বিরুদ্ধে আনিত এইসব মিথ্যামামলা আদালতে  টিকবে না৷ তাই ১৯৭৩ সালের ১২ই ডিসেম্বর পটনা বাঁকিপুর সেন্ট্রাল জেলে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীকে তীব্র বিষ প্রয়োগ করা হয় হত্যার উদ্দেশ্যে৷ কিন্তু সি.বি.আই-এর সে চেষ্টা ব্যর্থ হয়৷ ১৯৭৫ সালের ২৫শে জুন গণতন্ত্রের গলা টিপে জরুরী অবস্থা ঘোষণা করা হয় গোটা দেশে৷ ৩রা জুলাই আনন্দমার্গকে নিষিদ্ধ  করে শুরু হয়ে বিচারের প্রহসন৷ ১৯৭৭ সালে নির্বাচনে পরাজিত হয় ইন্দিরা গান্ধী, দেশ থেকে জরুরী অবস্থা উঠে যায়৷ ১৯৭৮ সালের ২রা আগষ্ট সব অভিযোগ মিথ্যা প্রমাণিত করে সসম্মানে মুক্তি পান শ্রীশ্রী আনন্দমূর্ত্তি৷ ব্যর্থ হয় আনন্দমার্গের বিরুদ্ধে সব চক্রান্ত৷ কিন্তু  কেন আনন্দমার্গকে ধবংস করার চক্রান্ত

বিংশ শতাব্দীর পৃথিবীতে ঘটে গেছে দু-দুটো বিশ্বযুদ্ধ , রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধ রাষ্ট্রের অভ্যন্তরে গৃহযুদ্ধ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কালোবাজারী, দুর্নীতি গ্রাস করে ছিল গোটা বিশ্বকে৷ তবু মানবসভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দী একটি স্বর্ণজ্জ্বল অধ্যায় হিসাবে চিহ্ণিত থাকবে শুধুমাত্র একটি কারণে--- এই বিংশ শতাব্দীতে শ্রী আনন্দমূর্ত্তিজীর আবির্ভাব ও আনন্দমার্গের প্রতিষ্ঠা হয়৷

আনন্দমার্গ একটি সামাজিক-আধ্যাত্মিক সংঘটন এর আধ্যাত্মিক দর্শন, সামাজিক-অর্থনৈতিকতত্ত্ব, নব্যমানবতাবাদের আদর্শ, সর্ব গ্লানিমুক্ত, সর্ব কলুষমুক্ত, সর্বশোষণমুক্ত এক নির্মল সমাজ ঘটনের যুক্তি ও বিজ্ঞানসম্মত সুনির্দিষ্ট পথ নির্দেশনা দিয়েছে৷ যা দেখে কেঁপে  উঠেছে স্বৈরাচারী শাসক ও পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শোষক৷ তারা বুঝেছিল আনন্দমার্গ প্রতিষ্ঠা পেলে তাদের সাধের শোষণের দূর্গ চুরমার হয়ে যাবে৷ তাই আনন্দমার্গকে ধবংস করার চক্রান্তে মেতে ওঠে অশুভ শক্তি৷ কিন্তু জেলের অভ্যন্তরে মার্গগুরু ও সর্বত্যাগী সন্ন্যাসী, সন্ন্যাসিনী অনুগামীদের ও জেলের বাইরে লক্ষ লক্ষ অনুগামীদের সুদীর্ঘ সংগ্রাম পরাস্ত করে পাপশক্তিতে৷ আজ দুর্বার গতিতে আনন্দমার্গ এগিয়ে চলেছে বিশ্বের দেশে দেশে মানুষের ঘরে ঘরে৷

শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী বলেছেন ---

                              ‘‘মানুষ জাতের কল্যাণের ইতিহাস মানেই সংঘর্ষ ও ক্লেশ বরণের ইতিহাস৷ শান্তির ললিত বাণীও শান্তি ও নিরুদ্বেগের পরিবেশে প্রচারিত হতে পারে নি৷ দানবেরা শান্তি প্রচারকদের শান্তিতে কাজ করার সুযোগ দেয়নি৷ তাই আমি বলি, শান্তি সংগ্রামের ফলশ্রুতি৷’’

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • March 2018 (115)
  • February 2018 (120)
  • January 2018 (119)
  • December 2017 (257)
  • November 2017 (51)
Pagination
  • Previous page ‹‹
  • Page 11
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved