Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

জাতি, ভাষা, ধর্মমত ও সংস্কৃতিতে  বিশ্বজনীনতা

শ্রী প্রভাতরঞ্জন সরকার

আজকের আলোচ্য বিষয়বস্তু হল ‘‘জাতি race), ভাষা, ধর্মমত ও সংস্কৃতিতে বিশ্বজনীনতা৷’’ যদিও মানুষের ভাষা,  বর্ণ  ইত্যাদির ক্ষেত্রে কিছু আপাতঃ বৈষম্য রয়েছে তথাপি মানুষের  এই সকল অপরিহার্য বিষয়গুলি  কিন্তু এসেছে একই  উৎস থেকে- সবই এসেছে সেই একক সত্যা পরমপুরুষ থেকে৷ ভাষাগত বৈষম্য  বর্ণগত বৈষম্য , জাতিগত বৈষম্য আছে ঠিকই কিন্তু এসবই বাহ্য আপাতঃদৃষ্ট৷ মুখের ভাষা নয়, আসলে হৃদয়ের ভাষা, সেন্টিমেন্টের ভাষায় শুণতে হবে৷

বস্তুতঃ কোনো একক ভাষাই আদি ভাষা বলে দাবী করতে পারে না---তা সে ইংরেজিই হোক, বা তাগালগই হোক বা বাংলাই হোক৷ ইংরেজি ভাষা আদি ভাষা Original language) নয়৷ সত্যি কথা বলতে কি , ৯০০ বছর আগে ইংরেজি ভাষা ছিল না৷ ১৫০০ বছর আগেও  বাংলা ভাষা ছিল না, ৮০০ বছর আগে অঙ্গিকা, মৈথিলী , অসমিয়া ভাষা ছিল না৷  আধুনিক ইংরেজি ভাষা হল স্কচ্,  পুরানো নর্র্মন, অ্যাংলোস্যক্সন, ব্রাইটন, কেল্ট, লাতিন ও  গ্রীক কথ্যভাষার সংমিশ্রণ৷  এই সকল কথ্য ভাষায় মিলিত ভাবে জন্ম দিয়েছে আধুনিক ইংরেজি কথ্যভাষা৷ ‘আলফ্রেড দি গ্রেট’-এর রাজত্বকাল পর্যন্ত ইংরেজি ভাষার নিজস্ব স্বীকৃত শব্দভাণ্ডার ছিল না৷ তেমনই বাংলা ভাষাও সংস্কৃত ধাতু ও শব্দ, বিলুপ সংখ্যক ইংরেজী শব্দ জাপানি , পর্তুগীজ, আরবীয় ভাষার শব্দ দিয়ে তৈরী৷  এমনিভাবে তাগালগ্ ভাষা তৈরী হয়েছে ক্যান্টনীজ, চাইনিজ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান  ও বেশ কিছু সংস্কত শব্দ নিয়ে৷

আবার তেমনি কোনো জনগোষ্ঠীও তার রক্তের  পুরোপুরি বিশুদ্ধতা দাবী করতে পারে না৷ হিটলার যে আর্য রক্তের বিশুদ্ধতা দাবী করতেন সেটা বস্তুতঃ  জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই৷ এক ইয়ূরোপেই রয়েছে নানান জনগোষ্ঠী, যেমন নর্ডিক, ভূমধ্যসাগরীয়, এ্যালপাইন, মঙ্গোলীয়ান, মঙ্গোলো নিগ্রয়েড, প্রভৃতি৷ ভারতবর্ষে রয়েছে  অষ্ট্রিক, অষ্ট্রিকো- নিগ্রোয়েড, দ্রাবিড়ীয়, মঙ্গোলীয়, মঙ্গলো-নিগ্রোয়েড এমনি কত জনগোষ্ঠী৷ সুতরাং কোন জনগোষ্ঠীই এই রক্তগত সংমিশ্রণ থেকে মুক্ত নয়৷ সর্বত্রই চলছে এই বিশ্বজনীন সংমিশ্রণ৷ বিশ্বের কোথাও একটা মৌলিক জনগোষ্ঠী বা ভাষা খুঁজে পাওয়া যাবে না৷ মানব-সমাজ একটা একক সত্তা৷ সমাজের সকল দোষগুণ মিলিতভাবে আমাদের সকলের৷ সবকিছু আমাদের সকলের পৈতৃক সম্পত্তি৷ সমাজের সব ভালগুণগুলো আমাদের আর সব অ-গুণগুলো অপরের - এরকম দাবী করা নির্বুদ্ধিত৷

এই বিশ্বে সকল সত্তাই দিব্যসত্তা---এটাই মানুষকে উপলদ্ধি করতে হবে৷  কেউই এ বিশ্বে একা বা অসহায় নয়৷ বিশ্বের সঙ্গে আমাদের রয়েছে ভৌতিক, মানসিক ও আধ্যাত্মিক সম্পর্ক৷ যেহেতু বিশ্বের সকল সীমিত সত্তার মধ্যে অসীমের ক্ষুধা রয়েছে, তাই সকল মানুষকেই তাদের মনের পরিভূ বাড়িয়ে চলতে হবে৷ এটা তাদের অবশ্য করণীয়৷ সর্ববন্ধন মুক্ত পরমসত্তাই সবার লক্ষ্য৷ মানুষকেও  এমনভাবে মনের  বিস্তার ঘটাতে হবে যাতে সে সমস্ত সীমার বন্ধন অতিক্রম করে যায়৷ কারুর মনের মধ্যে কোনো হীনম্মন্যতা বা মহাম্মন্যতা থাকবে না---থাকা উচিতও নয়৷  যারা ব্যষ্টিগত বা জাতি গত  শ্রেষ্ঠতা প্রচার করে, তারা পাপ কাজ করছে৷  তারা মানব-ধর্মের বিরোধিতা করছে৷ মাটি, জল, বায়ুর মতো ধর্মও  সকলের সাধারণ Common) সম্পদ৷  সবাইকেই  ভূমাসত্ত্বার সঙ্গে মিলে মিশে এক হয়ে যেতে হবে৷

প্রখ্যাত আমেরিকান  কবি কার্ল  স্যাণ্ডবার্গের ভাষায় ---

‘There  is only one man  in the  world

And his name is All-men.

There  is only one woman  in the  world

And her name is All-women.

There  is only one child in this universe

And  his  name is All-children.’’

ঠিক এই কথাটিকেই অতিসুন্দর ভাষায় ব্যক্ত করেছেন এশিয়ার কবি সত্যেন্দ্রনাথ দত্ত-

‘‘জগৎ জুড়িয়া  এক জাতি আছে,

সে জাতির নাম মানুষ জাতি৷

একই পৃথিবীর স্তন্যে পালিত,

একই রবি শশী মোদের সাথী৷৷ ’’

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • May 2020 (31)
  • March 2020 (135)
  • February 2020 (162)
  • January 2020 (130)
  • December 2019 (135)
Pagination
  • Previous page ‹‹
  • Page 6
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved