সংবাদ দর্পণ

বায়ুদূষণের ফলে মৃত্যু

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সেন্টার ফর সায়েন্স এ্যাণ্ড এনভারণমেণ্ট-এর এক সমীক্ষায় জানা যায়, ২০১৬ সালে ভারতের রাজধানী দিল্লিতে বায়ূদূষণের ফলে মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের৷ চীনের সংহাইতে ২০১৬তে মৃত্যু হয়েছে প্রায় ১৭ হাজার ৬০০ জন মানুষ৷ বেজিং-এ মৃত্যু হয়েছে ১৮ হাজার ২০০ জনের৷ অর্থাৎ বায়ুদূষণের কারণে মৃত্যুর নিরিখে পৃথিবীতে সর্বাধিক মৃত্যু চীনের রাজধানী বেজিং-এ৷

আর ভারতের মধ্যে সর্বাধিক মৃত্যু রাজধানী দিল্লিতে, ২য় স্থানে রয়েছে মুম্বাই ১০ হাজার ৫০০ জন৷ আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা৷ এই কলকাতা শহরে ২০১৬ সালে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩০০ জন৷

থাইল্যাণ্ডে জলমগ্ণ অন্ধকার গুহা  থেকে ১৭ দিন  পরে কোচ সহ ১২ জন কিশোর ফুটবলার উদ্ধার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

Rescue operation Thailandথাইল্যাণ্ডের বন্যাপ্লাবিত থাম লুয়াং গুহার ৪ কিলোমিটার ভিতরে ঘুটঘুটে অন্ধকারে ১৭ দিন বন্দী থাকার পর নির্র্ঘত মৃত্যুর কবল থেকে শেষ পর্যন্ত ১০ই  জুলাই  ১২জন কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হ’ল৷ স্বস্তির নিঃশ্বাস ফেলল সারা বিশ্ববাসী৷

‘ওয়াইল্ড বোয়ার্স’ নামে বাচ্চাদের ফুটবল টীম৷  এই টিমে ছিল ১১ থেকে ১৬ বছরের ১২ জন ফুটবল প্লীয়ার্স ও তাদের  কোচ ২৫ বছর  বয়সী এক্কাপল চান্ডাবং৷ খেলার বাইরে  এই কোচের  আর এক পরিচয় হ’ল তিনি একজন  ট্রেনিংপ্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী ও  আধ্যাত্মিক সাধক৷ শুধু খেলা নয়, ধ্যানের  মাধ্যমে  মানসিক একাগ্রতা, মনঃশক্তি অর্জন ও মনকে কিভাবে বিশুদ্ধ চেতনায় সমর্পণ করে স্থির শান্ত করতে  হয়--- এসবও শেখাতেন  তিনি৷ এই ১৭দিনের  খাদ্যহীন , পানীয় জলহীন অন্ধকার কুঠুরিতে এই সাধনা তাদের মনঃশক্তি ও মনঃসাম্য রক্ষায় যে কাজ করেছিল তা সহজেই অনুমেয়৷ কারণ ইনটারনেটের মাধ্যমে ভিডিওতে দেখছি---গুহার ভেতরে আটকে পড়া ছেলেদের মুখের  উপর উদ্ধারকারী দলের ক্যামেরার আলো পড়তেই ভেসে উঠল বাচ্চাদের  দু-হাত জোড় করে  নমস্কারের মুদ্রায় উদ্বেগহীন প্রশান্ত মুখের  ছবি৷ কে বলবে ওরা ১৩/১৪ দিন না খেয়ে আছে! আত্মবিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, সমর্পণ, বিনম্রতা ও সমবেত  শক্তির  ওপর বিশ্বাসের জোরে  ওরা সুস্থ  অবস্থায় ফিরে এল৷

গত ২৩শে জুন কোচ সহ ১২ জন খুদে ফুটবলার  এই রহস্যময় অন্ধকার গুহাতে অভিযান চালিয়েছিল৷ গুহার  ভেতরে ৪ কিলোমিটারের বেশী পথ  ওরা এগিয়ে  গেছে৷ এমন সময়  প্রচণ্ড বর্ষণের  ফলে  গুহা  ডুবে যায়৷ সেই  অন্ধকার  গুহায় কোনোরকমে  একটা উঁচু পাথরের ওপর গুটিশুটি মেরে সবাইকে  আত্মরক্ষা করতে হয়৷ গুহায় ঢোকা ও বেরুনোর  পথ খুব সরু৷ তার ওপর প্রাকৃতিক  দুর্র্যেগ৷ বন্যার  জলে  গুহা নিমগ্ণ৷ থাইল্যাণ্ড সরকারের পাঠানো  প্রশিক্ষিত উদ্ধারকারী দল উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে৷ তাদের  এই উদ্ধারকার্য ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের গোচরে  এলে কোটি কোটি মানুষ দারুণ উদ্বেগ  ও উৎকন্ঠা নিয়ে প্রতীক্ষা করতে থাকে৷

শেষ পর্যন্ত উদ্ধারকারীরা পৃথক রাস্তা তৈরী করে ১ম দফার  (৮ই জুলাই) ৪ জনকে, ২য় দফায় (৯ই জুলাই) আরও ৪ জনকে, ৩য় দিনে ৩ জনকে ও ৪থ দিনে  বাকি ফুটবলার ও কোচকে  উদ্ধার করে৷

এই কিশোর ফুটবলারদের উদ্ধারের দিকে  তাকিয়ে ছিল সারা বিশ্বের মানুষ৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফুটবলার লিয়োনেল মেসি, টেকলুরু এলন মাস্ক সহ বহু তারকা ফুটবলারও তাদের জন্যে উদ্বেগ প্রকাশ  করেছিলেন৷

উদ্ধার করা সমস্ত  কিশোর ও তাদের  কোচকে  এখন হাসপাতালে  রাখা হয়েছে৷ তারা চিকিৎসাধীন৷ তবে  বিপন্মুক্ত বলে জানানো হয়েছে৷

আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বালুরঘাট ঃ গত ৩রা জুলাই শ্রীমতী বাসন্তী পাল (৭৫) পরলোক গমন করেন৷ তিনি ছিলেন অত্যন্ত  ভক্তিমতী ও সেবাপরায়ণা আনন্দমার্গী  সাধিকা৷  ৭ই জুলাই আনন্দমার্গের  সমাজশাস্ত্রানুসারে  তাঁর  শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এই শ্রদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ অনিন্দিতা আচার্যা৷

অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ ও ৫ জুলাই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী ব্লকের অন্তর্গত শিলদায় স্থানীয় আনন্দমার্গ সুকলে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়৷ ৪ঠা জুলাই দুপুর ৩টা থেকে ৫ই জুলাই দুপুর ৩টা পর্যন্ত ‘বাবা নাম কেবলম্’ মহাসংকীর্ত্তন চলে৷ এই অখণ্ড কীর্ত্তনে স্থানীয় জনসাধারণ, স্কুলের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, পার্শ্ববর্তী এলাকার আনন্দমার্গীরা ও আনন্দমার্গের বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী উপস্থিত ছিলেন৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা, গুরুপূজার পর স্বাধ্যায়-অনুষ্ঠানে মার্গগুরুদেবের পুস্তক থেকে তাঁর প্রবচন পাঠ করে শোণান আনন্দমার্গ সুকলের প্রধান শিক্ষক শ্রী সুনীল কুমার সাধু৷ এরপর আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন প্রবীণ সন্ন্যাসী  আচার্য মুক্তানন্দ অবধূত ও আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ মুক্তানন্দজী বলেন, মানুষের জীবনের একটা চরম লক্ষ্য আছে, আর তা হ’ল পরমব্রহ্ম৷ পরমব্রহ্ম থেকেই সবাই এসেছে ও পরমব্রহ্মই সবাইকার জীবনের পরম লক্ষ্য৷ সাধনা ও সৎকর্মের  মধ্য দিয়ে মানুষ তাঁর জীবনের পরম লক্ষ্যে পৌছতে পারে ও পরমানন্দ লাভ করতে পারে৷ আচার্য নিত্যতীর্থানন্দজী বিশেষ করে যোগসাধনার ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন, যোগাসন, প্রাণায়াম, ধ্যান প্রভৃতির নিয়মিত অনুশীলনের মাধ্যমে মানুষ শারীরিক সুস্থতা, দুর্বার মনঃশক্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারে৷

উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

কালীবাবুর ঘাটের ইলেক্ট্রিক চুল্লীটি দীর্ঘকাল অকেজো হয়ে পড়ে আছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হুগলী জেলার অন্তর্গত শ্রীরামপুর পৌরসভার  চাতরা অঞ্চলের বহু পুরাতন শ্মশান ঘাটের  ইলেকট্রিক চুল্লিটি  কয়েকমাস যাবৎ অকেজো হয়ে পড়ে থাকায়  হুগলী জেলার বিরাট এলাকার মানুষ গঙ্গার ধারের শ্মশান ঘাটটিতে  শবদাহ করতে না পারায় অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছেন৷  এই বিখ্যাত শ্মাশান ঘাটে দুর-দুরান্ত থেকে হিন্দুরা মৃতদেহের সৎকার  করতে আসেন৷  শ্রীরামপুর পৌরসভা  অনেকমাস ধরে এই শবদাহের চুল্লিটিকে অকেজো অবস্থায় ফেলে রেখেছে৷  শত আবেদন নিবেদনেও কোনও কাজ হচ্ছে না৷  বর্তমানে কাঠে শবদাহ বন্ধ আছে গঙ্গা দূষণ রোধ করার জন্যে৷  কিন্তু মৃত দেহ সৎকার বন্ধ করা তো উচিত নয়৷ বেদনাহত মানুষজন তাই বড়ই অসুবিধায় পড়েছেন শবদাহের সুযোগ না থাকায়৷ মাননীয় পৌরসভার কর্মকর্র্তগণ এই অসুবিধা  দূরীকরণে সক্রিয় হবেন এটাই জনগণ আশা করে৷

বিশেষ করে বেগমপুর, বড়া, মিল্কি, ঝাঁকারীর লোকজন  এই শ্মশান ঘাটে শবদাহ করেন৷ তারা অত্যন্ত অসুবিধায় পড়েছেন৷

এ্যামার্টের পক্ষ থেকে নিউব্যারাকপুরে রক্তদান শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রক্তদান শিবির ১গত ৮ই জুলাই  নিউব্যারাকপুর  আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল  রিলিফ টিম (এ্যামার্ট)-এর পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন  করা হয়৷  এই রক্তদান শিবিরে ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান  করেন৷ এই রক্তদান  শিবিরটি পরিচালনা করেন আনন্দমার্গের  উত্তর ২৪ পরগণা জেলার  ভুক্তি  কমিটি৷ ভুক্তিপ্রধান  শ্রী সন্তোষ বিশ্বাস এই শিবিরে  নানাভাবে  যাঁরা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান৷

আমতায় আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া ঃ গত ৬,৭,৮ জুলাই  হাওড়া জেলার  আমতাতে স্থানীয় আমতা মিটিং ১আনন্দমার্গ সুকলে আনন্দমার্গের এক সেমিনারের আয়োজন করা হয়৷  এই সেমিনারে  শ্রীশ্রীআন্দমূর্ত্তিজীর আধ্যাত্মিক দর্শন ও সমাজদর্শন---‘প্রাউট’-এর বিভিন্ন দিকের  ওপর আলোচনা  করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত ও  আচার্য সর্বজয়ানন্দ অবধূত৷ এই সেমিনারে হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুমকা প্রভৃতি জেলা থেকে  প্রায় দুই শতাধিক আনন্দমার্গী যোগদান করেছিলেন৷

তিন দিন ধরে সেমিনারের মূল বিষয়ের  ওপর  আলোচনা  ছাড়াও  অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা, যোগাসাধনা প্রশিক্ষণ প্রভৃতি৷ ৮ই জুলাই আনন্দমার্গের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমতা শহর পরিক্রমা করে৷ শোভাযাত্রার পর এক পথসভারও  আয়োজন করা হয়৷  এই পথসভায় আনন্দমার্গের আদর্শ, যোগসাধনার আবশ্যকতা, আনন্দমার্গের সমাজদর্শন---‘প্রাউট’,  নারীর মর্যাদা প্রভৃতি বিষয়ের  ওপর বক্তব্য রাখেন আচার্য মুক্তিচেতনানন্দ অবধূত, আচার্য সৌম্যশুভানন্দ অবধূত, অবধূতিকা আনন্দদ্যুতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা প্রমুখ৷

 সেমিনারের ব্যবস্থাপনাও পরিচালনায় ছিলেন  আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও আচার্য সুবিকাশানন্দ অবধূত৷

সারা রাজ্য জুড়ে  তৃণমূল-বিজেপি দ্বৈরথ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিম বাংলার  সর্বত্র এখন কেবলমাত্র শোণা যাচ্ছে, রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক  বিজেপির মধ্যে দ্বৈরথ সমরের  কথা৷  তৃণমূল কংগ্রেস প্রতিবারের মতো ২১শে জুলাই  শহিদ দিবস উদ্যাপনের  জন্যে  ধর্মতলায়  সমাবেশের  ডাক দিয়েছে৷ অন্যদিকে  ১৬ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর মেদিনীপুরের সভাকে সফল করতে রাজ্য বিজেপির  পক্ষ থেকে  তোড়জোড়  শুরু হয়ে গেছে৷ জনগণের  স্বার্থ গৌণ---প্রত্যেক দল নিজ ক্ষমতা প্রদর্শনের জন্যে নিত্য নূতন কৌশল নিচ্ছে৷

প্রধানমন্ত্রী মোদী ১৬ই জুলাই  চাষীদের জন্যে তিনি যে কত দরাজ হস্ত তা কম্বুকণ্ঠে ঘোষণা করতে চান৷ তিনি জানাতে চাান, ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২০০টাকা বৃদ্ধি  করে বিজেপি এখন কর্ষক-দরদীর ভূমিকায়৷

প্রতি বছরে  গড়ে ১২০০০ কর্ষকের  আত্মহত্যা - তাই কর্ষকদের মন পেতে কেন্দ্রীয় সরকার মরিয়া

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

লোকসভা নির্বাচন আসন্ন৷ তাই  দেশের কর্ষককুলের  মন পেতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার৷ গত ৪ঠা জুলাই ধানচাষীদের  উৎপাদিত ধানের  নূ্যনতম সহায়ক মূল্য ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ আর তাড়াহুড়ো করে তারপরের দিনই নূ্যনতম সহায়ক মূল্যে উৎপাদিত চাষীদের  ফসল বিক্রি করার বিষয়টি আইনি অধিকারে  পরিণত  করার সুপারিশ করেছে ‘কমিশন ফর এগ্রিকালচার্যাল কষ্টস্ এ্যাণ্ড প্রাইসেস’ (সি এ সি পি)৷  বিভিন্ন শস্যের নূ্যনতম সহায়ক মূল্য নির্র্ধরণ করে এই কেন্দ্রীয় কমিটি৷

কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রামাঞ্চলে কর্ষকগণ নিয়ন্ত্রিত পাইকারী বাজারের সুবিধা পান না৷ তাই স্থানীয় হাটগুলিতে  চাষীরা তাদের উৎপাদিত ফসল সরকার ঘোষিত দামের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হয়৷

তাই নূ্যনতম সহায়ক মূল্যে ফসল বিক্রিকে আইনি অধিকারে পরিণত  করলে  চাষীদের  সুবিধা  হবে বলে সি.এ.সি.পি মনে করে৷ সাধারণ ধানের নূ্যনতম সহায়ক  মূল্য কুইন্টাল পিছু ২০০ টাকা  বাড়িয়ে ১৭৫০ টাকা  ও গ্রেড্ ‘এ’ প্রকারের  ধানের  দাম ১৬০ টাকা বাড়িয়ে  ১৭৫০ টাকা করা হয়েছে৷

ধানের নূ্যনতম মূল্য বাড়ানোর  ফলে  সরকারের খাদ্য ও ভর্তুকি  বিল বাবদ খরচ প্রায় ১১ হাজার  কোটি টাকা  বাড়বে  বলে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক  জানিয়েছেন৷

ধানের মতো তুলো ও ডালের সহায়ক মূল্যও কেন্দ্রীয় সরকার  বাড়ানোর  সিদ্ধান্ত  নিয়েছে৷

এখানে উল্লেখ্য, গত বছর  সুপ্রিমকোর্টে  এক মামলার সূত্রে  কেন্দ্রীয় সরকার  কোর্টে রিপোর্ট দাখিল  করেছে যে, বছরে  ভারতে ১২ হাজার কর্ষক আত্মহত্যা করে৷  তার পরিপ্রেক্ষিতে  বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে  কর্ষককুলের  ক্ষোভ  প্রশমন করতেই যে  এইভাবে নির্বাচনের পূর্বে  ধানের  সহায়ক  মূল্য বৃদ্ধি করা হ’ল তাতে কোনো সন্দেহ নেই৷

 

অপরপক্ষে  মোদী সরকারের ৪ বছরের ব্যর্থতা ও পশ্চিম বাংলার  প্রতি কেন্দ্রের  বঞ্চনার  কথা  বলে মোদীকে আর নির্বাচিত না করার আবেদন রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরব সাগরে দক্ষিণ মেরুর হিমশৈল  আনা হবে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আরব সাগরে  দক্ষিণ মেরুর বিশাল  হিমশৈলের একাংশকে  টেনে আনবার  ব্যবস্থা করা হচ্ছে ৷ আর এটা  করছে সংযুক্ত আরব আমিরশাহির পক্ষ থেকে  সেদেশের  ‘দ্য  ন্যাশান্যাল এ্যাডভাইসর ব্যুরো’৷ বলা হচ্ছে  ২০২০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে৷ এই প্রকল্প  রূপায়নের জন্যে  লাগবে ৮-১০ কোটি  মার্কিন ডলার৷ এটা করা হলে এদেশে  পানীয় জলসংকট  থাকবে না৷ উল্টে এদেশ হয়ে উঠবে বিশ্বের পরিশোধিত জল  সরবরাহকারী দেশদের মধ্যে  প্রধান৷