শামিয়ানা নেতা
‘কেণিকা’ শব্দের একটি অর্থ হল শামিয়ানা৷ শব্দটি ফার্সী৷ এ ক্ষেত্রে বাঙলার নিজস্ব শব্দ ‘কেণিকা’৷ রোদ ও অল্প বারিপাতের হাত থেকে কোনো উৎসব বা অনুষ্ঠানকে বাঁচাবার জন্যে শামিয়ানার ব্যবহার হয়ে থাকে৷ এই ‘শামিয়ানা’ শব্দটি বাংলা ভাষায় এসেছে বড় জোর ৪০০ বছর৷ ছোটবেলায় আমি একজন শামিয়ানা–নেতার নাম শুনেছিলুম৷ তোমরা নিশ্চয় জানো, নেতা হবার জন্যে অনেকের সখের প্রাণ গড়ের মাঠ হয়ে থাকে৷ যোগ্যতা নেই, তবু নেতা হতে হবে৷ তাই তারা অনেক সময় অন্যকে দিয়ে ভাষণ লিখিয়ে নিয়ে নিজেরা তা কতকটা মুখস্থ করে জনসভায় ছেড়ে দেয়৷ হাততালির ব্যবস্থা আগে থেকেই করা থাকে৷ এদের জন্যে ‘শামিয়ানা–নেতা’ শব্দটি ব্যবহার করা হয়৷
আচার্য অক্ষয়ানন্দ অবধূত হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷ উল্লেখ্য আচার্য অক্ষয়ানন্দ অবধূত দীর্ঘদিন অসুস্থতার মধ্যে থেকেও হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে তিলজলাস্থিত আশ্রমে নিয়মিত রোগীদের চিকিৎসা করে গেছেন৷ তিনি প্রায় বিনা পারিশ্রমিকে দুঃস্থ রোগীদের চিকিৎসা করতেন৷ এছাড়াও বিভিন্ন জনসেবার কাজেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গেছেন৷ তিলজলা এলাকায় ‘ড
জলপাইগুড়ি ঃ প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের পক্ষ থেকে গত ৯ই মে থেকে এখানে শুরু হয়েছে ৫দিনের প্রাউট প্রশিক্ষণ শিবির৷ এই শিবিরে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্য থেকে দুই শতাধিক প্রাউটিষ্ট যোগদান করেছেন৷ তাঁদের প্রাউট দর্শন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্যে বিশিষ্ট প্রাউট-তাত্ত্বিকগণও এসেছেন৷ প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত ছাড়াও প্রাউট প্রশিক্ষকদের মধ্যে এসেছেন আচার্য মন্ত্রেশ্বরানন