Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

রক্ত  মাখা পায়ে

সুকুমার সরকার

২০১৪ খ্রিষ্টাব্দ ষোড়শ লোকসভা ভোটের আগে নরেন্দ্র দামোদর দাস মোদি মঠ-মন্দিরে প্রণাম করে ভোটার লড়াইয়ে নেমেছিলেন৷ জয়ী হয়ে সংসদের সিঁড়িতে মাথা ঠুকে সংসদে  প্রবেশ করেছিলেন পাঁচ বছরের জন্য দেওয়া প্রতিশ্রুতির বোঝা মাথায় নিয়ে৷ সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ নরেন্দ্র  দামোদর দাস  মোদি  দেখলেন চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে! কৃষক বিদ্রোহ, চাকরি না পাওয়া বেকার  যুবকদের  বিদ্রোহ, ক্ষুদ্র  ব্যবসায়ীদের  বিদ্রোহ৷ ভিতরে বাহিরে যখন কোথাও  দাবানলের মতো, কোথাও তুষের মতো জ্বলে উঠতে  শুরু করেছে৷ তখন তাঁর ছাপান্ন ইঞ্চি বুকের ছাতি চুপসে৷ লোকসভা নির্বাচন৷ এবার যে লড়াইয়ের কোনো প্রতিশ্রুতি নেই৷ বিভিন্ন রাজ্যের  বিধানসভা ভোটে একের পর এক হারাতে হচ্ছে ক্ষমতা৷ দিল্লির  মসনদ কি তবে অধরা থেকে যাবে! প্রমাদ শুনলেন  নরেন্দ্র দামোদর দাস মোদী!

সেন্টিমেন্ট! সেন্টিমেন্ট চাই ! তে ছিল রাম মন্দির গড়ার হিন্দুত্বের সেন্টিমেন্ট! সেন্টিমেন্ট কোথায়? রামমন্দির নির্র্মণের সেন্টিমেন্ট আদালতের  হাতে জিম্মি৷ সুতরাং মন্দিরের সেন্টিমেন্টে কাজ হবে না৷ দেশের মানুষকে মোহগ্রস্ত করার জন্য  কোনো জাতীয় সেন্টিমেন্ট চাই! তৈরি করলেন প্রেক্ষাপট ! পাকিস্তানী জঙ্গি ইসু  ছিলই৷ যোগ করলেন নতুন মাত্রা! সেনা কনভয়ে হামলা হ’ল৷ নিহত  হলেন  বিয়াল্লিশ জন জওয়ান ! হামলার দায় স্বীকৃতি হলো পাকিস্তানি মদদপুষ্ট লস্করে তৈবার দ্বারা৷ শোকে মুহ্যমান  আপামোর  ভারতবাসী! প্রতিকার চাই! বদলা চাই! দিলেন সব দেশ৷ এমনকি চীনও ৷ ভারতীয় জনমানসের চির শত্রু পাকিস্তানের বিরুদ্ধে সেন্টিমেন্ট দানা বাঁধতে লাগলো মোদির পক্ষে ! চুপসে যাওয়া ছাপান্ন ইঞ্চির ছাতি ফুলে উঠলো! শুরু হলো সার্জিক্যাল স্ট্রাইক! রাতের অন্ধকারে  পাকিস্তানের অরণ্যে মাটির ঘরের জঙ্গি প্রশিক্ষণ শিবিরে  বিমান হামলা চালালো ভারতীয় বায়ুসেনা৷ আহত নিহতের  সংখ্যার  হিসেবের চেয়ে বড় হয়ে  হয়ে উঠল হামলা করার সাহসের৷ মোদিই পারেন!  মোদিই পারবেন! পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে  মোদিই একমাত্র ব্যষ্টি৷ আর কে আছে? কেউ নেই! ভোট বৈতরণী পার হওয়ার  জন্য এইটুকু যথেষ্ট ছিল৷ পার হয়েছেন! তবে এই বৈতরণী পার হতে এবার মন্দিরের চরণামৃত পান করে আসেননি৷ এবার  তাঁকে আসতে হয়েছে ভারতমাতার সৈনিকদের রক্তে পা ভিজিয়ে৷ সেই রক্তে  ভেজা পা নিয়ে এবারের ভোট যুদ্ধে দাপিয়ে বেড়িয়েছেন ইঞ্চি ইঞ্চি  ভারতবর্ষের  মাটি৷ আবার ঢুকতে হবে সাংসদ নামক পবিত্র মন্দিরে৷ রক্তের পাপ যে তাঁকে  স্থলন করে আসতে হবে৷ ভোটের  ফল তো একজিট পোলই বলে দিয়েছে৷ তাই নিশ্চিন্ত তিনি! নিজ অঙ্গ ছেদন করে মহাশংকর  তেল বিক্রি করার মতো, নিজে দেশের সৈনিকদের বলির পাঁঠা করে ভোটের বৈতরণী পার হবার পারাণির কড়ি চুকাতে এবার তিনি ছুটলেন দেবতার মন্দিরে৷ কেদার বদরিনাথ৷ হাজার হোক সংসদকে তিনি মন্দির মনে করেন৷ সেই মন্দিরে রক্ত ভেজা  পায়ে ঢোকেন কী করে!

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • November 2019 (124)
  • October 2019 (160)
  • September 2019 (103)
  • August 2019 (166)
  • July 2019 (118)
Pagination
  • Previous page ‹‹
  • Page 7
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved