Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

December 2019

বিএসএফ জওয়ানের হাতে শিক্ষক লাঞ্ছিত

  • Read more about বিএসএফ জওয়ানের হাতে শিক্ষক লাঞ্ছিত

মুর্শিদাবাদের গৌরীপুরের বাসিন্দা অসীম হালদার নিয়মিত প্রাতঃভ্রমণে বের হন৷ অসীমবাবু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ প্রতিদিনের অভ্যাস মত ২৩শে নভেম্বর সকালেও তিনি ভ্রমণে বের হয়েছিলেন৷ শীত সেভাবে না পড়ায় অসীমবাবু সোয়েটার গায়ে না চড়িয়ে কোমরে বেঁধে নিয়েছিলেন৷ সীমান্ত এলাকায় টহলদারি বিএসএফ-এর চার জওয়ান অসীমবাবুকে দেখে পাচারকারী বলে সন্দেহ করে৷ ওদের মধে একজন অসীমবাবুকে ধরে অমানবিকভাবে প্রহার করতে থাকে৷ অসীমবাবু নিজের পরিচয় দেওয়া সত্ত্বেও তাঁর কথায় কান দেয়নি ওই জওয়ান৷ জওয়ানের লাঠির আঘাতে অসীমবাবুর মাথা ফেটে যায়৷ ঘটনাটি ঘটে জলঙ্গীর বিশ্বাস পাড়ায়৷

শহরে ডেঙ্গুর থাবা---ছাত্রীর মৃত্যু

  • Read more about শহরে ডেঙ্গুর থাবা---ছাত্রীর মৃত্যু

ডেঙ্গুর থাবা থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী৷ ২৫শে নভেম্বর ডেঙ্গুতে অক্রান্ত হয়ে নবম শ্রেণীর এক ছাত্রী আর.জি. কর হাসপাতালে মারা গেল৷ তার নাম দেবাংশী মণ্ডল৷ গত বুধবার থেকে দেবাংশী জ্বরে আক্রান্ত হলেও সোমবারই তাকে আর.জি.করে ভর্তি করানো হয়৷ পুর কর্তৃপক্ষ দেবাংশীর মৃত্যু ডেঙ্গুতে হয়েছে মেনে নিলেও বলা হয় আরও আগে যদি হাসপাতালে ভর্তি করা হ’ত তাহলে হয়তো এই দুঃজনক ঘটনা ঘটত না৷

নীতিবাদে প্রতিষ্ঠিত সামাজিক-অর্থনৈতিক চেতনা সম্পন্ন মানুষ গড়তে প্রাউট প্রশিক্ষণ শিবির

  • Read more about নীতিবাদে প্রতিষ্ঠিত সামাজিক-অর্থনৈতিক চেতনা সম্পন্ন মানুষ গড়তে প্রাউট প্রশিক্ষণ শিবির

২০শে নভেম্বর থেকে ২৬শে নভেম্বর ত্রিপুরার তেলিয়ামুড়া আনন্দধারা চক্রনেমিতে অনুষ্ঠিত হ’ল প্রাউট প্রশিক্ষণ শিবির৷ সাত দিনের এই প্রশিক্ষণ শিবিরে সামাজিক-অর্থনৈতিক আধ্যাত্মিক চেতনা সম্পন্ন সৎ ও নীতিবাদী মানুষ গড়ে তুলতে নব প্রজন্মের তরুণদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ষাট জন তরুণ এই শিবিরে উপস্থিত ছিলেন৷

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের নেতৃবৃন্দ মনে করেন দেশের বর্তমান দূরবস্থার কারণ দেশের কর্ণধার তথা রাষ্ট্রের পরিচালকদের স্বচ্ছ বুদ্ধি, সততা, নৈতিকতা ও দৃঢ়নিবদ্ধ সামাজিক-অর্থনৈতিক চেতনার অভাব৷

মেট্রোর ভাড়া বৃদ্ধি

  • Read more about মেট্রোর ভাড়া বৃদ্ধি

আগামী ৫ই ডিসেম্বর থেকে কলকাতা মেট্রো ট্রেনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে৷ সর্বোচ্চ ও নূ্যনতম ভাড়া আগের মতই ২৫ টাকা ও ৫ টাকা থাকছে৷ তবে আগের মত ৫ টাকায় ৫ কি.মি.-র পরিবর্তে মাত্র ২ কি.মি.

রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণা

  • Read more about রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণা

২৮শে নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা করা হয়৷ তিন কেন্দ্রেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা৷ এর মধ্যে খড়গপুর বিজেপির কাছ থেকে ও কালিয়াগঞ্জ কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল৷ ১৯৯৮ সালে তৃণমূল গঠিত হওয়ার পর এই প্রথম এই দুই কেন্দ্রে তৃণমূল জয় পেল৷ করিমপুরেও আগের চেয়েও জয়ের মার্জিন বাড়িয়ে নিয়েছে তৃণমূল৷

কোচবিহারে রাওয়ার অনুষ্ঠান

  • Read more about কোচবিহারে রাওয়ার অনুষ্ঠান

২৬শে নভেম্বর কোচবিহার রাস মেলার মঞ্চে রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশনের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কোচবিহার শাখা ও রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশনের শিল্পীবৃন্দ৷

প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, আবৃত্তি ও নানা অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান অবক্ষয় ও মূলবোধহীন সমাজে এক সুস্থ সংস্কৃতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেন রাওয়া শিল্পীরা৷

গণতন্ত্রের বেদীতে ফ্যাসিষ্ট সাপের ছোবল

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

মহারাষ্ট্রে নির্বাচন পরবর্তী ঘটনাবলী ভারতীয় রাজনীতির কুশীলবদের নীতিহীন রাজনীতির স্বরূপটা আর একবার নগ্ণ করে দিল৷ গণতন্ত্রকে পদদলিত করে, জনমতকে উপেক্ষা করে শক্তিমদের যে সাংঘাতিক চেহারা নির্লজ্জ নেতারা দেশবাসীকে দেখাল তা কোনও সভ্য গণতান্ত্রিক দেশের নেতাদের পক্ষে শোভন নয়৷

নির্বাচনী প্রচারে বিজেপি নেতারা এন সি পি নেতা অজিত পাওয়ারকে নির্বাচনের পর জেলে ঢোকাবার হুমকী দিয়েছিল৷ অজিত পাওয়ার তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে লক্ষাধিক ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন৷ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর জমানত জব্দ হয়৷ নির্বাচনে বিজেপি-শিবসেনা জোটবদ্ধ ছিল৷

  • Read more about গণতন্ত্রের বেদীতে ফ্যাসিষ্ট সাপের ছোবল
  • Log in to post comments

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা

  • Read more about ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা

এখন ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা সম্পর্কে কিছু আলোচনা করা যাক৷ এই দেশের নাম ভারতবর্ষ৷ জানতো, পৃথিবীতে যা কিছু শব্দ আছে সবই অর্থপূর্ণ৷ গ্রামের নামই হোক বা নদীর নাম, সবেরই একটা অর্থ আছে৷ এ দেশের নাম ভারতবর্ষ কেন রাখা হ’ল? প্রাচীনকালে এখানকার বাসিন্দা ছিল দ্রাবিড়, অষ্ট্রিক ও মঙ্গোলিয়ন৷ আর্যরা যখন এল তখন তারা এর নামকরণ করলে ‘ভারতবর্ষ’৷ এমন নাম কেন করা হ’ল?

শোষণমুক্ত বিশ্বায়ন

  • Read more about শোষণমুক্ত বিশ্বায়ন

দুটি অঞ্চল উন্নয়নের প্রায় সমস্তরে এসে পৌঁছলে তাদের পক্ষে এক–সঙ্গে মিলিত হয়ে বৃহত্তর সামাজিক–অর্থনৈতিক অঞ্চল গড়ে’ তোলা সম্ভব৷

দুই বা ততোধিক সামাজিক–অর্থনৈতিক অঞ্চল একসঙ্গে মিলিত হতে পারে যদি কয়েকটি শর্ত পূরণ হয়৷ শর্তগুলি হ’ল–

আত্মহত্যা

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

সমম্প্রতি কলকাতার নেতাজী নগর থানার গান্ধী কলোনীতে দেবার্চন ঘোষ নামে এক যুবকের মৃতদেহ পাওয়া গেল৷ তার বিছানাতে পাওয়া গেল তার লেখা সুইসাইড নোট৷ তাতে লেখা ‘আই এ্যাম ফেলিওর৷, গুড বাই বাবা৷’ ওই ঘরে থাকত সে আর তার ছোট ভাই দেবদ্যুতি ঘোষ৷ দেবার্চন ঘোষ ভূগোলে-অনার্স পাশ করে একটা বেসরকারী অফিসে কাজ করছিল৷ ভাই পড়াশোনা করত৷ বাবা পুলিশের সার্কেল ইন্সপেক্টর৷ বাবা বাইরে থাকেন৷ ছোট ভাই পড়াশোনা করে ঘরে ফিরে দেখে ঘর ভিতর থেকে বন্ধ৷ অনেকক্ষণ ডাকাডাকির পরেও দেখল ঘর খুলছে না৷ তখন দরজা ভেঙ্গে দেখা গেল দেবার্চনের মৃতদেহ ঝুলছে৷ ঠিক কেন আত্মহত্যা করেছে পুলিশ এখনও জানতে পারেনি৷ কিন্তু বোঝা যাচ্ছে যে হতাশায় এই আত্মহত্

  • Read more about আত্মহত্যা
  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • February 2026 (59)
  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved