Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অভিষেক

আচার্য গুরুদত্তানন্দ অবধূত

হে বীর, 

ভারতবর্ষের ভাগ্যাকাশে

তুমি এক উজ্জ্বল ধুমকেতু৷

যুদ্ধক্ষেত্রে নির্ভিক সৈনিক,

আপোষহীন সংগ্রামী তুমি,

ত্যাগ তিতীক্ষার মূর্ত্ত প্রতীক৷

উদার চিত্তে ছিল তব আহ্বান

‘‘আমায়  রক্ত দাও, 

আমি স্বাধীনতা দোব’’

গড়লে আজাদহিন্দ ফৌজ,

শক্ত হাতে দিলে তাতে নেতৃত্ব,

সৈনিক বেশে তুললে জাতীয় পতাকা

গড়লে সরকার দেশের মাটিতে৷

জানে নি সে মানুষ পাওনি, মর্যাদা সেদিন তাই,

সাম্রাজ্যবাদীর কোমড় ভেঙে হলে তুমি নিরুদ্দেশ,

কিন্তু না, দমেনি মানুষ, থামেনি যুদ্ধ,

হ’ল বিদ্রোহ ঘোষণা---

সৈন্যদলে স্থানে স্থানে,

পালাবার পথ নেই জেনে

হ’ল হস্তান্তরিত শোষণ শাসনের,

পেলো রাজনৈতিক 

স্বাধীনতা ভারতবর্ষ,

নেই তাতে অন্ন বস্ত্র 

বাসস্থানের গ্যারান্টি,

পচে গলে মরছে মানুষ রাস্তার ধারে,

দ্বীপান্তরে শুস্ক বনভূমিতে৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved