৩১ শে জুলাই এন.আর.সি-র চূড়ান্ত খসড়া
অসম সরকারের ঘোষণা অনুসারে আগামী ৩১শে জুলাই এরাজ্যের জাতীয় নাগরিক পঞ্জীর (এন আর সি) চূড়ান্ত খসড়া তৈরী হতে চলেছে৷ এতে রাজ্যের ৪ লক্ষ ৩০ হাজার মানুষের নাম বাদ পড়ার আশংকা দেখা দিয়েছে৷
বলা বাহুল্য, এরা প্রায় সকলেই বাঙালী৷ আগামী ২৩শে জুলাই এ ব্যাপারে আলোচনার জন্যে অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্র্মর নেতৃত্বাধীন ক্যাবিনেট সাব কমিটির এক বৈঠক বসবে৷
এন আর সি উন্নীতকরণের নামে এইভাবে বিপুল সংখ্যক বাঙালীর নাগরিকত্ব কেড়ে নেওয়াকে ভারতের বাঙালীরা মোটেই মেনে নেবে না৷
বেশ কিছু দিন যাবৎ গণমাধ্যমগুলিতে কলকাতা মহানগরী ও রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ছাত্রভর্তির বিষয়ে যে সংবাদ সমূহ পরিবেশিত হয়ে চলেছে তার অভিঘাতে জনসাধারণ, বিশেষতঃ ছাত্র-ছাত্রাদের অভিভাবকগণ আতঙ্কিত ও সন্ত্রস্ত৷ প্রথমতঃ উচ্চমাধ্যমিক ও তার সমতুল পরীক্ষার ফল প্রকাশের পর কলেজগুলিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভর্ত্তির ফর্ম তোলা ও সেই ফর্মগুলি পূরণ করে যথাস্থানে জমা দেওয়া৷ এরপর মেধা ভিত্তিক বিভিন্ন বিষয়ের অনার্স ও পাসকোর্