Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আনন্দনগরে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন ‘‘সাধককে নব্যমানবতাবাদী হতে হবে

নিজস্ব সংবাদদাতা
Sun, 02-06-2019

গত ২৪,২৫,২৬ শে জুন আনন্দনগরে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হল৷ আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  ৯৮তম জন্মবার্ষিকী উৎসব পালন উপলক্ষ্যে আয়োজিত এই ধর্মসম্মেলনে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড, বিহার, অসম, ত্রিপুরা ও ওড়িশা রাজ্যের বিভিন্ন জেলা থেকে, তাছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বহির্ভারতেরও বিভিন্ন দেশ থেকে আনন্দমার্গীরা যোগদান করেছিলেন৷

এই ধর্মমহাসম্মেলনে মার্গগুরু প্রতিনিধিরূপে আনন্দমার্গের  পুরোধা  প্রমুখ আচার্য কিংশুকরঞ্জন সরকার এই ৩ দিনব্যাপী ধর্মমহাসম্মেলনে আধ্যাত্মিক প্রবচন দেন৷ বর্তমান যুগের দিশাহারা মানব সমাজের  জন্যে মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী আনন্দমার্গের দর্শন, সাধনা ও জীবনচর্র্যর  মাধ্যমে  মানবজীবনের  সার্থকতা অর্জনের  যে পথ দেখিয়ে গেছেন, তা-ই সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায়  তিনি ভক্ত মন্ডলীর কাছে পরিবেশন করেন৷ বহুক্ষেত্রে মার্গগুরুদেব  প্রদত্ত আধ্যাত্মিক দর্শনকে আধুনিক বিজ্ঞানের আলোকেও তিনি ব্যাখ্যা করে তার সত্যতা প্রতিপন্ন করেন৷

তিনি প্রথমেই সহজ সরলভাবে মার্গের আদর্শকে তুলে ধরে বলেন, পরমপুরুষ অর্র্থৎ  পরমব্রহ্ম থেকেই সবাই এসেছে, সবাইকে  তাঁতেই ফিরে যেতে হবে৷ আর এই ফিরে  যাওয়ার নামই সাধনা৷ সাধনাতে প্রথমে মনকে বাইরের জগৎ থেকে প্রত্যাহার করে অন্তর্মুখী করতে হয়৷ এটাই ভূতশুদ্ধি৷ এইভাবে বর্হিজগৎ থেকে মনকে প্রত্যাহার করলে বস্তুজগতের বন্ধন থেকে সাধক মুক্ত হয়ে ওঠে৷ তখনই তার মনে যথার্থ সেবার ভাবনা আসে৷ সাধনার পথে আরও  এগুলে মনের মধ্যে ভেদভাবনা থাকে না৷ এটাই নব্যমানবতাবাদের পথ৷ তাই সাধককে নব্যমানবতবাদী হতে হবে৷ নব্যমানবতাবাদ মানে  হ’ল সমস্ত মানুষ, পশুপক্ষী, তরুলতা সবাইকে  ভালোবাসবে৷ প্রকৃত সাধক সমস্ত  ভেদ-বিভেদের ঊধের্ব উঠবে, বিশ্বপ্রেমী হবে৷

এইভাবে  সহজ সরলভাবে শ্রদ্ধেয় পুরোধা প্রমুখ দাদা আধ্যাত্মিক সাধকের  কর্তব্য ও জীবনধারণের ওপর আলোকপাত  করেন৷ (আধুনিক বিজ্ঞানের  সঙ্গে আধ্যাত্মিক দর্শনের  তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি  যা বলেন তার সংক্ষিপ্তসার আগামী সংখ্যায় প্রকাশ করার ইচ্ছা রইল৷  ধর্মমহাসম্মেলনে মার্গের বিভিন্ন বিভাগের কর্মীরা মিলিত হয়ে আগামী ৬মাসের  জন্যে কী কী  কর্মসূচী নেওয়া হবে--- সেসব সম্পর্কেও  বিস্তারিত আলোচনা হয়৷

ধর্মমহাসম্মেলনে আধ্যাত্মিক প্রবচন ও বিভাগীয় মিটিং ছাড়া তিন দিন মার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘রাওয়া’ কর্তৃক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ এছাড়া হরিপরিমণ্ডল গোষ্ঠীর উদ্যোগে ২৩শে মে বিকেল ৩টে থেকে ২৬শে মে বিকেল ৩টে পর্যন্ত অখণ্ড কীর্ত্তনও অনুষ্ঠিত হয়৷

 (আগামী সংখ্যায় বিস্তারিত খবর)

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • June 2019 (110)
  • May 2019 (129)
  • April 2019 (111)
  • March 2019 (138)
  • February 2019 (122)
Pagination
  • Previous page ‹‹
  • Page 8
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved