Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ভক্তির সর্ব্বোচ্চ ধাপ

শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী

‘আমি পরমপুরুষের দাসানুদাস, তাঁর কাজ তিনিই করছেন, আমি তাঁর যন্ত্রমাত্র’–এই যে মানসিকতা একেই বলে ‘প্রপত্তি’৷ ‘প্রপত্তি’ শব্দের ব্যুৎপত্তি হ’ল ঃ প্র–পত্  ক্তিন্ ঞ্চ প্রপত্তি৷ প্রপত্তিভাবের সাধক দুঃখকে দুঃখ, সুখকে সুখ বলে আদৌ মনে করেন না বস্তুতঃ সুখ–দুঃখকে তিনি সমভাবে প্রসন্নচিত্তে গ্রহণ করেন৷

এই প্রপত্তি–মানসিকতার্ বিপরীত মেরুতে রয়েছে ‘বিপ্রপত্তি’৷ বিপ্রপত্তিতে মানুষ ভুল করে ভাবে যে সে–ই সব কিছু করছে–অন্যে নয়, সে–ই সব কিছু করছে৷ এই ধরনের ত্রুটিপূর্ণ মানসিকতার দরুণ ক্রমশঃ সে স্থূল ভাবাপন্ন হয়৷ প্রপত্তির বেলায় মনের ভাবটা হ’ল এই যে পরমপুরুষের ইচ্ছাতেই সব কিছু হয়ে চলেছে৷ তিনি অনুকম্পা করে আমাকে তাঁর যন্ত্র হিসেবে ব্যবহার করছেন৷ চাইলে তিনি আমাকে তাঁর যন্ত্র হিসেবে ব্যবহার নাও করতে পারেন৷ তিনি আমাকে দিয়ে কাজ করান বা না করান, তিনি যেমনটি চাইবেন তেমনটিই হবে–প্রপত্তি ভাবের সাধকের মনে মুখ্যতঃ এই ধরনের ভাবনাই থাকে৷ প্রপত্তির পুরো আনন্দ পেতে গেলে মানুষকে পরমপুরুষের চরণে সম্পূর্ণ ভাবে আত্মসমর্পণ করতেই হবে৷

বৈষ্ণব মতবাদ ও সুফী মতবাদ সম্পূর্ণতই এই প্রপত্তিভাবের ওপর আধারিত৷ এই প্রপত্তিভাবের সুন্দর অভিব্যক্তি ঘটেছে নীচের গানটিতে–

‘সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি,

তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি৷

পঙ্কে ৰদ্ধ কর করী, পঙ্গুরে লঙঘাও গিরি,

কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী৷

আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী,

আমি রথ, তুমি রথী মা, যেমন চালাও তেমনি চলি৷’

আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে প্রপত্তি ছাড়া আর কিছুই নেই৷ সংক্ষেপে বলতে গেলে প্রপত্তিবাদে বিশ্বাসী সাধক কখনও কোন অসৎ বা অশুভ কর্মে রত হতে পারে না৷

জড়বাদ দাঁড়িয়ে রয়েছে বিপ্রপত্তির ওপর৷ তাই জড়বাদে কেবল দুঃখ আর দুঃখ৷ তাই যে মানুষ জড়বাদে বিশ্বাসী তাকে বিশ্বাস করা দায়৷ প্রপত্তিবাদীর স্পষ্ট বক্তব্য হ’ল–

‘মন–গরীবের কী দোষ আছে,

তুমি জাদুগরের মেয়ে শ্যামা,

যেমন নাচাও তেমনি নাচে৷’

যারা পূর্ণ আত্মসমর্পণ করতে পেরেছে কেবল তারাই প্রপত্তিবাদ সম্বন্ধে কিছু বলতে পারে৷ চিন্তায় আচরণে–কর্মে–মানুষ হতে হবে পরিচ্ছন্ন–স্বভাবের যা সে বলবে বা করবে, তা সে পষ্টাপষ্টিই বলবে বা করবে৷ জীবনের কোন ক্ষেত্রে তার কোন ভেতর–বার থাকবে না৷ জীবনের ধারা যদিও সংকোচ–বিকাশী কিন্তু মানুষকে জীবনে হতে হবে সহজ সরল৷ সত্তাবিশেষের গতি যদিও সংকোচ–বিকাশী কিন্তু সেই গতিশীল সত্তাকে সহজ–সরল হতে হবে৷

‘নাহং মন্যে সুবেদেতি নো ন বেদেতি বেদ চ৷

যো নস্তদ্বেদ তদ্বেদ নো ন বেদেতি বেদ চ৷’

আমি বলছি না, আমি সেই পরম সত্তাকে জানি৷ আবার এও বলছি না যে আমি পরম সত্তাকে জানি না, কারণ সেই পরম সত্তা হলেন জানা–জানার বাইরেকার তত্ত্ব৷ প্রপত্তিবাদের গোড়ার কথা হচ্ছে–‘আমি আছি, তুমিও আছ আর তুমি আমারই’, আর প্রপত্তিবাদের শেষ কথা হচ্ছে, ‘তুমি আছ প্রভু, কেবল তুমিই আছ’৷

‘আমি আছি’ না থাকলে প্রপত্তিবাদের শুরুই হয় না৷ তাই গোড়ার দিকে প্রপত্তিবাদকে থাকতে হলে ‘অহং অস্মি’ অর্থাৎ ‘আমি আছি’–কে মেনে নিতেই হবে৷ কিন্তু শেষ পর্যন্ত থাকছে ‘ত্বম্ অসি’, ‘ত্বং হি’ অর্থাৎ ‘তুমি আছ’, হ্যাঁ কেবল ‘তুমিই আছ’৷  (পটনা, ১১ই অগাষ্ট, ১৯৭৮)

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • May 2017 (92)
  • April 2017 (93)
  • March 2017 (93)
Pagination
  • Previous page ‹‹
  • Page 13
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved