খেলার খবর

ভূবনেশ্বর, বুমরাহ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছে

ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা মনে করেন ভারতের দুই ওপেনিং পেসার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহকে খেলতে বিশ্বের অনেক ব্যাটসম্যানই এখন দিশেহারা৷ সাম্প্রতিক ম্যাচগুলোর ফলের পরিসংখ্যানই একথার প্রমাণ দেবে৷ তিনি ভারতের এই দুই বোলারকে ‘ডেথ বোলার’ বলে উল্লেখ করেছেন৷ রোহিত বলেন গত অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের যে সাফল্য এসেছে তার জন্যে ভুবি ও বুমরাহের অবদান অনস্বীকার্য৷ মূলত তাদের আগুনে পেসে বল শট খেলতে পারেনি অষ্ট্রেলিয়ান ব্যাটস্ ম্যানেরা৷ ফলে স্পিনাররা যথেষ্ট সুবিধা পেয়ে গেছে৷ বিপক্ষ ব্যাটসম্যানরা চাপে পড়েছে বারবার৷

ভূবনেশ্বর, বুমরাহ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছে

ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা মনে করেন ভারতের দুই ওপেনিং পেসার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহকে খেলতে বিশ্বের অনেক ব্যাটসম্যানই এখন দিশেহারা৷ সাম্প্রতিক ম্যাচগুলোর ফলের পরিসংখ্যানই একথার প্রমাণ দেবে৷ তিনি ভারতের এই দুই বোলারকে

বিশ্বখ্যাত অ্যাথলিট মাইক পাওয়েল কলকাতা ম্যারাথনে

আগামী ১৮ই ডিসেম্বর টাটা ষ্টীল আয়োজন করছে কলকাতা ম্যারাথন৷ এই প্রতিযোগিতায় যোগ দিতে কলকাতায় পা রাখছেন বিশ্বখ্যাত অ্যাথলিট মাইক পাওয়েল৷ প্রায় দশ হাজার প্রতিযোগী এই ম্যারাথনে যোগ দিচ্ছেন৷ কিংবদন্তী অ্যাথলিট অলিম্পিকে সোনা জয়ী মাইক পাওয়েল অন্যান্য অ্যাথলিটদের উৎসাহ দেবেন৷

আম্পায়ার চোর!

অনেকেরই মনে আছে ক্রিকেট আম্পায়ার ড্যারেন হেয়ারকে, যিনি মুরলিকে চাকার, পাকিস্তানের খেলোয়াড়দের বল বিকৃতি করার দায়ে অভিযুক্ত করেছিলেন৷ সেই অষ্ট্রেলিয়ান আম্পায়ার ৯ হাজার অষ্ট্রেলিয়ান ডলার চুরি করে ধরা পড়েছেন৷

 

মেসি, নেইমারকে হারিয়ে সেরা ফুটবলার হলেন রোনাল্ডো

 এ বছরের সেরা পুরুষ ফুটবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের সুপারষ্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ কোচ, ক্রীড়া সাংবাদিক ও এবার প্রথম অনলাইনে ভোট দেওয়া দর্শকদের বিচারে রোনাল্ডো এই সম্মান লাভ করেছেন৷

অনুধর্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করে  ভারতের কিছু পাওয়া ও  কিছু না পাওয়া

২০১৭ সালে অনুর্ধ-১৭ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ভারত৷ এখন পুরোদমে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত ভীরতীয় ফুটবল রসিকরা৷ প্রশংসা অবশ্যই প্রাপ্য ভারতীয় ফুটবল ফেডারেশনের---এই ধরণের আসর ভারতে করতে পারার জন্যে৷ ভারত আয়োজন দেশ বলেই সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে৷

ব্রাজিলের অনুধর্ব ১৭-র বিশ্বকাপাররাও যথেষ্ট স্কিলড্

 

স্কিল ফুটবল ব্রাজিলের রক্তে৷ যে দলটা ভারতে এসেছে বিশ্বকাপ খেলতে তাদের মধ্যে পওলিনহো সেরা স্কিল ফুটবলার৷ ঠিক যেন জুনিয়র নেইমার৷ এছাড়া ব্রেনার প্রমুখেরা ভাল বল কণ্ট্রোলার৷ প্র্যাকটিসে দেখা গেল একটি ছোট্ট জায়গায় জনা কুড়ি ফুটবলারকে একটি বল দিয়ে কোচ বল কন্ট্রোলের অনুশীলন করাচ্ছেন৷ সেখানেই দেখা গেল অসম্ভব বল দখলে রাখতে পারে এই বছর পনেরো-ষোল-র ফুটবলাররা৷

তোমাদের পাশে আমরাও....

জার্মান দলের ফুটবলাররা গোয়ার অ্যাঞ্জেল চিলড্রেনস্ ভিলেজ আশ্রমে গিয়েছিলেন৷ আশ্রমের আতিথেয়তা তাদের খুব ভাল লেগেছে৷ জার্মান গোলকিপার লুকা আশ্রমের পরিবেশ আর প্রায় তাদেরই বয়সী ছেলেমেয়েদের হাসিমুখ দেখে খুব খুশী৷ জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আশ্রমের ফাদারের হাতে তুলে দেওয়া হয়েছে ২ হাজার পাউণ্ড মানে দেড় লাখ টাকার কিছু বেশী৷

 

বিশ্বকাপে আন্তর্জাতিক মানের ফুটবল খেলছে ভারত

প্রথম ম্যাচে একটু এলোমেলো ফুটবল খেলে ভারত আমেরিকার কাছে ৩-০ গোলে হেরে যায়৷ দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ভারত হারলেও একটি গোল করতে সক্ষম হয়েছে৷ এই ম্যাচে ভারত যে ফুটবল উপহার দিয়েছে তাতে আশা করা যায় ঘসা-মাজা হলে ভারত আন্তর্জাতিক মানের ফুটবল উপহার দিতে পারে৷ ভাগ্য সহায় হলে এই ম্যাচটা জিততেও পারত ভারত৷ ভারতের হয়ে গোল করেন জিকসন৷ প্রথমার্ধে  বরিস সিংয়ের সঙ্গে ওয়াল খেলে হুগলীর ছেলে অভিজিৎ সরকার যে শট কলম্বিয়ার গোলে রেখেছিলেন তা সরাসরি কলম্বিয়ার গোলকিপারের হাতে চলে যায়৷ একটি ডাইনে বা বাঁয়ে ওই শট থাকলেই গোল পেয়ে যেত ভারত৷ যাই হোক বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়ে ভারত যে খেলাটা খেলছে তা এককথায় অনবদ্য

চলতি ভারত-অষ্ট্রেলিয়া সিরিজে টীম ইণ্ডিয়া খুব শক্তিশালী

অষ্ট্রেলিয়ার ভারত সফর অষ্ট্রেলিয়ার পক্ষে সুখকর নয়৷ তাদের ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথের ওপর ভরসা করে খেলতে হচ্ছে৷ ফলে এই দুই ব্যাটসম্যান ভাল রান না পেলেই সমস্যায় পড়ছে দল৷ অন্যদিকে ভারত ব্যাটিংয়ে বেশ শক্তিশালী৷ কোনও খেলোয়াড় ব্যর্থ হলেও অন্যজন তার অভাব পূরণ করে দিচ্ছেন৷